জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 5-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

চরভদ্রাসনে ৫০ জন দুস্থ মহিলার মাঝে সেলাই মেশিন বিতরন

লিয়াকত আলী লাভলু 
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদ মাল্টিপারপাস হল রুম থেকে বুধবার দুপুরে ৫০ জন দুস্থ নারীর আত্ম কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে বীনামূল্যে ৫০টি সেলাই মেশিন বিতরন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন কার্যালয়ের উদ্যোগে বিভিন্ন পর্যায়ের দক্ষতাবৃদ্ধিমূলক প্রশিক্ষন প্রাপ্ত ও দুস্থ মহিলাদের মাঝে এসব সেলাই মেশিন বিতরন করা হয়।
সেলাই মেশিন বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন। অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সেলিম হোসাইন, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমীন আক্তার, সমাজসেবা অফিসার জাহিদ তালুকদার, ইউপি চেয়ারম্যান মো. আজাদ খান ও ইয়াকুব আলী প্রমূখ।
জানা যায়, ওই দিন উপজেলার দুস্থ মহিলাদের আত্ম কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে প্রতিজনকে একটি করে মোট ৫০ জন মহিলার মাঝে বীনামূল্যে ৫০টি সেলাই মেশিন বিতরন করা হয়। উপকারভোগী ৫০ জন দুস্থ মহিলার মধ্যে ৩০ জন নারী যুবউন্নয়ন অধিদপ্তরে সেলাই কাজে প্রশিক্ষন প্রাপ্ত। প্রশিক্ষণপ্রাপ্ত ৩০ জন মহিলাকে  ৬ দিন ব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয় প্রশিক্ষ শেষে প্রত্যেককে একটি করে সার্টিফিকেট এবং যাতায়াত ভাড়া বাবদ ৬০০ শত টাকা  প্রদান করা হয় ।বাকী ২০ জন নারীকে বিশেষ বরাদ্ধের আওতায় এনে তাদের মধ্যেও বীনামূল্যে একটি করে সেলাই মেশিন বিতরন করা  হয়েছে ।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পার্বতীপুরের সাংবাদিকতা অঙ্গনের আলোকবর্তিকা আবদুল কাদির আর ন

1

বিসিএস শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদের ব্যানারে "নো প্রমোশন,

2

বাঞ্ছারামপুর আমিন সমিতির কমিটি গঠন সভাপতি আব্বাস, সম্পাদক নু

3

জঙ্গল সলিমপুরে র‍্যাবের অভিযানে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব

4

তারেক রহমানের আগমন উপলক্ষে সোহেল হাওলাদারের এলাহীর কাণ্ড

5

৮ নং দক্ষিণ চর বংশি ইউনিয়ন ৫০ বছর পুরোনো ব্রিজ করে দেওয়ার প্

6

সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি মোঃ আব্দুল্লাহেল বাকী বিসিএস

7

বীরগঞ্জের নির্বাচন সামনে রেখে আইন-শৃঙ্খলা বাহিনীর যৌথ মহড়া

8

আজ ঐতিহাসিক দেবহাটা মুক্ত দিবস

9

চাঁপাইনবাবগঞ্জে ১২ গ্রাম হেরোইন সহ একজন মাদক ব্যবসায়ী আটক

10

নবাবগঞ্জে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

11

বাঘাইছড়িতে বিজিবির আর্থিক সহায়তা প্রদান

12

তালায় সাসের SMART প্রকল্পের স্টাফ ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনু

13

জীবন বাঁচাতে ঢাকা গিয়েও জীবন হারালেন সোনাগাজীর ফখরুল

14

ছাত্র যুব সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত চিরিরবন্দর কনভেনশন অ্যান্ড কম

15

মই বেয়ে উঠতে হয় আড়াই কোটি টাকার সেতুতে

16

শিবগঞ্জ সীমান্তে অভিনব কায়দায় মাদক পাচার, ১২৩ বোতল ভারতীয় সি

17

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ৬ কেজি গাঁজাসহ শ্বশুর-জামাই ও ভা

18

পাঁচবিবিতে শীতার্তদের কম্বল দিলেন উপজেলা নির্বাহী অফিসার

19

ফুলবাড়িয়ায় জনপ্রিয়তায় এগিয়ে আব্দুল করিম সরকার

20