জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

অপরাধ কার্যক্রম রোধে তথ্য দিয়ে পুলিশকে সহয়তার করার আহ্বান কেএমপির


মিঃ বিশ্বাস
খুলনা মহানগরীর আইন-শৃঙ্খলা উন্নতি, অপরাধ কার্যক্রম নিয়ন্ত্রন ও দমনের লক্ষ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) ব্যতিক্রমী একটি উদ্যোগ গ্রহণ করেছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও নিয়ন্ত্রনকল্পে আইনি কাজে সহযোগীতার জন্য সর্বস্তরের জনসাধারনের কাছ থেকে তথ্য পাওয়ার লক্ষ্যে খুলনা মহানগরী বিভিন্ন এলাকায়  তথ্য বাক্স স্থাপন করা হয়। খুলনার সচেতন মহল, আইন-শৃঙ্খলার উন্নতি ও নিয়ন্ত্রণকল্পে কেএমপির এমন উদ্যোগকে ইতিবাচক দিক হিসেবে দেখছেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে খুলনা শিরোমণি  বাজারে তথ্য বাক্স স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন কেএমপি’রসহকারী পুলিশ কমিশনার মোঃ শফিক। এসময় তিনি বলেন আইন-শৃঙ্খলার পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে কেএমপির উদ্দ্যোগে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহন করছি। তারই অংশ হিসাবে সর্বস্তরের কাছ থেকে তথ্য সংগ্রহের আমরা নগরীর বেশ কিছু স্থানে তথ্য বাক্স স্থাপন করছি। জনসাধারন ধারনা থাকতে পারে পুলিশকে সে তথ্য প্রদান করলে সে শণাক্ত হয়ে যেতে পারে। সেই দৃষ্টিকোণ থেকে জনসাধারন যে কানো তথ্য দিয়ে আমাদের সহয়তা করতে যেন কোনো বাধাগ্রস্থ না হয়, এরই জন্য আমাদের এই ব্যতিক্রমী পরিকল্পনা। তথ্য বাক্স উদ্বোধনকালে আরো উপস্থিতি ছিলেন ও বক্তৃতা করেন- খানজাহান আলী থানার ওসি তুহিনুজ্জামান, সেকেন্ড অফিসার আজাহারুল ইসলাম,
শিরোমনি বাজার বণিক সমিতির সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদ ক শাহিদুল হোসেন, সাংবাদিক সাইফুল্লাহ তারেক,গাজী মাকুল উদ্দিন, মিহির রঞ্জন বিশ্বাস, তোফাজ্জল হোসেন, জাহিদ সহ শিরোমনি বাজার বণিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেনও সুশীল সামাজের ব্যক্তিবর্গ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কেএমপি প্রাথমিক পর্যায়ে নগরীর বিভিন্ন স্থানে  তথ্য বাক্স স্থাপন করা হয়েছে এবং ধীরে ধীরে এটির সংখ্যার আরোও বৃদ্ধি করা হবে। পাশাপাশি, প্রতি সপ্তাহে একবার করে এই তথ্য বাক্সটি খুলে তথ্য সংগ্রহ করা হবে বলেও জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিরল উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এ

1

মহেশখালীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: কুখ্যাত যুবলীগ নেতা আ

2

কুড়িগ্রামে বইছে মৃদ্য সৈত প্রবাহ

3

কোরআন-সুন্নাহর বাইরে কোনো আইন হবে না: মির্জা ফখরুল

4

ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ

5

বাঞ্ছারামপুরে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও জনসংযোগ করেন

6

দিনাজপুর জেলা পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালার ২২ তম ব্

7

নোয়াখালীতে ২ দিনে আ.লীগের ১৩ নেতাকর্মি গ্রেপ্তার

8

নারায়ণগঞ্জকে সুন্দর পরিচ্ছন্ন, গ্রীন সিটি গড়তে চাই

9

হলফনামা জমা দিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

10

তামিমকে এখনো ‘ভারতের দালাল’ই বলছেন বিসিবি পরিচালক নাজমুল

11

নবাগত পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার এর সাথে সৌজন্য স্বাক্ষ

12

চাঁপাইনবাবগঞ্জের শিশু শিক্ষা নিকেতনের বার্ষিক পুরস্কার বিতরণ

13

ময়মনসিংহের ১১আসনে ১৯ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, লড়বেন ৬৭

14

তারেক রহমানের চট্টগ্রাম আগমন উপলক্ষে আনোয়ারা উপজেলা বিএনপির

15

নাসিরনগরে সরকারি কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার স্বামী কারা

16

বুড়িমারী স্থলবন্দরে ভারতীয় মালামাল (শীসা) সহ ভারতীয় ট্রাক

17

জুলাই হত্যাযজ্ঞ মামলায় আজ সালমান এফ রহমান ও আনিসুল হকের শুনা

18

সিলেট জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অভিযানে দুর্ধর্ষ আন্তঃজেলা

19

আশাশুনিতে মোবাইল কোর্টে ৩ জনকে জেল

20