জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 22-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বাঞ্ছারামপুরে প্রস্তুতি সভা


মোঃ নাছির উদ্দিন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে  উপজেলার মাওলাগঞ্জ বাজার অডিটরিয়ামে উপজেলা বিএনপির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান পলাশ। 
সভায় স্বাগত বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান পলাশ বলেন, তারেক রহমান বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তাঁর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হবে। এ প্রত্যাবর্তনকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সাংগঠনিকভাবে প্রস্তুত থাকতে হবে। তিনি দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনকে আন্দোলন ও কর্মসূচি সফল করার আহ্বান জানান।
উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মহসিন, জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালে মুসা, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লিয়াকত আলী ফরিদ, সহ-সভাপতি আব্দুল করিম চেয়ারম্যান, শাখাওয়াত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুর হাসান মাসুম, সাংগঠনিক সম্পাদক শুকরি সেলিম, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের আহবায়ক হারুনুর রশিদ আকাশ, অর্থ সম্পাদক আলমগীর হোসেন, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি রফিকুল ইসলাম সেন্টু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুস্তম আলী, উপজেলা কৃষকদলের আহবায়ক ওয়াসি উদ্দিন মেহেদী,পৌর যুবদলের সদস্য সচিব ফয়সাল বিন ইউসুফ সামি, শ্রমিক দল নেতা মজিবুর রহমান সজিব এবং স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহাবুবুর রহমান পৌর কৃষক দলের সদস্য সচিব রুবেল মিয়াসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আবু কালাম মুন্না।
সভায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ উসমান হাদি’র রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে দলীয় কর্মসূচি সফল করতে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে ইসলামী ও সমমনা আট দলের বিভাগীয় সমাবেশ

1

নারী নির্যাতন প্রতিরোধে সরিষাবাড়ীতে দিনব্যাপী কর্মশালা

2

১২ নং আছিম পাটুলী ইউনিয়ন ৪ নং ওয়ার্ড এর ভোট কেন্দ্র পরিবর্তন

3

চাঁপাইনবাবগঞ্জে বুলবুল এর নেতৃত্বে এক বিশাল মোটরসাইকেল শোভায

4

গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে ঝিনাইদহে জেলা ইমাম সম্মে

5

অপরেশন ডেভিলহ্যান্টে ঝালকাঠি পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্

6

নওগাঁয় যৌথবাহিনীর অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক আটক

7

নাসিরনগরে স্বতন্ত্র প্রার্থী এ কে এম কামরুজ্জামান মামুন এর জ

8

এনসিপির ঝালকাঠির আহ্বায়ক মান্না, সদস্য সচিব জুবায়ের

9

হাইমচর উপজেলায় আইনশৃঙ্খলা মাসিক সভা

10

কফিনে শোয়ানো পোপ ফ্রান্সিসের মরদেহ, ছবি প্রকাশ ভ্যাটিকানের

11

কুয়েতে রেলওয়ে স্টেশনের নকশার কাজ সম্পন্ন যাওয়া যাবে উপ সাগরী

12

পুলিশের Backbone: এসআইদের অঘোষিত ত্যাগ

13

ঐতিহাসিক ৭ই নভেম্বর আমাদের জাতীয় ইতিহাসে এক গৌরবোজ্জ্বল ও অ

14

বগুড়ায় স্বামীর হাতে স্ত্রী খু/ন হত্যার বিচারের দাবিতে বগুড়

15

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় ট্রাকের ধাক্কায়

16

জামালপুরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফ

17

শাকসু নির্বাচন স্থগিতের পেছনে এক ‘লিডারের’ হাত, অভিযোগ সাদিক

18

নিহত ও আহত পরিবার বর্গের চেক বিতরণ

19

সিলেটের ৬টি আসনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

20