
রাজবাড়ীর পাংশা উপজেলার বাগদুলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ফজলুল হকের (৫২) বিরুদ্ধে
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কোচিং বাণিজ্যের আড়ালে শিক্ষক ফজলুল হক ছাত্রীদের সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন বলে অভিযোগ রয়েছে। বুধবার সকালে
এ সময় বিক্ষুব্ধ জনতা বিদ্যালয়ের প্রধান গেট ও জানালার কাচ ভাঙচুর করে। পরে পুলিশ চলে গেলে উত্তেজিত জনতা ওই শিক্ষকের মোটরসাইকেল পুড়িয়ে দেয়।
দশম শ্রেণির ছাত্র বাঁধন মন্ডল অভিযোগ করে বলেন, “ফজলু স্যার দীর্ঘদিন ধরে বিদ্যালয়কে কুক্ষিগত করে রেখেছেন। তার মতো শিক্ষকের এখানে থাকার দরকার নেই। আমরা তার পদত্যাগ চাই।”
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আ. খালেক বলেন, “বিক্ষোভের সময় পরিস্থিতি অবনতি হলে পুলিশকে খবর দিই। বিদ্যালয়ের সম্পদের কিছু ক্ষয়ক্ষতিও হয়েছে। বিষয়টি বিদ্যালয় পরিচালনা কমিটিকে জানানো হয়েছে।”
পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন বলেন, “অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে শিক্ষককে উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।”