জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ বিভাগীয় পর্যায়ে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের গৌরবোজ্জ্বল সাফল্য

 মোঃ মশিউর রহমান

 জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে আয়োজিত বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট। রংপুর বিভাগে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় প্রতিষ্ঠানটি একযোগে শ্রেষ্ঠ কারিগরি প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ অধ্যক্ষ, শ্রেষ্ঠ রোভার গ্রুপ এবং শ্রেষ্ঠ রোভার স্কাউট—মোট চারটি গুরুত্বপূর্ণ ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করে বিভাগীয় শ্রেষ্ঠত্বের স্বীকৃতি লাভ করেছে।
শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) রংপুর জিলা স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক বর্ণাঢ্য সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। এ সময় বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন সংশ্লিষ্ট অতিথিবৃন্দ।
বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে মেধা ও পারফরম্যান্সের ভিত্তিতে প্রথম স্থান অধিকার করে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট। একই সঙ্গে কারিগরি শিক্ষা ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রকৌশলী আব্দুল ওয়াদুদ মন্ডল।
এ ছাড়া বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ রোভার গ্রুপ হিসেবে পুরস্কৃত হয়েছে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট রোভার ইউনিট। ব্যক্তিগত সাফল্যে শ্রেষ্ঠ রোভার স্কাউট নির্বাচিত হয়েছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থী মোঃ হাসিবুল আলম।
উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি ২০২৬ রংপুর জেলা স্কুল প্রাঙ্গণে জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে বিভাগীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে রংপুর বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
এই গৌরবোজ্জ্বল সাফল্যে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আনন্দ ও উৎসাহের জোয়ার বইছে। বিভাগীয় পর্যায়ে বিজয়ী প্রতিযোগীরা বর্তমানে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার প্রস্তুতি গ্রহণ করছেন।
আগামী ২০ জানুয়ারি ২০২৬ ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় পর্যায়ের মূল প্রতিযোগিতায়ও দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মানিতে জাসাসের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

1

বগুড়ায় মুরগি চুরির বিরোধে ভুট্টোর পর মারা গেল প্রতিপক্ষের স্

2

শীতে ঝিনাইগাতীর গারো পাহাড়ে পর্যটকের ঢল, মুখে হাসি পর্যটন ব্

3

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিদ্যুৎ কর্মকর্তা ন

4

বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাতের জন্য দোয়া

5

ঝুঁকি নিয়ে পার হচ্ছে মগড়া নদী

6

নৃত্যে বিভাগীয় চ্যাম্পিয়ন হলেন নোয়াখালী সরকারি কলেজের শিক

7

গোয়ালন্দে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

8

চাঁপাইনবাবগঞ্জে ১০ হাজার প্রতিযোগীর অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ম

9

বেগম খালেদা জিয়া রুহে মাগফিরাতের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত

10

সাভারে ওভারব্রিজে হুইল চেয়ারের পরিবর্তে মোটরসাইকেল চলাচল

11

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গিলাতলা ০৬ নং ওয়ার্ড বিএনপির উদ্য

12

দূষিত বাতাস, ভাঙাচোরা সড়ক ও আবর্জনার শহর

13

দিনাজপুরের ঘোড়াঘাটে বাস-ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে নিহত ২

14

সিরাজগঞ্জ-৩: দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে সেলিম জাহাঙ্গীরের মন

15

ইতিহাসের দুই সমান্তরাল পথ মিশে যাচ্ছে এক মোহনায়

16

নালিতাবাড়ীর ঘাকপাড়া বাজারে আড়াই কোটি টাকা ব্যায়ে সরকারী মার্

17

কেরানীগঞ্জে খেলাধুলার উন্নয়নে পীয়ারলেস ইয়ুথ ক্লাবে উপজেলা প্

18

মাতৃভূমিতে তারেক রহমান, হাত নেড়ে শুভেচ্ছা বিনিময়

19

সিরাজগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী সেলিম রেজা জনপ্রিয়তার শীর্

20