জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 9-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কাজিপুরে সেলিম রেজার সমর্থনে ঐতিহাসিক গণমিছিল

মোঃ শরিফুল ইসলাম
সিরাজগঞ্জ-১ সংসদীয় আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি, জনপ্রিয় জননেতা সেলিম রেজার সমর্থনে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪টায় কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের হাটশিরা বাজারে আয়োজিত এই গণমিছিলে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। নারী, পুরুষ, নবীন তরুণসহ সর্বস্তরের মানুষের অভূতপূর্ব অংশগ্রহণে হাটশিরা বাজার মুখরিত হয়ে ওঠে সেলিম রেজার জয়ধ্বনিতে।
গণমিছিলে অংশগ্রহণকারীরা জানান, কাজিপুর বিএনপির ইতিহাসে বিশেষ করে নারী কর্মীদের উপস্থিতিতে এত বড় সমাবেশ আগে কখনও দেখা যায়নি। তারা বলেন, বিগত আন্দোলন-সংগ্রামে হামলা-মামলা, নির্যাতন ও জুলুমের মধ্যেও রাজপথে থেকেছেন সেলিম রেজা। কাজিপুরে তার চেয়ে জনপ্রিয় ও গ্রহণযোগ্য নেতা আর কেউ নেই। তাই আগামী নির্বাচনে তারা সেলিম রেজাকেই বিএনপির প্রার্থী হিসেবে দেখতে চায়। কাজিপুরের মাটিতে সেলিম রেজার বিকল্প নেই।
গনমিছিলে অংশ নিয়ে কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুস সালাম বলেন, “কাজিপুরে ৫৪ বছরের ইতিহাস পরিবর্তন করে নতুন ইতিহাস সৃষ্টি করতে চাইলে ধানের শীষের কান্ডারী হতে হবে সেলিম রেজা। তাহলেই ৫৪ বছরের ইতিহাস পরিবর্তন করে  কাজিপুরের মাটিতে ধানের শীষের বিজয় নিশ্চিত করা সম্ভব ।উপজেলা বিএনপি  সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মিজানুর রহমান বাবলু বলেন, “বিগত আন্দোলন-সংগ্রামে ও নেতাকর্মীদের আপদে-বিপদে সবসময় পাশে ছিলেন সেলিম ভাই। কাজিপুরের মাটিতে যদি তার বিকল্প কিছু করা হয়, পরিস্থিতি ভয়াবহ হতে পারে।” সাবেক যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম বলেন, “আজকের জনউপস্থিতি প্রমাণ করে কাজিপুরের মাটিতে সেলিম রেজা কতটা জনপ্রিয়। এখানে সেলিম রেজার বিকল্প কেউ নেই।”
গণমিছিল শেষে নেতাকর্মীরা স্লোগান দেন—“দুর্দিনের সেলিম ভাই, আমরা তোমায় ভুলি নাই” রাজপথে সেলিম ভাই আমরা তোমায় ভুলি নাই, এবং “ত্যাগী নেতা সেলিম ভাইকে এমপি হিসেবে দেখতে চাই।  সকলেই মনে করছেন কাজিপুর উপজেলা বিএনপির রাজনীতিতে এই গণমিছিল একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীর সেনবাগে ছাত্রদল কর্তৃক মেধাবী সংবর্ধনা আয়োজন করেন

1

শেরপুরে ধর্ষণের অভিযোগে মুয়াজ্জিন গ্রেফতার

2

‎কুষ্টিয়া দৌলতপুরে তাজা মোটর শেল উদ্ধার

3

দিনাজপুর ৫ আসনে বিএনপির ত্যাগী নেতাকে মনোনয়ন না দেওয়ায় প্

4

মান্দায় বাজার নিরাপত্তা জোরদারে প্রহরীদের মাঝে বিশেষ পোশাক ও

5

চুনারুঘাটে অবৈধ ভালো উত্তোলনের মহোৎসব হুমকির মুখে করাঙ্গী নদ

6

যানজটে অতিষ্ঠ হবিগঞ্জ পৌরবাসী

7

বাংলাদেশ প্রেসক্লাব,কমলগঞ্জ উপজেলা শাখার ৪র্থ-বার্ষিকী সম্মে

8

অসহায় শিক্ষার্থীকে ফর্মফিলাপে সাহায্য করতে এগিয়ে এলো ঢাকা কল

9

নরসিংদী‎ ঘোড়াশাল-পলাশ সার কারখানায় শ্রমিক কর্মচারিদের ৫ দফা

10

মুকসুদপুরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

11

চাঁপাইনবাবগঞ্জে কারিগরি শিক্ষা প্রসারে আউটরিচ ক্যাম্পেইন অনু

12

ঘোড়াশাল-পলাশ সার কারখানায় উৎপাদন বন্ধ

13

জাগুয়া ইউনিয়নের তাঁতীদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে লিফলেট

14

শুভ বড়দিন উপলক্ষে মুকসুদপুর উপজেলার বিভিন্ন গির্জায় গির্জা

15

মাওলানা আশেকুর রহমান ছোবহানিয়া আলিয়া কামিল মাদ্রাসার প্রধা

16

ভূরুঙ্গামারীতে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে প্রাণবন্ত কুইজ প্

17

নির্ধারিত সময়ে অফিসে না আসার অভিযোগ নিবার্হী কর্মকর্তা সহ এ

18

গোয়ালন্দ ঘাট থানা ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম নেতৃত্বে

19

ঢাকা তোর সাথে জড়িত চারজন গ্রেফতার

20