জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 23-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নওগাঁর নিয়ামতপুরে কিশোরী বিকাশ কেন্দ্রের বার্ষিক প্রতিযোগিতা -২০২৫ অনুষ্ঠিত

আবু সায়েম

নিয়ামতপুরে কিশোরী বিকাশ কেন্দ্রের বার্ষিক প্রতিযোগিতা–২০২৫ অনুষ্ঠিত
নওগাঁর নিয়ামতপুরে কিশোরী বিকাশ কেন্দ্রের উদ্যোগে বার্ষিক প্রতিযোগিতা–২০২৫ অত্যন্ত উৎসবমুখর, শিক্ষামূলক ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। কিশোরীদের সৃজনশীলতা, বুদ্ধিবৃত্তিক দক্ষতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে একাধিক প্রতিযোগিতামূলক ও অংশগ্রহণমূলক আয়োজন অন্তর্ভুক্ত ছিল।
অনুষ্ঠানের প্রথম পর্বে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার বিষয় ছিল “জুলাইয়ের গণহত্যা”। কিশোরীরা রঙ ও তুলির মাধ্যমে ইতিহাসের এই বেদনাবিধুর অধ্যায়কে গভীর আবেগ ও সচেতনতার সঙ্গে উপস্থাপন করে।
পরবর্তীতে রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা “সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য” বিষয়ে তাদের চিন্তা, অভিজ্ঞতা ও সমাধানমূলক দৃষ্টিভঙ্গি তুলে ধরে।
সবচেয়ে আকর্ষণীয় পর্ব ছিল বিতর্ক প্রতিযোগিতা। বিতর্কের বিষয় ছিল “অস্বাস্থ্যকর ও নীতিহীন রাজনীতিই জাতীয় উন্নয়নের প্রতিবন্ধক”। 
এতে বিষয়টির বিপক্ষে বক্তব্য দেন সাংগৈল কিশোরী বিকাশ কেন্দ্রের বিতার্কিকরা এবং বিষয়ের পক্ষে বক্তব্য দেন ভাতরন্ড কিশোরী বিকাশ কেন্দ্রের বিতার্কিকরা। যুক্তিনির্ভর বক্তব্য ও তথ্যসমৃদ্ধ উপস্থাপনার মাধ্যমে বিতর্কটি অত্যন্ত প্রাণবন্ত হয়ে ওঠে। বিচারকদের রায়ে ভাতরন্ড কিশোরী বিকাশ কেন্দ্রের কিশোরী দল বিজয়ী হয় এবং সাংগৈল কিশোরী বিকাশ উন্নয়ন কেন্দ্র বিজিত হয়।
এর পাশাপাশি অনুষ্ঠানে সকল কিশোরীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যা পুরো আয়োজনকে আরও আনন্দঘন ও ইন্টার‌অ্যাকটিভ করে তোলে। কুইজ প্রতিযোগিতাটি পরিচালনা করেন বরেন্দ্র ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বিডিও)-এর নির্বাহী পরিচালক জনাব আকতার হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাদেকুর রহমান মন্ডল, উপজেলা শিক্ষা কর্মকর্তা এডওয়ার্ড নিরেন সরেন এবং বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নিয়ামতপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত প্রফেসর মোঃ আবুল ইব্রাহিম ও অবসরপ্রাপ্ত প্রফেসর আব্দুল জব্বার।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাজমুল হক। এছাড়াও অনুষ্ঠানে বিডিও’র মাঠ পর্যায়ের কর্মকর্তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং আয়োজনের সার্বিক সফলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
বরেন্দ্র ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বিডিও), অফিস নিয়ামতপুর, নওগাঁ-এর আয়োজনে এবং আন্ধেরি হিলফি বন, জার্মানি-এর সহযোগিতায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে মোট ৬৪ জন কিশোরী অংশগ্রহণ করে। প্রাণবন্ত পরিবেশ, শিক্ষামূলক কার্যক্রম ও কিশোরীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি একটি সফল ও স্মরণীয় আয়োজনে পরিণত হয়।
অনুষ্ঠান শেষে বিজয়ী ও বিজিত দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, কিশোরীদের ক্ষমতায়ন, সচেতনতা বৃদ্ধি ও সমাজে ইতিবাচক পরিবর্তনের ধারক হিসেবে গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।




 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জ জামাতের সাথে বিভাগীয় কমিশনারের সৌজন্য সাক্ষা

1

প্রকাশিত DSDtv এর মিথ্যা সংবাদ ও হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ.

2

ডে/ঙ্গু প্রতি/রো/ধে সচেতনতা বৃদ্ধি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভ

3

কান্তনগর মেলায় অনিয়ম ঠেকাতে দ্রুত পদক্ষেপ

4

কালকিনিতে শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন

5

দৌলতপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সুনীল চন্দ্র সূ

6

ঝিনাইদহে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার

7

নির্বাচন প্রতিহত করতে আওয়ামী লীগের স্লোগান ও ঝটিকা মিছিল, আট

8

ধানের শীষ প্রতীকে আলহাজ্ব সাইফুর রহমান রানার সমর্থনে প্রতিনি

9

ঝিনাইদহে নভেম্বরে গণভোটসহ ৫ দফা দাবি আদায়ে জামায়াতের বিক্ষোভ

10

ঈশ্বরগঞ্জে নির্বাচন ও স্কুল ফিডিং মানোন্নয়নে মতবিনিময় সভা

11

সিলেটে শাবিতে শাকসু নির্বাচন স্থগিত: ভিসি অবরুদ্ধ, উত্তাল ক্

12

সখিপুরে অপহৃত হওয়ার ৯ ঘণ্টা পর শিশু উদ্ধার গ্রেফতার এক

13

ঠাকুরগাঁওয়ে বাসরঘরে মুখ ধোয়ার পর ‘অচেনা’ নববধূ, অভিযোগ গড়াল

14

সুইমিংপুলে গা ভিজিয়ে মিমের ‘রিল্যাক্স থেরাপি’

15

কুষ্টিয়া-২ আসন প্রার্থী পরিবর্তনের করার দাবিতে মহাসড়কে মহি

16

ছাতকে ব্যবসায়ী মানিক হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মা

17

হিন্দু ভোটাররা নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে, যাকে খুশি তাকে ভোট

18

এনায়েতপুরে শেখ হাসিনর ফাঁসির দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও

19

তালতলীতে জমি বিক্রির অনুমোদনে বিতর্ক

20