জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 9-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মাদারীপুরে পুকুর খননে কৃষিজমি নষ্টের দায়ে জমির মালিককে দশ হাজার জরিমানা

 হাবিবুর রহমান সুমন  


কৃষিজমি সংরক্ষণ আইন লঙ্ঘন করে শত বছরের পুরোনো ইরি ধানের ব্লকের মাঝখানে অবৈধভাবে পুকুর খননের দায়ে মাদারীপুরের ডাসার উপজেলা প্রশাসন জমির মালিককে 

১০ হাজার টাকা জরিমানা করেছে। 
জমির লাগাতার ক্ষয় এবং ফসলের উৎপাদন ব্যাহত হওয়ার ঝুঁকি কমাতে উপজেলা প্রশাসনের এই তাৎক্ষণিক  পদক্ষেপে খুশি স্থানীয় কৃষকরা।
সোমবার , ( ৮ ডিসেম্বর ) দুপুরে ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের মেলকাই এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফ-উল-আরেফিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে উপস্থিত হন।
ডাসার উপজেলার মেলকাই এলাকার ইকবাল হাওলাদার নিজের কৃষিজমি ভেকু দিয়ে কেটে পুকুর তৈরির কাজ শুরু করেন। স্থানীয় কৃষকদের প্রতিবাদের মুখে এবং খবর পেয়ে প্রশাসন দ্রুত সেখানে পৌঁছায়।
স্থানীয় কৃষকরা জানান, এই ইরি ব্লকটি শত বছরের পুরোনো। এর মাঝখানে পুকুর খনন করলে বর্ষায় আশপাশের ফসলি জমি ধসে পড়ে স্থায়ীভাবে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা ছিল।
ইউএনও সাইফ-উল-আরেফিন জানান, কৃষিজমি সংরক্ষণ আইনের স্পষ্ট লঙ্ঘন হওয়ায় জমির মালিক ইকবাল হাওলাদারকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসাথে তাকে ভবিষ্যতে ওই জমিতে পুকুর খনন না করার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
এ সময় আটক ভেকুর চালককে ভবিষ্যতে এমন কাজে যুক্ত না হওয়ার জন্য সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। স্থানীয় অধিবাসীরা ফসলি জমি রক্ষায় প্রশাসনের এমন বলিষ্ঠ ভূমিকা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন। এই পদক্ষেপ কৃষিজমি সুরক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিল বলে মনে করছেন সচেতন মহল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনির আনুলিয়া ইউনিয়নে সামাজিক নিরীক্ষা বিষয়ক রিফ্রেশার

1

সদরপুরে পরিবার পরিকল্পনা কর্মীদের এক দফা দাবীতে শান্তিপূর্ণ

2

আমি কীভাবে ‘ভাই ব্যবসা’ করলাম? প্রশ্ন মীর স্নিগ্ধের

3

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে জাতীয় সমাজ সেবা দিবস পালিত

4

ঝিনাইদহ কালীগঞ্জে সোনালী ব্যাংকের ভেতর কৌশলে টাকা চুরি, থানা

5

আইপিএলে হঠাৎ আলোচনায় ব্যাটের সাইজ, পরীক্ষায় ফেল নারিন-নরকিয়া

6

সিরাজগঞ্জের রায়গঞ্জে উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্ত

7

পানছড়ি সীমান্তে ৩ বিজিবির অভিযানে দেড় লক্ষ টাকার চোরাচালানী

8

Re: মানিকগঞ্জ–৩ আসনে ১০ দলীয় জোট প্রার্থী পরিবর্তনের জোর দাব

9

রাবিপ্রবি উপাচার্যের সাথে অস্ট্রেলিয়ান হাই কমিশন প্রতিনিধিদে

10

অচেনা লুকে ‘হৃদায়ম’ নায়িকা

11

ব্রাহ্মণবাড়িয়া মানিক বণিকের পরিবারের বিরুদ্ধে আগের অভিযোগ

12

নির্বাচন যত বিলম্ব হবে সংকট তত বাড়বে -মাহমুদুর রহমান মান্না

13

রায়গঞ্জে টপসয়েল লুট: চক্রের ৪ সদস্য আটক, অর্থদণ্ড ও কারাদণ্ড

14

চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধ

15

চন্দ্রপাড়া দরবারে জাকেরদের মাঝে আর্থিক সহায়তা ও বার্ষিক ওরছ

16

কাশ্মীরে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলা, নিহত ২০ জনের বেশ

17

নবাবগঞ্জে কনকনে শীত, জনজীবন স্থবির

18

চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির বিশেষ সাধারণ সভা অনুষ

19

চুরির অভিযোগে ম্যাক্রো-বাস চালক নিহত

20