জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মুন্সীগঞ্জে ‘ট্যালেন্টপুলে’ জেলায় প্রথম সপ্তর্ষি মন্ডল

বিশ্বজিৎ সরকার 
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার শুলপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সপ্তর্ষি মণ্ডল বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষায় জেলায় সর্বোচ্চ নম্বর অর্জন করে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছেন। তার এ অর্জনে বিদ্যালয়জুড়ে উৎসবের পরিবেশ সৃষ্টি হয়েছে।

এবারের মেধাবৃত্তি পরীক্ষায় শুলপুর উচ্চ বিদ্যালয় থেকে মোট পাঁচজন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে দশম শ্রেণীতে ১ জন, নবম শ্রেণীতে ২ জন এবং অষ্টম শ্রেণীতে ২ জন। তার মধ্যে অষ্টম শ্রেণীর সপ্তর্ষি মণ্ডল আভা ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে জেলায় প্রথম স্থান অর্জন করে বিদ্যালয় ও পরিবারের মুখ উজ্জ্বল করেছে।

রোববার (৩০ নভেম্বর) বেলা ১১টায় ফাউন্ডেশনের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়। এবছর মোট ১৪৬ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে; এর মধ্যে ট্যালেন্টপুলে ছয়জন এবং সাধারণ গ্রেডে ১৪০ জন।

উপজেলার কেয়াইন ইউনিয়নের মেধাবী এই শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি কুইজ, বিতর্ক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সমান দক্ষতা দেখিয়েছে। তার বাবা শংকর মন্ডল শুলপুর উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক এবং মা রীতা রানী সরকার শুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

শুলপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল কাদের বলেন, সপ্তর্ষি নিয়মিত পড়াশোনা ও সহশিক্ষা কার্যক্রমে অংশ নিয়ে নিজ যোগ্যতার প্রমাণ দিয়েছে। তার এই ফলাফল তার কঠোর পরিশ্রমের ফসল।

বিদ্যালয়ের পরিচালনা পরিষদের এডহক কমিটির সভাপতি মো. ওহাব শেখ বলেন, সপ্তর্ষির এই অর্জন পুরো বিদ্যালয়কে উজ্জীবিত করেছে। এটি অন্যান্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে।

সপ্তর্ষির বাবা শংকর মন্ডল বলেন, আমার মেয়ের সাফল্যে আমরা গর্বিত। ভবিষ্যতেও সে আরও এগিয়ে যাবে এই আশা করি। তার জন্য সকলের দোয়া চাই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতীক বরাদ্দের পর নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ডাঃ রাজন

1

নরসিংদীতে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

2

ইরানে মুদ্রা সংকটে টানা বিক্ষোভ সরকারি ভবনে হামলার চেষ্টা

3

চরকাউয়া ইউনিয়ান যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও ব

4

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব এইডস দিবস পালিত

5

বীরগঞ্জের নির্বাচন সামনে রেখে আইন-শৃঙ্খলা বাহিনীর যৌথ মহড়া

6

সাড়াদেশের ন্যায় গাবতলীতে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি এর

7

এএফএডি কর্তৃক চিলমারীতে মাল্টিপারপাস ক্যাশ বিতরণ

8

গোয়ালন্দে কর্মবিরতিতে দুইটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়

9

হবিগঞ্জে প্রচন্ড শীতে গরম কাপড়ের দোকানে ক্রেতাদের উপচে পড়া

10

শতবর্ষী হিজল বাগানে দখলদারদের থাবা

11

বগুড়ার আলতাফুন্নেছা মাঠে জনসমুদ্রের নির্বাচনী সভা

12

ঢাকার ৪ আসনে দলীয় প্রধানদের মর্যাদার লড়াই

13

বৈচিত্র্যময় কর্মকাণ্ড

14

নওগাঁর পোরশায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ০৬ মাদকসেবীকে জেলহ

15

থার্টিফার্স্ট নাইট উদযাপন নিয়ে সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা

16

লুৎফুল্লাহেল মাজেদ ঈশ্বরগঞ্জে ধানের শীষের কান্ডারী

17

তারেক রহমানের বিশ্বস্ত সহচর আনোয়ার হোসেন: স্মৃতিতে অমলিন এক

18

পিতা মাতার উপর অভিমান করে অজানার উদ্দেশ্যে বের হয়েছিল সরিষা

19

দিনাজপুরে বেগম খালেদা জিয়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এ

20