জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 17-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

হবিগঞ্জ ২ আসনে একজন সাধারণ কৃষককে মনোনয়ন দিয়ে আলোড়ন সৃষ্টি করেছে বাসদ

সৌমিত্র কুমার দাস

হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে

 গ্রামের একজন সাধারণ কৃষককে মনোনয়ন দিয়ে আলোড়ন সৃষ্টি করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ। ওই কৃষকের নাম লোকমান আহমেদ তালুকদার। তাঁর বাড়ী হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার খাগাউড়া ইউনিয়নের গুনই গ্রামে। আগামী ১২ ফেব্রুয়ারী ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মই মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন এই কৃষক।
গ্রামের একজন সাধারণ কৃষককে কেনো মনোনয়ন দিলো বাসদ? এ প্রশ্নের উত্তরে দলটির নেতাকর্মীরা জানান, সারা পৃথিবীতেই বামপন্থীরা কৃষক-শ্রমিক-মেহনতী মানুষের ক্ষমতায়নের জন্য রাজনীতি করে। উরুগুয়েতে বামপন্থীরা জোসে মুজিকা নামে একজন কৃষককে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়েছিল এবং সেদেশের জনগণ তাঁকে নির্বাচিত করেছিল। ভেনিজুয়েলায় নিকোলাস মাদুরো নামে একজন ট্রাক চালককে বামপন্থীরা মনোনয়ন দিয়ে সেদেশের রাষ্ট্রপতি নির্বাচিত করেছে। এভাবে দেশে দেশে বামপন্থীরা কৃষক-শ্রমিক-মেহনতী মানুষের ক্ষমতায়নের চেষ্টা করে যাচ্ছে। বাংলাদেশের আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্যও বিভিন্ন আসনে কৃষক-শ্রমিক-মেহনতী মানুষকে বিভিন্ন বামপন্থী রাজনৈতিক দল থেকে মনোনয়ন দেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে আমাদের বাসদ নেতা এবং একেবারে গ্রামের সাধারণ কৃষক লোকমান আহমেদ তালুকদারকে মনোনয়ন দেওয়া হয়েছে।
বাসদ নেতাকর্মীরা লোকমান আহমেদ তালুকদারকে একজন সৎ ও যোগ্য প্রার্থী উল্লেখ করে বলেন, বড় বড় রাজনৈতিক দলের প্রভাবশালীরা প্রশাসনে টাকা ঢেলে নীতিমালা লঙ্ঘন করে সাড়ে ৪ শতাধিক ভূমিহীন পরিবারের বসতবাড়ি নিজেদের নামে লীজ নিয়ে অসহায় ভূমিহীনদের নামে উচ্ছেদ নোটিশ জারি করিয়েছিল। এই অন্যায়ের বিরুদ্ধে কৃষক লোকমান আহমেদ তালুকদার তীব্র আন্দোলন গড়ে তুলেছিলেন। ভূমিহীনদের দখলে থাকা খাস ভূমি অবৈধভাবে প্রভাবশালীদের নামে দেওয়া লীজ বাতিল ও ভূমিহীনদের নামে জারিকৃত উচ্ছেদ নোটিশ বাতিলের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করায় তাঁকে গ্রেফতার করে পুলিশ। এরপরও আন্দোলন অব্যাহত রাখেন। অবশেষে আন্দোলনে জয়ী হয়ে ভূমিহীনদের বসতবাড়ি রক্ষা করেন। একসময় তাঁর এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক দরিদ্র মানুষের খয়রাতির চাল আত্মসাৎ ও কৃষকদের জন্য বরাদ্দকৃত সরকারি সার কালোবাজারে বিক্রির প্রতিবাদে দুর্বার আন্দোলন গড়ে তুলেন কৃষক লোকমান। ওইসময়  রাতের আঁধারে দুর্বৃত্তরা লোকমানকে কুপিয়ে রক্তাক্ত করে মৃত ভেবে নদীর পাড়ে ফেলে যায়। দীর্ঘদিন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠে আজ অবধি কৃষক ও ক্ষেতমজুরসহ দরিদ্র মানুষের পক্ষে কাজ করে যাচ্ছেন লোকমান। কিন্তু গরীবের খয়রাতির চাল আত্মসাতের ঘটনা তদন্তে প্রমাণিত হওয়ায় ওই দুর্নীতিবাজ চেয়ারম্যান বরখাস্ত হয়েছিলেন। কোনো সরকারি বরাদ্দ ছাড়া কৃষক লোকমান নিজ গ্রাম গুনই থেকে ইমামবাড়ি পর্যন্ত সড়ক জনগণকে সাথে নিয়ে নিজে শ্রম দিয়ে নির্মাণ করেন। বাধা-বিপত্তি মোকাবেলা করে ওই সড়কে টেম্পো গাড়ি চলাচল শুরু করেন এবং শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ঐতিহ্যবাহী গ্রামীণ মেলায় প্রভাবশালীদের ছত্রছায়ায় জুয়া খেলার আসর বসানো বন্ধ করেন। টাকা খেয়ে সামাজিক বিচারে গ্রাম্য মাতবরদের পক্ষপাতিত্বমূলক অবিচারের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে নিরীহ ও অসহায় মানুষদের সুবিচার প্রাপ্তি নিশ্চিত করে যাচ্ছেন। মাদক কারবারি ও মাদকসেবিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে যাচ্ছেন। এছাড়া কৃষক লোকমান শিক্ষা বিস্তারে অবদান রেখে যাচ্ছেন এবং বিজিএম (বড়ইউড়ি-গুনই-মদনমুরত) উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে সর্বোচ্চ ভোটে সদস্য নির্বাচিত হয়েছেন।
সংসদ সদস্য পদপ্রার্থী ও বাসদ হবিগঞ্জ জেলা কমিটির সদস্য কৃষক লোকমান আহমেদ তালুকদার জানান, সংসদ সদস্য নির্বাচিত হলে তিনি সংসদে কৃষক-শ্রমিক-মেহনতী মানুষের অধিকারের পক্ষে আইন প্রণয়নে ভূমিকা রাখবেন। কৃষক-শ্রমিক-মেহনতী মানুষের স্বার্থের বিপক্ষে গনবিরোধী কোনো আইন পাশের চেষ্টা হলে তিনি কঠোরভাবে বিরোধিতা করবেন। অবহেলিত বানিয়াচং-আজমিরীগঞ্জ এলাকার উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে অধিক বরাদ্দ আনতে সোচ্চার ভূমিকা রাখবেন। স্থানীয় সরকারি ও বেসরকারি অফিসগুলোতে ঘুষ-দুর্নীতি হলে জনগণকে সাথে নিয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করবেন। সকল অফিসে জনগণের সাথে সম্মানজনক ব্যবহার করে ঘুষ ছাড়া জনগণের কাজ দ্রুত করে দিতে অফিসার ও কর্মচারীদেরকে বাধ্য করবেন। হাওর বেষ্টিত বানিয়াচং-আজমিরীগঞ্জসহ সারাদেশের হাওরাঞ্চলের মৎস্যজীবীসহ দরিদ্র জনগণ যাতে হাওরের ছোট-বড় সকল খাল-বিল-নদী-নালায় অবাধে মাছ ধরে জীবিকা নির্বাহ করতে পারেন সেজন্য জলমহাল ইজারা প্রথা বাতিলের জন্য জোরালো ভূমিকা রাখবেন। এছাড়া বানিয়াচং-আজমিরীগঞ্জ এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকগুলোতে সুচিকিৎসার ব্যবস্থা করবেন। শিক্ষাপ্রতিষ্ঠান সমূহে শিক্ষার্থীদের সুশিক্ষার ব্যবস্থা করবেন। গ্রাম্য দাঙ্গাহাঙ্গামা রোধে গ্রাম্য দলাদলি নিরসন ও সামাজিক সম্প্রীতি গড়ে তুলবেন।
তিনি জনগণের প্রতি আহবান জানিয়ে বলেন, সংসদকে শুধু কোটিপতিদের ক্লাবে পরিণত 

