রূপক মুখার্জি
প্রকাশঃ 15-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

লোহাগড়ায় গলায় ফাঁস নিয়ে প্রাণ দিলেন অন্তঃসত্ত্বা নারী

নড়াইলের লোহাগড়া উপজেলায় সালমা বেগম (৩০) নামের এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি ৫ মাসের আত্মসত্ত্বা ছিলেন বলে জানা গেছে।
শনিবার (১৪ জুন) নিহতের ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে শুক্রবার (১৩ জুন) রাতে উপজেলার ইতনা ইউনিয়নের ইতনা গ্রামে ওই অন্তঃসত্ত্বা নারী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে।
লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে টিকটক এর মাধ্যমে সালমা নামে ওই নারীর সাথে লোহাগড়া উপজেলার শাহাবুব শেখের পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর কিছু দিনপর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সালমা বেগমের এর আগেও একটি বিবাহ ছিল। এদিকে শাহাবুব শেখের ও বউ ছেলে, মেয়ে রয়েছে। সালমাকে বিয়ের থেকে তাদের পরিবারের মধ্যে দাম্পত্য কলহের সৃষ্টি হয়। শুক্রবার দিবাগত রাতে  সালমা বেগম নিজ ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তবে নিহত সালমার পরিবারের দাবি তার মেয়েকে  আত্মহত্যা করতে বাধ্য করেছে তার স্বামী শাহাবুব শেখ এবং তার পরিবারের লোকজন। 
এসব অভিযোগের বিষয়ে ওই গৃহবধূর দেবর টিপু শেখ বলেন, তার ভাবি ৫ মাসের গর্ভবতী ছিলেন, এবং তার ভাইয়ের প্রথম পক্ষের স্ত্রী ও তিনটি ছেলে মেয়ে রয়েছে। তার ভাই শাহাবুব শেখ জাহাজে চাকরি করেন। সে এখন ভারতে রয়েছেন। সামলা বেগমকে তারা কোনো প্রকার নির্যাতন করেনি বলে দাবি করেন তিনি।  
এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, শনিবার নিহতের ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

1

দুর্নীতি ও অনিয়মের অভিযোগে জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি-সাধা

2

নোয়াখালীতে জমি নিয়ে বিরোধ হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা প

3

বরিশালে বেপরোয়া পুলিশ সদস্যের হামলায় আহত সাংবাদিক ফিরোজ মোস্

4

সিলেটের ৬টি আসনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

5

মুন্সিগঞ্জ–৩ আসনে রিকশা মার্কার শক্তিশালী প্রচারণা

6

অন্য একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে, যাতে নির্বাচন বাধাগ্রস্ত হয়:

7

ত্যাগীও স্বচ্ছ রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ্ব আশিক আহমেদ কমল

8

সবাইকে কাঁদিয়ে, না ফেরার দেশে নাসিম আকন

9

নগরীর যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে

10

ধর্ষণের শিকার প্রতিবন্ধী কিশোরীর বাচ্চা প্রসব ঘটনার ৪ মাসেও

11

বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ থেকে পানি উত্তোলনে নিষেধাজ্ঞা, বিপ

12

শ্রীমঙ্গলে আজসহ ৫ অজগর সাপ উদ্ধার

13

নতুন মোটরসাইকেল কেনার দু’দিন পরই ১০ হাজার টাকার মামলা

14

ধানের শীষে ভোট চেয়ে বগুড়া সদরের বিএনপির লিফলেট বিতরণ ও গনসং

15

মেহেরপুরের যুগিন্দায় মহুয়া ও রিপনের জমকালো শুভ পরিণয়: আনন্দঘ

16

ঠাকুরগাঁওয়ে ১৪টি ঘর পুড়ে ছাই

17

পাটাগ্রামে মরহুম মোক্তার হোসেন মেমোরিয়াল ভলিবল টুর্নামেন্টের

18

মিরসরাইয়ে বিএসআরএম এর স্ক্র্যাপবাহী ট্রাকের চাপায় সাংবাদিক র

19

হাইমচর উপজেলায় শেখ ফরিদ আহমেদ মানিক এর পক্ষে মনোনয়ন ফরম সংগ্

20