জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 2-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

পাইকগাছায় জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে মারপিটে দু'ভাই রক্তাক্ত ও গুরুতর জখম

আহাদুজ্জামান সোহাগ  
খুলনার পাইকগাছায় পৈত্রিক বসতবাড়ির অংশ বুঝে নিতে যেয়ে শালিসদারদের উপস্থিতিতে সৎ ভাইদের মারপিটে রক্তাক্ত জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ছোট স্ত্রীর দুই সন্তান। ঘটনাটি পাইকগাছা পৌরসভার ১নং  ওয়ার্ডে শুক্রবার সকালে। 
এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, পাইকগাছা পৌরসভার ১ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত গহর গাজীর পুত্র সাহেবালী গাজী দুটি বিবাহ করেন। প্রথম পক্ষের স্ত্রীর সন্তানেরা তার বসতবাড়ীতে বসবাস করে এবং ছোট স্ত্রীর সন্তানেরা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বাস করে। ইতি মধ্যে ছোট স্ত্রীর সাথে সাহেবালীর তালাক হয়ে গেলে বিপাকে পড়ে ছোট স্ত্রীর সন্তানেরা।  সাহেবালী তার সমুদয় সম্পত্তি বড় স্ত্রী ও তার সন্তানদের নামে লিখে দেন। এতে করে পিতার লক্ষ লক্ষ টাকার সম্পত্তি থেকে বঞ্চিত হয় ছোট স্ত্রীর সন্তানেরা।  তারা তাদের অধিকার বুঝে পাওয়ার জন্য বিভিন্ন জায়গায় ধন্যা দিতে থাকে। অবশেষ গত দু মাস পূর্বে ছোট স্ত্রীর সন্তান তুহিন ও শামীম পৈত্রিক বসতবাড়িতে উঠে একটি বসতঘর দখলে নিয়ে বসবাস করতে থাকে। এ বিষয়ে বহুবার শালিসি বৈঠক হলেও কোন সমাধান হয়নি। তারই ধারা বাহিকতায় শুক্রবার সকালে গোপালপুর গ্রামে সাহেবালীর বাড়িতে শালিসি বৈঠক বসে। এই শালিস বৈঠক শেষ হবার আগেই দুই পক্ষের মধ্য মারামারি বেধে যায়। এক পর্যায়ে বড় স্ত্রীর সন্তানেরা আবু সত্তার, আসাদুল ও সৎ মা হাসিনা বেগম লাঠি শোটা নিয়ে তুহিন ও শামীমকে মারপিট করে গুরুতর রক্তাক্ত জখম করে। তারা দু-ভাই হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।পাইকগাছা থানার ওসি জানান, ঘটনা শুনেছি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাঙ্গুড়ায় সড়কে প্রাণ গেল একজনের

1

লোগাং জোন কর্তৃক জনকল্যাণমূলক কর্মসূচী ও আর্থিক অনুদান প্রধা

2

পাবনার ফরিদপুরে অশ্রুসিক্ত ভালোবাসায় প্রধান শিক্ষকের বিদায়

3

টাংগাইলের নাগরপুরে বিজয় দিবস উদযাপন

4

নির্বাচনী মাঠে কামরুজ্জামান রতনের শক্তিশালী প্রত্যাবর্তন

5

জামায়াত কর্মী জুয়েল বিশ্বাসের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক তথ্যপ্রচ

6

সেনবাগে ছাত্রদলের উদ্যোগে পরীক্ষায় কৃ়্র্তি শিক্ষার্থী সংবর্

7

দিনাজপুর পার্বতীপুর মডেল থানার বিশেষ অভিযানে মাদকসহ একজন গ্র

8

বক্তাবলীতে ফেরি থেকে ট্রাকসহ ৫ যানবাহন নদীতে

9

হাবিবুল্লাহ বাহারকে সভাপতি করে হারং সিনিয়র আলিম মাদরাসার নতু

10

তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে পার্বতীপুরে একজন গ্রেপ্ত

11

পুলিশ সুপারের নির্দেশে নওগাঁ সদর থানার অভিযান

12

তারেক রহমানের সাথে যশোর ৫ আসনের ধানের শীষের প্রার্থী রশিদ আহ

13

আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবির কে 'সম্মান

14

দিনাজপুরে “পুলিশ সুপার কাপ” আন্তঃইউনিট ব্যাডমিন্টন টুর্নামেন

15

নৌবাহিনীর বিশেষ অভিযানে কয়রায় মাদক কারবার আটক

16

কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে : ডিবি

17

বিশ্বের সেরা বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশের অধ্যাপক ড. সাইদুর

18

খুলনার কয়রায় গণসংযোগে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আবুল ক

19

জামায়াত আমিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

20