না করে গণমানুষের অধিকার আদায়ের কেন্দ্রস্থল বানাতে আমাকেসহ সারাদেশে বাসদ মনোনীত প্রার্থীদের মই মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন।  


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতকে ধসিয়ে দিল বাংলাদেশ

1

কিশোরগঞ্জ-৪ আসনে প্রার্থিতা ফিরে পেলেন মানবিক চিকিৎসক শাহীন

2

বেগম খালেদা জিয়া মৃত্যুতে সদর উপজেলা বিএনপি শোক ও শ্রদ্ধা জ্

3

কিশোরগঞ্জ পৌরসভার গণভোট নিয়ে জনসচেতনতামূলক কার্যক্রম ও লিফল

4

পটুয়াখালীতে নিখোঁজ ২ জেলের মৃতদেহ উদ্ধার

5

নোয়াখালীতে হাতের অপারেশন করতে গিয়ে প্রাণ গেল নারীর

6

বিড়ি খাওয়া বক্তব্যে জামায়াতের ভোট বেড়েছে দুই কোটি টাকার মার্

7

কালকিনিতে লকডাউন সমর্থনে ককটেল বিস্ফোরণ

8

চাঁপাইনবাবগঞ্জে অন্ধকল্যাণ সমিতির রজতজয়ন্তী উদযাপন

9

ঘন কুয়াশার সঙ্গে জেঁকে বসেছে শীত

10

কিশোরগঞ্জে ব্যবসায়ীদের কমপ্লিট শাটডাউন

11

মোবাইল জুয়ার নেশায় সর্বনাশ

12

কলমাকান্দায় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ছাগল ও উপকরণ বিতরণ

13

নড়াইলে হিন্দু প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

14

টাঙ্গাইল-৭ আসনের বিএনপির প্রার্থীকে সমর্থন দিল জাতীয় পার্টি

15

সীতাকুণ্ডে মর্মান্তিক হত্যাকাণ্ড

16

ঈশ্বরদীতে শহীদ ওসমান হাদী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

17

চাঁপাইনবাবগঞ্জে শব্দ দূষণ বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করেছে

18

বাগান বাজারের সামিউলের গবেষণাপত্র স্থান পেল আন্তর্জাতিক সম্ম

19

কালিয়াকৈরে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

20