জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি-র‌্যালিতে জনতার স্রোত


সাদ্দাম হোসাইন
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বিশাল বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) বেলা ১২টায় শহরের ইসলামিয়া কলেজ মাঠ থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

র‌্যালিতে ব্যানার-ফেস্টুন, দলীয় পতাকা ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা শহর। র‌্যালিতে জেলা ও উপজেলা যুবদলের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন। এসময় নেতাকর্মীদের উপস্থিতিতে শহরজুড়ে সৃষ্টি হয় জনতার স্রোত ও উৎসবমুখর পরিবেশ।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ
তিনি বলেন, জাতীয়তাবাদী যুবদল দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করছে। বিএনপির গৌরবোজ্জ্বল ইতিহাসে যুবদল সবসময়ই আন্দোলনের সম্মুখসারিতে থেকেছে। গণতন্ত্র পুনরুদ্ধারে যুবদলকে আরও ঐক্যবদ্ধ হতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা  বিএনপি'র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, যুবদল আজ শহর থেকে গ্রাম পর্যন্ত গণমানুষের সংগঠনে পরিণত হয়েছে। এই সংগঠনই আগামী দিনে দেশের গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দেবে।

 এ সময় সিরাজগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন খান ও সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদসহ জেলা, উপজেলা পর্যায়ের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেগম খালেদা জিয়ার বিদায় আত্মার মাগফেরাত কোরআন খতম ও দোয়া

1

সুলতান সালাউদ্দিন টুকুর মনোনয়ন দাবীতে উত্তাল টাঙ্গাইল

2

এপেক্স ক্লাব অফ মাদারীপুরের এজিএম ও হুইলচেয়ার বিতরণ

3

কুলাউড়ায় ৫ লক্ষাধিক টাকার ভারতীয় সিগারেট জব্দ করলো বিজিবি

4

স্পেশাল অলিম্পিকসে পদক জয়ী জামালপুরের প্রতিবন্ধী খেলোয়াড়দের

5

গজারিয়ায় রাতের আঁধারে টেকনিশিয়ানকে কুপিয়ে হত্যা

6

সাদুল্লাপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় বিষয় দিবস পালিত

7

‎ঘোগা ইউনিয়নের ২নং ওয়ার্ড জামায়াতের নির্বাচনী পথসভা অনুষ্

8

বিজয় সম্মাননা ও ভিক্টোরি আ্যওয়ার্ড পেলেন গাইবান্ধা জেলা প্রে

9

১২ নং আছিম পাটুলী ইউনিয়ন ৪ নং ওয়ার্ড এর ভোট কেন্দ্র পরিবর্তন

10

ওভারটেকিংয়ের সময় ঈশ্বরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১

11

জেলা প্রশাসন মেধা বৃত্তি-২০২৫

12

ঢাবির ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া অনন্য গাঙ্গুলীর ‘আত্মহত্যা’

13

হোসেনপুরে খাবারের সন্ধানে লোকালয়ে বানর

14

ঝিনাইদহে জামায়াত কার্যালয়ে মিলল সরকারি প্রণোদনার সার ও বীজ উ

15

থানচিতে আরাকান আর্মির কাছে পাচারের আগেই বিপুল মশারি ও নৌকা ই

16

রাতের আঁধারে ঘুরে ঘুরে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ

17

ঢাকা ১৯ শাপলা কলির প্রচারণা

18

প্রকাশিত হলো লেখক রবিউল বাপ্পীর “ধারালো কলম’’

19

ইতালির ইমিগ্রেশন ও নাগরিকত্ব ব্যবস্থায় একাধিক পরিবর্তন

20