জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 14-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

শিক্ষকের বিরুদ্ধে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিক্ষোভ

মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ীর পাংশা উপজেলার বাগদুলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ফজলুল হকের (৫২) বিরুদ্ধে  ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিক্ষোভ করেছে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। বুধবার (১৩ আগস্ট) দুপুর থেকে বিদ্যালয় প্রাঙ্গণে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কোচিং বাণিজ্যের আড়ালে শিক্ষক ফজলুল হক ছাত্রীদের সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন বলে অভিযোগ রয়েছে। বুধবার সকালে
  এক ছাত্রীর সঙ্গে কোচিং সেন্টারে আপত্তিকর অবস্থায় তাকে দেখতে পায় এক শিক্ষার্থী। খবরটি ছড়িয়ে পড়লে বিদ্যালয়ে জড়ো হয় ছাত্রছাত্রী, অভিভাবক ও এলাকাবাসী। বিকেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ সময় বিক্ষুব্ধ জনতা বিদ্যালয়ের প্রধান গেট ও জানালার কাচ ভাঙচুর করে। পরে পুলিশ চলে গেলে উত্তেজিত জনতা ওই শিক্ষকের মোটরসাইকেল পুড়িয়ে দেয়।
দশম শ্রেণির ছাত্র বাঁধন মন্ডল অভিযোগ করে বলেন, “ফজলু স্যার দীর্ঘদিন ধরে বিদ্যালয়কে কুক্ষিগত করে রেখেছেন। তার মতো শিক্ষকের এখানে থাকার দরকার নেই। আমরা তার পদত্যাগ চাই।”

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আ. খালেক বলেন, “বিক্ষোভের সময় পরিস্থিতি অবনতি হলে পুলিশকে খবর দিই। বিদ্যালয়ের সম্পদের কিছু ক্ষয়ক্ষতিও হয়েছে। বিষয়টি বিদ্যালয় পরিচালনা কমিটিকে জানানো হয়েছে।”

পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন বলেন, “অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে শিক্ষককে উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরে নবাগত জেলা প্রশাসকের সাথে কালকিনি উপজেলা প্রশাসনে

1

হবিগঞ্জ ২ আসনে একজন সাধারণ কৃষককে মনোনয়ন দিয়ে আলোড়ন সৃষ্ট

2

সরিষাবাড়ীতে আনসার-ভিডিপির তিন দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা স

3

ওষুধ সেবনে ১ বছর নিষিদ্ধ ইংলিশ ক্রিকেটার

4

নাসির নগরে সাবেক বিএনপি নেতা এস এ কে একরামুজ্জানের আবেকঘন

5

লোহাগড়ায় শিক্ষাবিদ নূর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্টের ৪১তম

6

ফুলবাড়ীতে মা আমেনা বালিকা কওমি মাদ্রাসার উদ্যোগে চতুর্থ বার

7

পার্বতীপুরে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়

8

শাপলা কলি প্রতীকে ভোট চান সুলতান মুহাম্মদ জাকারিয়া-সেনবাগে জ

9

চবিতে নারী শিক্ষার্থীদের বহিষ্কার ও পলিটেকনিকের শিক্ষার্থীদে

10

র‍্যাবের অভিযানে গাঁজাসহ একাধিক মামলার আসামি সাদ্দাম গ্রেফতা

11

ভারতের প্রজাতন্ত্র দিবসে বেনাপোল বন্দর দিয়ে আমদানি রফতানি ব

12

আনোয়ারায় এনসিপির এক যুগ্ন সমন্বয়কারী দিলেন আরেক যুগ্ন-সমন

13

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে জ

14

কালিগঞ্জে এক প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর,নগদ টাকা সহ স্বর

15

ভাঙ্গুড়ায় সিসিডিবি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

16

পল্টনের শহীদদের শোকে-ক্রোধে উত্তাল সীতাকুণ্ডের রাজপথ

17

ময়মনসিংহে ‘এসো দেশ বদলাই’ আলোচনা সভা

18

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৫ রংপুর বিভাগীয় পর্যায়ে দিশবন্দী হাতি

19

দালালের খপ্পরে পড়ে সর্বোচ্চ হারাচ্ছে কিরগিজস্তানে আসা রেমিট

20