জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

লোহাগড়ায় শিক্ষাবিদ নূর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্টের ৪১তম বৃত্তি প্রদান

রূপক মুখার্জি 
নড়াইলের লোহাগড়ায় প্রয়াত শিক্ষাবিদ নূর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্টের ৪১তম বৃত্তি প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এবছর ট্রাস্ট থেকে  বৃত্তি পেয়েছেন ২৭৪ জন শিক্ষার্থী।
 
মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ১১ টায় লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

নূর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্টের নির্বাহী সচিব ও লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মহসিন উদ্দিনের সঞ্চালনায় বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  নড়াইলের পুলিশ সুপার মো : রবিউল ইসলাম। 

এ বছর নূর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে লোহাগড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৭৪ জন শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়। এর মধ্যে তিনটি কলেজের ৪৪ জন, ৩২ টি মাধ্যমিক বিদ্যালয়ের ১৬৩ জন, ১১ টি মাদরাসার ৫১ জন ও একটি কারিগরি কলেজের ৩ জন প্রতি শিক্ষার্থীকে ১ হাজার ৫০০ টাকা করে এবং উচ্চশিক্ষায় ১৩ জন প্রতি শিক্ষার্থীকে ৫ হাজার টাকা করে মোট ২৭৪ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে সর্বমোট ৪ লাখ ৫৬ হাজার ৫০০ টাকার বৃত্তি প্রদান করা হয়েছে। 

নূর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্টের বার্ষিক প্রতিবেদন পাঠ করেন নূর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্টের নির্বাহী সচিব ও লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান। 

বৃত্তি প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) কামরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, লোহাগড়া সরকারি আদর্শ কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক আবুল বাসার সুমন, লন্ডন মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো : তুহিন মোল্যা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সৈয়দা নাইমা আলম, লোহাগড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক রেসমিনজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা সমিতির সভাপতি ও মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন, হাজী মোজাম্মেল স্মরণী স্কুলের ৮ ম শ্রেণির শিক্ষার্থী হামিমা খানম, লাহুড়িয়া হাফেজ আব্দুল করিম একাডেমির ৭ ম শ্রেণির শিক্ষার্থী তানজিমুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের পরিবর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড

1

প্রধান শিক্ষক মান্নান শোকজ! করছেন দৌড়ঝাঁপ

2

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে অঙ্গরাজ্যের আইন কার্যকর বন্ধে ট্রাম

3

হোসেনপুরে মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্ট

4

মোস্তাফিজ ইস্যুতে নীরব থাকা যাবে না

5

ঈশ্বরদীতে রুপপুর প্রকল্পের শ্রমিকের কাছে থেকে নগদ টাকা মোবাই

6

যশোর-১ আসনে নুরুজ্জামান লিটনকে প্রার্থী চান বিএনপির মাঠ পর্য

7

জাল দলিল করে ধরা পড়ে জেল খাটলেও দলিল লিখেছেন মিজানুর- ক্ষুব

8

সমুদ্রতলের কেবল ক্ষতির অভিযোগে রাশিয়া থেকে আসা জাহাজ জব্দ ফি

9

গোবিন্দগঞ্জে ঋণের দায়ে জর্জরিত যুবকের আত্মহত্যা

10

মুশফিকুর রহমানের মনোনয়ন বাতিল ও নতুন করে মনোনয়ন পুনর্বিবেচ

11

দিনাজপুরে প্রতারণার ফাঁদে কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও ‘সাকসেস

12

বেনাপোলে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিজিবি

13

কাজিপুরে বিএনপির মনোনীত প্রার্থী সেলিম রেজার গণসংবর্ধনা

14

বিএনপি’র আস্থার কেন্দ্রে আসহাব উদ্দিন চৌধুরী

15

ময়মনসিংহে ভ্রাম্যমাণ আদালতের অনুমোদনহীন ক্লিনিক

16

নিয়ামতপুরে সার সংকটের গুজব ভিত্তিহীন

17

সিকৃবিতে বিজিই অনুষদের যুগপূর্তি উদযাপন

18

রাষ্ট্রপতিকে ক্ষমতা দেওয়া হলে প্রধানমন্ত্রী স্বৈরাচারী হতো

19

মহানগরের দক্ষিণ বিএনপির সভাপতি মোঃ হাবিবুর রহমান সেলিম রেজার

20