জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 26-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে ঝিনাইদহে জেলা ইমাম সম্মেলন

 সুলতান আল এনাম 
গণভোটের প্রচার ও ভোটারদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের একটি পার্কে জেলা প্রশাসনের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মাহফুজ আফজাল, সিভিল সার্জন ডা. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান এবং ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক রিয়াজুল ইসলাম। এছাড়াও জেলার বিভিন্ন উপজেলার ইমাম ও ধর্মীয় নেতৃবৃন্দ সম্মেলনে অংশ নেন।
বক্তারা বলেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া। সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে গণভোট সম্পন্ন করতে ইমাম ও ধর্মীয় নেতাদের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সমাজে তাঁদের প্রভাব ও গ্রহণযোগ্যতার কথা উল্লেখ করে বক্তারা বলেন, খুতবা ও ধর্মীয় আলোচনার মাধ্যমে সাধারণ মানুষকে গণভোটে অংশগ্রহণে উদ্বুদ্ধ করা সম্ভব।
এ সময় বক্তারা ভোটারদের সচেতন হয়ে দায়িত্বশীলভাবে ভোট প্রদানের আহ্বান জানান এবং গণভোটকে সফল করতে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।
সম্মেলন শেষে গণভোট নিয়ে ইমামদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে পানিতে ডুবে মামা-ভাগ্নে দুই শিশুর মর্মান্তিক মৃত্

1

সন্ত্রাসী মোজাম্মেলের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী (১ম পর্ব)

2

চট্টগ্রামের আনোয়ারা ছাত্রদলের নির্বাচনী প্রচারণা শুরু হয়েছ

3

শুধুই আশ্বাস মেলে, হয় না সেতু

4

প্রশাসনিক উপজেলা ঘোষণা ও বাস্তবায়নের দাবীতে গণ স্বাক্ষর কর্ম

5

কুড়িগ্রামে ট্রাক্টরের চাকায় পিষ্টে এক বৃদ্ধের মৃত্যু

6

ঝালকাঠির নবগ্রাম বাজারে বসতঘরে আগুিকান্ডে দগ্ধ শিশু

7

বানিয়াচংয়ে অটে-লরি সংঘর্ষে নবীগঞ্জের যুবক নিহত, আহত ৪

8

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় উজানচর দোয়ার মাহফিল

9

জাল জন্মনিবন্ধনে গ্রাম পুলিশ নিয়োগ

10

আজ টিভিতে যা দেখবেন (২৩ এপ্রিল ২০২৫)

11

ঠাকুরগাঁওয়ের তরুণ সৈকত একাই যেন ছোট্ট সাইবার হেল্প সেন্টার

12

ঢাকা ১৯ শাপলা কলির প্রচারণা

13

কোম্পানীগঞ্জে অবৈধ পাথর উত্তোলনে অভিযান

14

নড়াইলে ১২শত রোগীকে ফ্রি চিকিৎসাসেবা প্রদান

15

১৭০টাকা হারানোর জেরে ভাতিজিকে পিটিয়ে হত্যা

16

মোহাম্মদপুরে মা-মেয়ে খুনের ঘটনায় গৃহকর্মী আয়েশা ঝালকাঠি থেকে

17

চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাটে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পা

18

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দিনাজপুরে দো

19

গজারিয়ায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন খবিরুল আলম

20