জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 5-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

জামালপুরে মিথ্যা তথ্য দিয়ে গণ মাধ্যমে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

 শফিকুল ইসলাম

জামালপুরে মিথ্যা তথ্য দিয়ে গণ মাধ্যমে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৫ জানুয়ারি) দুপুরে শহরের কাচারী পাড়া এলাকায় ভুক্তভোগী পরিবার ও এলাকার সচেতন মহল এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে আলী হোসেন বলেন, বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের মাদারেরচর গ্রামে জমি সংক্রান্ত বিষয়ে তার মামাতো ভাই শাহ আলম বুদু গত বছর ৩১ ডিসেম্বর তার বিরুদ্ধে মিথ্যা বনোয়াট তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করে যা ১ জানুয়ারি বিভিন্ন সংবাদপত্র, অনলাইন পোর্টাল ও ইলেকট্রিক মিডিয়ায় প্রকাশিত হয়। যেখানে শাহ আলম বুদু বলেন, বকশীগঞ্জ উপজেলার মাদারেরচর গ্রামে ওয়ারিশ সূত্রে প্রাপ্ত ৩৩ শতাংশ কৃষি জমি দখলকে কেন্দ্র করে আমি, জহির, মোফাজ্জল, বাক্কার, সোনা মিয়া, কাইয়ুমসহ ২০-২৫ জনের সঙ্গবদ্ধ দল র্দীঘদিন দরে তাকে বিভিন্ন ভাবে ক্ষতি ও তার ওপর আক্রমনের পরিকল্পনা করেছি। এবং গতবছর ১১ নভেম্বর তার ৩৩ শতাংশ আখ ক্ষেতে আক্রমন করে আখ কেটে নিয়েছি। ১ ডিসেম্বর আবার তার জমি থেকে ধান, মরিচ, আখ কেটে নিয়েছি। সে প্রতিবাদ করতে গেলে আমি দেশীয় অস্ত্র নিয়ে তাকে হত্যা করে লাশ গুম করার হুমকি দিয়েছি যা মিথ্যা ও বানোয়াট। বরং বুদু, আব্দুল মান্নান মন্ডল, ইজ্জত আলী মন্ডল, ইয়াকুব আলী মন্ডল, মিরাজ টার্জেন আমাদের ক্ষতি সাধন করতে সবসময় লিপ্ত আছে। বুদুসহ এই কুচক্রিমহল আমাদের প্রাপ্ত ওয়ারিশকৃত জমি না দেওয়ার পায়তায়া করে যাচ্ছে। বুদু এলাকার একজন প্রভাবশালী লোক। মেরুরচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের বোন জামাই সে। আওয়ামীলীগের আমলে ১০ বছর তিনি চেয়ারম্যানের পিএস হিসেবে দায়িত্ব পালন করেছে। গত দশ বছর সে এলাকায় এত আধিপত্য দেখিয়েছে যার জন্য এলাকার কেউ তার উপরে প্রতিবাদ করার সাহস পায় না। তিনি মিডিয়া ও প্রশাসনের হস্তক্ষেপের মাধ্যমে তার অত্যাচার থেকে মুক্তি কামনা কারেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারে অন্যান্য সদস্য ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পলাশে নানা আয়োজনে বড় দিন উৎযাপন

1

দিনাজপুরে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের উদ্যোগে দোয়া ও ম

2

নারায়ণগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়িবহর ঘিরে বিক্ষোভ, ওসমান

3

জননেতা সেলিম রেজার জন্মদিন উপলক্ষে চরাঞ্চলে শীতবস্ত্র বিতরণ

4

চলছে ভাংচুর লুটপাট ও অগ্নি সংযোগ

5

যশোরে স্বর্ণের বারসহ আটক-২

6

দৌলতপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ক

7

মানিকগঞ্জ-৩ আসনে জামায়াতের এমপি প্রার্থী মাওলানা দেলওয়ার হোস

8

পার্বতীপুরে নূরুল হুদা বাবুর জনসভা অনুষ্ঠিত

9

আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বেলকুচি সরকারি কলেজ

10

মডেল টাঙ্গাইল গড়ার লক্ষে মনোনয়নপত্র জমা দিলেন সুলতান সালাউদ্

11

গহরডাঙ্গা মাদ্রাসার ৯০তম বার্ষিক ওয়াজ মাহফিল আজ থেকে শুরু

12

নারায়ণগঞ্জ-৫ আসনে ধানের শীষের মনোনয়ন নিলেন মাসুদুজ্জামান

13

টাঙ্গাইল-৮ আসনে বিএনপি প্রার্থীর আচরণবিধি লঙ্ঘনে নোটিশ

14

জামালপুর-২ আসনে নির্বাচনি উত্তাপ

15

ভোলায় শীতার্ত শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করল ইসলামী

16

শফিকুল ইসলাম মোড়ল ভাইয়ের উঠান বৈঠক

17

পররাষ্ট্র দপ্তরে ব্যাপক পরিবর্তন, থাকবে না গণতন্ত্র ও মানবাধ

18

নওগাঁর নিয়ামতপুরে চলছে সড়ক উন্নয়নের জোয়ার

19

শ্রীমঙ্গলে ‘ইয়ামাহা চ্যাম্পিয়ন অব দ্য কার্ভস’-এর জমকালো আস

20