জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 15-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ

 শফিকুল ইসলাম

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে করা কুটুক্তির মামলায় জামালপুরে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের আদেশ দিয়েছে আদালত। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে সরিষাবাড়ী আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রোমানা আক্তার 

এই মামলায় ডা. মুরাদ হাসানসহ দুইজন আসামীকে আদালতে হাজির হতে এই আদেশ দেন।

মামলা সূত্রে জানা গেছে, তথ্য প্রতিমন্ত্রী থাকাকালীন এক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজের টক-শোতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত 

চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমান তথা জিয়া পরিবার নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন ডা. মুরাদ হাসান। অসৎ উদ্দেশ্যে এই মিথ্যাচার, অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্যে তারেক রহমান ও জাইমা রহমানের দশ হাজার কোটি টাকার অধিক ক্ষতি সাধিত হয়েছে এবং দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। এই ঘটনায় জামালপুর জেলা ট্রাক মালিক সমিতির সহ সভাপতি ও সাবেক ছাত্রদল নেতা লায়ন রুমেল সরকার বাদী হয়ে মামলটি দায়ের করেন। মামলায় ডা. মুরাদ হাসান ছাড়াও টক-শোর উপস্থাপক চট্টগ্রামের পটিয়া

 পৌর এলাকার এটিএম আবুল কাশেমের ছেলে মহি উদ্দিন হেলাল নাহিদকে আসামী করা হয়েছে।
মামলার বাদী পক্ষের আইনজীবী মনিরুজ্জামান বলেন, গত ২৪ মে সরিষাবাড়ী আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রুকসানা পারভীন মামলাটি আমলে নিয়ে ডা. মুরাদ হাসানসহ দুইজন আসামীর বিরুদ্ধে সমন জারি করেন। কিন্তু আসামীরা আদালতে উপস্থিত না হয়ে পলাতক থাকায় তাদের আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের জন্য আজ আদালত আদেশ দিয়েছেন। তিনি আরও জানান, আসামীদ্বয় যদি এরপরেও আদালতে হাজির না হয়ে পলাতক থাকে তবে তাদের অনুপস্থিতিতেই 

মামলায় বিচারকাজ চলবে।  


 


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরাইলে ৫৪ তম সমবায় দিবসে বিধিমেনে চলার আহবান ইউএনও র

1

তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে পার্বতীপুরে একজন গ্রেপ্ত

2

উল্লাপাড়ায় জনপ্রিয় হচ্ছে কালোজিরা চাষ

3

শহীদ ওসমান হাদির স্ত্রীর ফেসবুক পোস্ট ভাইরাল

4

ব্লাড ক্যান্সার জয় করে বিসিএস ক্যাডার হলেন বাউলিয়ার প্রিয়াং

5

মানিকগঞ্জ মুলজানে সেলফি–ভিলেজ লাইনের মুখোমুখি সংঘর্ষ, আহতের

6

‎ঝালকাঠিতে জমিজমা নিয়ে বিরোধের জেরে অপপ্রচারের প্রতিবাদে সংব

7

সিলেট-৪ আসনে নির্বাচনী প্রচারণা শুরুর ঘোষণা

8

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: প্রার্থীদের প্রতীক বরাদ্দ শুরু

9

সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন

10

টাংগাইলের নাগরপুরে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত

11

ইসলামের নামে মুনাফেকি করছে জামায়াত

12

দিনাজপুর জেলা পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালার ২২ তম ব্

13

শাকিবের ‘বরবাদ’ আরও ভালো হতে পারত কি

14

বকশীগঞ্জে মাফি পরিবহনের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যাচারের প্রত

15

নোয়াখালীতে তরুণকে কুপিয়ে হত্যা

16

বড়াইগ্রামে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দ

17

বরিশ চরকাউয়ায় ধানের শীষের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন

18

রায়গঞ্জের আত তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

19

ফুলবাড়ীতে দুর্গাপূজার মহাষষ্ঠীতে ১০টি পূজা মণ্ডপ পরিদর্শনে ব

20