জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলের রাজঘাট ইউনিয়নে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মোঃইমরান হোসেন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়নে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার  বিকেল ৩ ঘটিকায়  রাজঘাট ইউনিয়নের নির্ধারিত মাঠে অনুষ্ঠিত এ মেগা ফাইনাল খেলায় দুটি শক্তিশালী দল মুখোমুখি হয়। উত্তেজনাপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে মাঠ প্রকম্পিত হয়ে ওঠে।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে প্রাইজমানি, ট্রফি ও সম্মাননা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন,যুবদল নেতা আজির উদ্দিন,যুবদল নেতা ও সাংবাদিক রুবেল আহমেদ,রাজঘাট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কানাই লাল গোয়ালা, মনোরঞ্জন গোয়াল, হেলাল উদ্দিন,রুবেল আহমেদ, রাজকুমার শীলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন।
টুর্নামেন্ট দেখতে রাজঘাট ইউনিয়নসহ আশপাশের চা বাগান এলাকা থেকে পাঁচ হাজারেরও বেশি দর্শকের সমাগম ঘটে। বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে পুরো মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
আয়োজকরা জানান, তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই এ ধরনের টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এমন ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ ধরনের ক্রীড়া আয়োজন স্থানীয় খেলোয়াড়দের প্রতিভা বিকাশের পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও বিনোদনের ক্ষেত্র তৈরি করছে বলে মন্তব্য করেন উপস্থিত অতিথিরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দূর্গাহাটা বালিকা উচ্চ বিদ্যালয়ে সুধি সমাবেশ

1

মোল্লাহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী

2

কালাইয়ে ঋণ পরিশোধের প্রলোভনে ভারতে নিয়ে যুবকের কিডনি অপসারণ

3

মাদারীপুরে সদর কেন্দুয়া ইউনিয়নে তারেক রহমানের ৩১ দফা বাস্তবা

4

বিদেশে পালিয়ে যাওয়ার প্রস্তুতিকালে ইয়ারপোর্টে গ্রেফতার

5

গাজীপুর-২ আসনের ২৩ নং ওয়ার্ডে ছাত্রদল ও যুবদলের উদ্যোগে ক্র

6

২০ জেলায় কাজ করেছি ব্রাহ্মণবাড়িয়ার চেয়ে অন‍্য জেলা আরো ভয়ং

7

হান্নান মাসউদকে হত্যার হুমকি

8

শ্রীপুরে পৌরসভার ময়লার গাড়ির চাপায় নিরাপত্তা কর্মীর মৃত্যু

9

সাতক্ষীরা জজ কোর্টের সাবেক পিপি ও তার ছেলেকে কারাগারে প্রেরণ

10

বরিশালে বাসচাপায় ব্যাংক কর্মকর্তা নিহত

11

দিনাজপুর জেলার বিরামপুরে স্ত্রীর পীড়ার আঘাতে স্বামীর মৃত্যু

12

চরকাউয়া ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী কমিটি গঠন

13

জঙ্গল সলিমপুরে র‍্যাবের অভিযানে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব

14

গোপালপুরে ট্যালেন্টহান্ট স্কলারশীপ প্রোগ্রাম–২০২৫ অনুষ্ঠিত

15

শুধু বিএনপি নয়, জনগণই আগামী দিনে নির্বাচনের ব্যবস্থা করে নিব

16

কুড়িগ্রাম-৪ আসনের নির্বাচনী যৌথ মত বিনিময় সভা অনুষ্ঠিত

17

বান্দরবানের লামায় প্রশাসনের বিরুদ্ধচারণকারীদের বিচার চেয়ে ম্

18

মাদারীপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

19

অচেনা লুকে ‘হৃদায়ম’ নায়িকা

20