রূপক মুখার্জি
প্রকাশঃ 9-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

লোহাগড়ায় পুকুরে গোসল করতে গিয়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

নড়াইলের লোহাগড়ায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে প্রিয়া (১১) নামে একজন মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 
বুধবার (৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কাশীপুর ইউনিয়নের বসুপটি গ্রামে এ ঘটনা ঘটে।
 প্রিয়া উপজেলার বসুপটি গ্রামের রবিউল ইসলামের মেয়ে। সে স্হানীয় সারুলিয়া হাফেজিয়া মাদ্রাসার ৩য় শ্রেণীর শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, প্রিয়া তার ছোট ভাইসহ আশেপাশের কয়েকজন সমবয়সী শিশুদের সঙ্গে বাড়ির পাশে একটি মাছের ঘেরে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে প্রিয়া পানিতে হাবুডুবু খেতে থাকে। পাশে থাকা অন্য শিশুরা কিছু বুঝে ওঠার আগেই সে পানিতে  ডুবে যায়। তারা দ্রুত বিষয়টি প্রিয়ার পরিবারের সদস্যদের জানায়।
খবর পেয়ে পরিবারের সদস্যরা ও স্থানীয় মানুষজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রিয়াকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে  লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লোহাগড়া থানার ওসি মো: শরিফুল ইসলাম বলেন, প্রয়োজনীয় আইন প্রক্রিয়া শেষে ওই শিশুর লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় বিএনপির নতুন কার্য‍্যালয় উদ্বোধন

1

কাজিপুরে সেলিম রেজার সমর্থনে ঐতিহাসিক গণমিছিল

2

আধুনিক শিক্ষার প্রতিশ্রুতি নিয়ে মাউন্টেন আইডিয়াল স্কুল স্বপ্

3

পাইকগাছায় জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে মারপিটে দু'ভাই রক্ত

4

কুলিয়ারচরে ভেটেনারি পল্লী চিকিৎসক কমিটি গঠিত: অভিষেক ও পরিচি

5

মানিকগঞ্জ-৩ আসনে জামায়াতের এমপি প্রার্থী মাওলানা দেলওয়ার হোস

6

তুষখালী ইউনিয়নের গুদিঘাটায় পথসভা শেষে জনগণের সঙ্গে মতবিনিময

7

‎সরাইল–২ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

8

চাটখিল থানা পুলিশের সাব-ইন্সপেক্টর অলিউল্লাহ বিরুদ্ধে কু-প্র

9

ঘাটাইলে পিতার ছুরিকাঘাতে তিন বছরের শিশুকন্যা নিহত

10

জবাবদিহির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন রাবিপ্রবি উপাচার্য

11

নিরাপত্তা শঙ্কায় নির্বাচন না করার ঘোষণা মাসুদুজ্জামানের

12

কুড়িগ্রাম ৪ আসনের ইসলামী আন্দোলনের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে

13

ছেলের কুঠারাঘাতে মা আইসিইউতে

14

ফুল বাড়িতে প্রাণ কোম্পানির নিজস্ব তত্ত্বাবধানে উৎপাদিত আমন

15

নওগাঁর নিয়ামতপুরে কিশোরী বিকাশ কেন্দ্রের বার্ষিক প্রতিযোগিত

16

হাড়কাঁপানো শীতেও উত্তাল শাহবাগ: 'হাদী মানে আজাদী' স্লোগানে ম

17

নওগাঁর নিয়ামতপুরে কিশোরী বিকাশ কেন্দ্রের বার্ষিক প্রতিযোগিত

18

তারেক রহমানের স্বদেশ প্রত্যার্বতনকে স্বাগত জানিয়ে আনন্দ শোভা

19

বেলকুচিতে গাঁজাসহ যুবক গ্রেফতার

20