জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 19-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

লোহাগড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল স্কুল শিক্ষার্থীর

নড়াইলের লোহাগড়া উপজেলায় পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে রিফাত শেখ (১৩) নামে এক স্কুলছাত্রের করুন মৃত্যু হয়েছে। 
শনিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা ইতনা ইউনিয়নের পাংখারচর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত রিফাত শেখ ওই গ্রামের খায়রুল শেখের ছেলে। সে স্থানীয় চর দৌলতপুর সরস্বতী একাডেমির সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
পরিবারের সদস্য ও স্থানীয়রা জানিয়েছেন, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে রিফাত গ্রামের বাড়ির পাশে মাঠে কৃষিজমিতে কর্মরত তার দাদাকে খাবার দিতে যায়। পরে ফিরে আসার সময় পায়ের কাঁদা ধোঁয়ার জন্য পাশের  একটি পুকুরে নামে। এ সময় সে পা পিছলে পড়ে যেতে থাকলে মাথার ওপর দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের তার ধরে আত্মরক্ষার চেষ্টা করে। এসময় বিদ্যুতের তারে সজোরে টান লাগায় সংযোগ ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে রিফাত শেখ নামে ওই স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সীগঞ্জে ‘ট্যালেন্টপুলে’ জেলায় প্রথম সপ্তর্ষি মন্ডল

1

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে টসের পর হাত মেলালেন না বাংলাদেশ-ভারতের

2

নিয়ামতপুরে ফুটপাত দখল করে বসেছে অস্থায়ী দোকান দুর্ভোগে পথ

3

নাসির নগরে জেলে পল্লীতে পুঁটি মাছের চ্যাপা শুটকি তৈরির কাজে

4

কুমিল্লার চান্দিনায় জমি বিরোধকে কেন্দ্র করে মারধর

5

গজারিয়ায় ইয়াং স্টার ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট সম্পন্

6

চর দখল নিয়ে গোলাগুলি, বাবা ছেলে সহ নিহত ৫ জনের বাড়ি হাতিয়া

7

ভাঙ্গুড়ায় ৪১ড্রাম ভেজাল মধু জব্দ

8

ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে ৮৭তম বার

9

অবৈধভাবে বিল শুকিয়ে মাছ ধরার দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

10

সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে আদালতে হাজির হতে বিজ্ঞপ

11

সমলিঙ্গের বিয়ের দাবিতে দুই কিশোরীর অনশন: জামালপুরে তোলপাড়

12

ঝালকাঠিতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারাল কৃষকের

13

২৮ অক্টোবর জাতির কাছে প্রেরণার বাতিঘর

14

জীবনের প্রতিটি অধ্যায়ে সমস্যা থাকবে, থাকবে দুশ্চিন্তা

15

অপরাধ কার্যক্রম রোধে তথ্য দিয়ে পুলিশকে সহয়তার করার আহ্বান কে

16

শাহরাস্তিতে বিজয়ের ছোঁয়া: প্রস্তুতিমূলক সভায় একত্রিত স্থা

17

গাবতলীতে হত্যা মামলার এজাহারভুক্তসহ ৬ আসামি গ্রেফতার

18

বিএনপির সকল কার্যক্রম থেকে সাবেক এমপি শাহ নূরুল কবির (শাহিন)

19

সুবর্ণচরে যুবদল নেতাকে বরণে মোটরসাইকেল শোভাযাত্রা

20