আব্দুল মতিন মুন্সি
প্রকাশঃ 5-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

বোয়ালমারীতে ফসল নষ্ট করে জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে

ফরিদপুর জেলার বোয়ালমারী সদর ইউনিয়নের রামনগরে ফলিয়ার বিলে জমি দখল ও ফসল নষ্ট করে জমি চাষ করার অভিযোগ পাওয়া গেছে। রামনগরের কামরুল শেখ ৪ জনের নাম উল্লেখ করে ১০/১২ জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেছে। অভিযোগ সূত্রে জানা যায়, রামনগর মৌজায় বিএস খতিয়ান নং ৫২২,দাগ নং ৪১৩, মোট ৪৭ শতাংশ জমির মধ্যে কামরুল গং সাড়ে ২৩ শতাংশ জমি ভোগ দখলে আছে এবং দীর্ঘদিন ধরে জমি চাষাবাদ করছে। কামরুল বলেন, কি কারণে, কোন বলে গত ১ মে বিকাল ৪ টার দিকে লক্ষিপুর গ্রামের বোয়ালমারী ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ফারুক বাওয়ালী, বোয়ালমারী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সজল শেখ, মো. রশিদ মোল্যা ও মো. কবির মোল্যাসহ ১০/১২ জন লোক জোরপূর্বক আমাদের জমির পাট উঠায় ফেলে পাওয়ার টিলার দিয়ে চাষ করে। তিনি আরও বলেন, আমরা বাঁধা দিতে গেলে ১ নং আসামি ফারুক বাওয়ালী হুকুম দিয়ে বলে, শালাদের ধর এবং প্রানে মেরে ফেলা। তখন ২ নং আসমী সজলসহ সকলে আমাদের মেরে ফেলানোর জন্য বাঁশের লাঠি, রডসহ বিভিন্ন লাঠিসোটা নিয়ে আমাদের ধাওয়া করে। আমরা তখন দৌড়ে পালিয়ে কোন রকন জীবন বাচাই। পরে ২ মে থানায় একটি অভিযোগ দায়ের করি। তিনি আরও জানান,আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে আমরা বিএনপি করার জন্য বাড়ি ঘরে ঘুমাতে পারিনি। এখনও ফারুক বাওয়ালী গংরা কোন অপশক্তির জোরে মানুষকে শান্তিতে থাকতে দিচ্ছে না। 
ফারুক বাওয়ালীকে কল দিলে তিনি বলেন, পরে আমি আপনাদের সাথে কথা বলব।
২ মে দুপুরে বোয়ালমারী থানার ডিউটি অফিসার বলেন, অভিযোগের কপি এখনো কোন দারোগার নিকট এন্ট্রি করা হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়াবাসীর আশার আলো নিয়ে আসছেন নবাগত জেলা প্রশাসক তৌফিকুর রহ

1

তারেক রহমানের চট্টগ্রাম আগমন উপলক্ষে আনোয়ারা উপজেলা বিএনপির

2

আটরা গিলাতলা বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

3

চুয়াডাঙ্গার জীবননগরে সেনা–পুলিশের অভিযানে অস্ত্রসহ বিএনপি ন

4

একক আধিপত্যের যুগ শেষ, যুক্তরাষ্ট্র–চীন ‘জি–টু’ বাস্তবতার ইঙ

5

নান্দাইলে প্রতিবাদকারী যুবককে মারধর করে বাইক নিয়ে যাওয়ায় থ

6

মাতৃভূমিতে তারেক রহমান, হাত নেড়ে শুভেচ্ছা বিনিময়

7

সাতক্ষীরায় বাস শ্রমিক ইউনিয়নের মৃত সদস্যদের পরিবারের হাতে নগ

8

মাদারীপুরে ট্রাক–মোটরসাইকেল সংঘর্ষে ট্রাক উল্টে আহত ১

9

মাগুরায় এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রশিক্ষন কর্মসূচি

10

সিরাজগঞ্জ-৩ আসনে ১০ দলীয় প্রার্থীর জন্য মনোনয়ন প্রত্যাহার কর

11

লালমনিরহাট-১ আসনে ২৬ ভোট যাত্রায় ৬ প্রার্থীর মাঝে আলোচনায় আ

12

ভালুকা বিএনপি'র ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বহিষ্কারাদেশ প্রত্য

13

লোহাগড়ায় আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা

14

বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ থেকে পানি উত্তোলনে নিষেধাজ্ঞা, বিপ

15

দৌলতপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

16

পহেলা নভেম্বর থেকে সাগর ও নদীতে জাটকা ইলিশ ধরায় আট মাসের নি

17

নিয়ামতপুরে জোরপূর্বক ধান কর্তনের অভিযোগে সংবাদ সম্মেলন

18

২৫শে ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান

19

যৌথবাহীনির মোবাইল কোট অভিযান সুনামগঞ্জ হাওর

20