জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

বেনাপোলে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল যুবকের মরদেহ

রায়হান উদ্দিন  বেনাপোলে নিখোঁজের দুই দিন পর ঘিবা গ্রামের একটি ডোবা থেকে আব্দুল আলিম (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সকালে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত আব্দুল আলিম বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের শাহাদত আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,  সোমবার সকালে স্থানীয়রা ১ নম্বর ঘিবা গ্রামের রাস্তার পাশে একটি ডোবার পানিতে একজনের মরদেহ ভাসতে দেখেন। এসময় তারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।  এসময় নিহতের ভাই ইব্রাহিম হোসেন মরদেহ সনাক্ত করেন। গত শনিবার ঘিবা গ্রামে নানার বাড়ির উদ্দেশ্য বাড়ি থেকে বের হয় আব্দুল আলিম। খোঁজাখুঁজির দু-দিন পর তার মরদেহ আজ ডোবা থেকে উদ্ধার করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত ওসি মানিক সাহা জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সোমবার সকালে ঘিবা গ্রাম থেকে একজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩, আসনে জামায়াতে ইসলা

1

নাউতারায় অবৈধ বালু উত্তোলন ট্রাক্টর মালিককে জরিমানা

2

আগৈলঝাড়ায় ডেভিল হান্ট অভিযানে যুবলীগ নেতা ও ইউপি সদস্য গ্রেফ

3

দিনাজপুর জেলা পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালার ২২ তম ব্

4

শিক্ষক যখন শোষক: কোচিং বাণিজ্যের ‘জিম্মি দশায়’ শিক্ষার্থীরা

5

সিলেটের সব অনুষ্ঠানে তারেক রহমানের পাশেই ছিলেন স্ত্রী ডা. জু

6

ডেঙ্গু প্রতিরোধে ঈশ্বরগঞ্জ পৌরসভার বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা

7

জাফলং থেকে সিলেটগামী গেইটলক বাসে ৬ বোতল অবৈধ ভারতীয় মদসহ একজ

8

বিনা অপরাধে আ'লীগের কোনো নেতাকর্মীকে গ্রেপ্তার করতে দেওয়া হব

9

বগুড়ায় চোরাইকৃত অটোর মালামালসহ দেড় মাস পর ৩ চোর পুলিশের হাতে

10

সদর উপজেলায় দারুল মোস্তফা মাদ্রাসা মসজিদের শুভ উদ্বোধন

11

বারহাট্টায় শিক্ষক লাঞ্চিত, প্রতিবাদে ছাত্রদের মিছিল

12

মণিরামপুরে বিএনপির গনমিছিলঃ ‎ডাক দিয়েছে ইকবাল ভাই,ঘরে থাকার

13

শেখ হাসিনার সাথে হত্যা মামলার আসামী ছাত্রদল নেতা

14

বেলকুচিতে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির ষান্মাসিক মিট

15

হাড়কাঁপানো শীতেও উত্তাল শাহবাগ: 'হাদী মানে আজাদী' স্লোগানে ম

16

পোরশা নিতপুর কেন্দ্রিয় কবর স্থানের সম্পদ রক্ষায় ইউএনও বরাবর

17

মসিক এর হোল্ডিং ট্যাক্স পরিশোধ বিকাশেই

18

কুয়েটে ‘শাহ্ সিমেন্ট-কুয়েট ইন্টার ডিপার্টমেন্ট ফুটসাল টুর্না

19

বাম্পার ফলনে কৃষকের মুখে হাসির ঝিলিক

20