জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

স্বামী–স্ত্রীর একযোগে বিএনপির ৩১ দফা প্রচারণা

মোঃ আবু সায়েম

নওগাঁ-১ আসনে মাঠে মোস্তাফিজুর রহমান ও ফরিদা পারভীন।

নওগাঁ-১ (পোরশা, সাপাহার ও নিয়ামতপুর) আসনটি ঐতিহ্যগতভাবেই রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আসনে নির্বাচনী আমেজ এখন দৃশ্যমান। জনগণের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে বিএনপির ৩১ দফা কর্মসূচি।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান এবং তাঁর স্ত্রী ফরিদা পারভীন, যিনি গৃহিণী হলেও রাজনৈতিক সচেতন নাগরিক হিসেবে দায়িত্ববোধ থেকে ঘরে বসে থাকছেন না—দুজনেই নেমেছেন তৃণমূল পর্যায়ে লিফলেট বিতরণে।

তারা পোরশা, সাপাহার ও নিয়ামতপুরের গ্রামাঞ্চলে, হাট-বাজারে, পাড়ায়-পাড়ায় গিয়ে বিএনপির উন্নয়ন ভাবনা ও ৩১ দফা কর্মসূচি প্রচার করছেন। এ সময় তারা সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানান।

স্থানীয়রা জানান, এমন স্বামী–স্ত্রীর একত্রে প্রচারণা দেখা যায় খুবই কম। রাজনৈতিক মহলে এটি এখন আলোচনার কেন্দ্রবিন্দু। অনেকেই বলছেন—এই প্রচারণা বিএনপির তৃণমূল পর্যায়ে নতুন উদ্দীপনা সঞ্চার করেছে।

এদিকে মোস্তাফিজুর রহমান বলেন, “আমরা বিশ্বাস করি, জনগণই পরিবর্তনের শক্তি। বিএনপির ৩১ দফা কর্মসূচি মানুষের মুক্তি ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকার বহন করে।”

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এ ধরনের পারিবারিক ও যুগল প্রচারণা দলীয় ঐক্যকে আরও সুসংহত করবে এবং নারীদের অংশগ্রহণকে সামনে নিয়ে আসবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেলদুয়ারে আচরণবিধি লঙ্ঘনের দায়ে

1

আওয়ামী লীগকে ফেরাতে আমেরিকার মাস্টারপ্ল্যান : রনি

2

মাদারীপুর ০৩ আসনে-ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য

3

ধানের দাম কম থাকায় নওগাঁর কৃষকদের মাথায় হাত

4

মাইজবাড়ীতে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত হন সেলিম

5

বেগম জিয়ার মৃত্যুতে টনকী বাজারের প্রতিটি দোকানে কালো পতাকা

6

মনোনয়নপত্র দাখিল করেছেন ভৈরব-কুলিয়ারচর আসনের বিএনপি মনোনীত প

7

কিশোরগঞ্জে এতিম ও দুস্থ্যদের মাঝে দুম্বার মাংস বিতরণ

8

জাবিতে সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি,সম্পাদক তাড়া

9

রাজিবপুরে শেজাক সাংবাদিক এসোসিয়েশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী

10

আদানির বিদ্যুৎ-ফাঁদ: একতরফা চুক্তির মাশুল আর কতকাল

11

উলিপুরে বিএনপি নেতা আব্দুল খালেকের মনোনয়ন দাবিতে বিক্ষোভ

12

দাওইল গ্রামের মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

13

টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের ১ নেতার দল থেকে পদত্যাগ

14

মানিকগঞ্জে সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে এক মানব বন্ধ

15

নিয়ামতপুরে ঐতিহ্যবাহী প্রেমগোসাই মেলা

16

আনোয়ারার কৃতি সন্তান নিজ হাতে তৈরি গাড়ি খুব শিগগিরই বাজার আস

17

পাবনায় বিপুল পরিমান অস্ত্র ও গুলিসহ আটক ৪

18

পিরোজপুরে এক উপজেলা'য় বিএনপি'র আহ্বায়ক কমিটি'র অনুমোদন

19

পোরশায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে পূর্ব প্রস্তুতি সভা অনু

20