জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 10-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ধামরাইয়ে ৭ টি ইট ভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান

মুস্তাফিজুর রহমান
ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে গড়ে উঠা ৭ টি  ইট ভাটায় অভিযান চালিয়ে ৩ টি ইট ভাটার চিমনিসহ ভাটার কিছু অংশ ভেঙে গুড়িয়ে দেন এবং বাকি ৪ টি ইট ভাটাকে মোট ১১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের যুগ্ম সচিব সৈয়দ ফরহাদ হোসেনের নেতৃত্বে ইট ভাটায় এ অভিযান পরিচালনা করা হয়। 

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে দুপুর ৩ টা পর্যন্ত ধামরাই উপজেলার ভাড়াড়িয়া ও সদর  ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।

ঢাকা জেলার পরিবেশ অধিদপ্তরের যুগ্ম সচিব সৈয়দ ফরহাদ হোসেন এর  নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন  পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: রেজওয়ান উল ইসলাম৷ 

জানা যায়, উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের ভাড়ারিয়া এলাকায় অবৈধভাবে গড়ে উঠা এইচ এম বি ব্রিকস, এন এ এম ব্রিকস ও ফোর স্টার ব্রিকস এর চিমনিসহ ইট ভাটা ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে এবং সেই সাথে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।  তিনটি ভাটার ইট উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে। 

অপরদিকে উপজেলার সদর ইউনিয়নের ডেমরান এলাকায় বিবিসি ব্রিকস, ডিবিস ব্রিকস, নূর ব্রিকস এর ডিসি লাইসেন্স থাকায়  এই ৩ টি ভাটাকে ৩ লক্ষ টাকা করে মোট ৯ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে  ও স্টাইল ব্রিকস কে ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই ৪ ভাটাকে মোট ১১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের কোন লাইসেন্স না থাকায় এই অভিযান পরিচালনা করা হয়। 

পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রেজওয়ান উল ইসলাম বলেন, আজ মঙ্গলবার সকাল থেকে ৭ টি ইট ভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। ৩ টি ভাটার চিমনিসহ ভাটা ভেঙে গুড়িয়ে দিয়ে ইট উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে। সেই সাথে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। কারণ এদের বৈধ কোন কাগজপত্র নেই। এছাড়া বাকি ৪ টি ভাটার পরিবেশ অধিদপ্তরের কাগজপত্র না থাকলেও তাদের জেলা প্রশাসকের কাগজপত্র রয়েছে। কিন্তু তাদের মাটি কাটার কোন অনুমতি না থাকায় ঔই চারটি ভাটাকে  মোট ১১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে  আবাসিক এলাকা, স্কুল কলেজের এক কিলোমিটারের মধ্যে অবৈধ ইটভাটায় আমাদের এ অভিযান অব্যাহত থাকবে৷

অপ্রীতিকর ঘটনা এড়াতে এ অভিযান পরিচালনার সময় জেলা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাসহ র‍্যাব, পুলিশ, ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ অফিসের লোকজনসহ প্রায় শতাধিক প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷ 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খেলাফত শুধু ইসলামের জন্য নয়, প্রতিটি ধর্মের মানুষের নিরাপত্ত

1

চরকাউয়া ইউনিয়নে মহিলা দলের উদ্যোগে ধানের শীষের পক্ষে নির্বাচ

2

দোয়ারাবাজারে এসআই মনিরুলের নেতৃত্বে বিশেষ অভিযান

3

শীতকালে হাতের চামড়া উঠে কেন

4

ফরিদপুর ৪ সংসদীয় আসনে ১০ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

5

চাঁপাইনবাবগঞ্জে ট্রাফিকের ধাওয়ায় ট্রাকের নিচে পড়ে ২ তরুনে

6

নানা সমস্যায় জর্জরিত শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

7

বারহাট্টায় ডেবিল হান্টে উপজেলা যুবলীগের সভাপতিসহ আটক তিন

8

ময়মনসিংহের ১১আসনে ১৯ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, লড়বেন ৬৭

9

প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

10

সবাই ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করবো খোকন তালুকদার

11

জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত মানুষের সামাজিক সুরক্ষা বিষয়ক

12

ঐতিহাসিক ৭ই নভেম্বর আমাদের জাতীয় ইতিহাসে এক গৌরবোজ্জ্বল ও অ

13

আজ ৬ ডিসেম্বর ছাতক শহর মুক্ত দিবস

14

ব্রাহ্মণবাড়িয়া ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব কবির আহমে

15

সুইমিংপুলে গা ভিজিয়ে মিমের ‘রিল্যাক্স থেরাপি’

16

তারেক রহমানকে সংবর্ধনার মঞ্চ প্রস্তুত

17

ধামইরহাটে বিজিবির প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

18

মাদারীপুরে হানাদারমুক্ত দিবস আজ

19

পটুয়াখালীতে গাঁজা সহ দুই জন গ্রেপ্তার

20