জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 17-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

সাড়ে ১৫ বছর আ’লীগের লোকজনও ভোট দিতে পারেনি: প্রেস সচিব

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের লোকেরাও সুন্দরভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবে। আওয়ামী লীগের লোকজনও কি সাড়ে ১৫ বছর একটি ভোট দিতে পেরেছে? তাদের হয়ে পুলিশ ভোট দিয়ে দিয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই মন্তব্য করেন। এসময় শফিকুল আলম বলেন, আগামী নির্বাচন খুব ভালোভাবে হবে। বিদেশি যারা আমাদের বন্ধু আছেন, তারাও এই নির্বাচন নিয়ে মুখিয়ে আছেন। তারা আত্মবিশ্বাসী, এই নির্বাচন খুব ভালোভাবে হবে। তারা সব ধরনের সহযোগিতা আমাদের দিচ্ছে। কেউ কিন্তু নির্বাচন নিয়ে কোনো সংশয় প্রকাশ করছে না। কিন্তু সংশয় আসছে ইউটিউব থেকে, টিকটক থেকে। কিছু লোক আছে বেশি ভিউ কামানোর জন্যে এসব সংশয় প্রকাশ করছে। কারো সাধ্য নাই এই নির্বাচনে ডিস্টার্ব করার।

তিনি বলেন, আওয়ামী লীগ কী পারে তা আমরা নভেম্বর মাসে দেখেছি। তাদের নেত্রীর যখন বিচারের রায় হলো তখন তারা হরতাল ডেকে কী করতে পারে! তারা দুই একটা ককটেল মারতে পারে, কিছু গির্জায় ককটেল মারে, কিছু বাসে আগুন দিয়ে একজনকে মেরে ফেলেছে। এর বাইরে তারা কী পারে? এর বাইরে কি তারা একটা মিছিল ডাকতে পারে, তাদের মিছিলে কি কেউ যায়? যারা ডলার বাইরে নিয়ে গেছে তারা কি এতই বোকা আবার দেশে ডলার পাঠিয়ে মিছিল করাবে। তারা জানে তাদের নেত্রী আর দেশে আসতেছে না, তাদের ডলার এখন অন্য খাতে ব্যয় করছে।

তিনি আরও বলেন, বহির্বিশ্ব থেকে আওয়ামী লীগের বিষয়ে কোনো চাপ নেই। তারা ভয়ানক গুম, খুন এবং ডাকাতি রাজ্য কায়েম করেছিল, তা পৃথিবী সকল দেশ জানে। তাদের হয়ে কেউ বলছে না যে সুযোগ দেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, সাবেক সভাপতি মো. আরজু মিয়া, সহসভাপতি ইব্রাহিম খান সাদত, সাবেক সিনিয়র আল আমিন শাহীন, পীযূষ কান্তি আচার্য, সাবেক সহসভাপতি শেখ শহিদুল ইসলাম, মফিজুর রহমান লিমন, সাবেক কোষাধ্যক্ষ নজরুল ইসলাম শাহাজাদাসহ বিভিন্ন গণমাধ্যমের জেলা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ত্রিশালে সাংবাদিককে খুন, গুম, মামলার হুমকি, থানায় জিডি

1

মধ্যরাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পজ্ঞাপনে ১৫ জেলার ডিসি বদলী

2

কিশোরগঞ্জে জামায়াত,জাতীয় পার্টি ও হিন্দু ধর্মাবলম্বীদের ব

3

বাঞ্ছারামপুরে ৮ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেফতার

4

অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ১৫০টি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন ও

5

নকল দুধ তৈরিতে অভিযুক্ত আবুল বাশার ধরাছোঁয়ার বাহিরে

6

মেধার বিকাশে অনন্য উদ্যোগ নূরে হোছাইন আরিফ চেয়ারম্যান স্মৃতি

7

বান্দরবানের লামায় চেয়ারম্যানদের স্বাক্ষর দিচ্ছেন বিএনপি নে

8

ঢাকা–মাওয়া মহাসড়কে মোটরসাইকেল চালকদের হয়রানি

9

রাতের আঁধারে সাড়ে ৮ কোটি টাকার নিম্নমানের কাজে ফুঁসে উঠছে এল

10

কুড়িগ্রামের ফুলবাড়ীতে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধন

11

গাইবান্ধায় ভাতিজার বাড়ির সামনে ফুফুর অনশন

12

সাংবাদিক হত্যার প্রতিবাদে শরীয়তপুরের ডামুড্যা কেন্দ্রীয় শহীদ

13

ঠাকুরগাঁও-২ আসনে এবি পার্টির ঈগল প্রতীকে লড়বেন সংসদ সদস্য প্

14

মনোনয়ন বঞ্চনার ক্ষোভে পার্বতীপুরে বিএনপির প্রতিবাদ সভা

15

দিনাজপুর জেলা পুলিশের অভিযানে গত ১২ ঘন্টায় মোট ৮৬ জনকে গ্রেফ

16

কলম্বোতে ব্রুক ঝড়, সিরিজ জিতল ইংল্যান্ড

17

বার-বার হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করলেও নিরব প্রশাসন অভিযোগ

18

বাড়িতে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা ও হামলা—ঈশ্বরগঞ্জে গুরুতর অভ

19

ধান ব্যবসায়ীদের কাছে জিম্মি সাধারণ কৃষক

20