জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 31-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নড়াইল-২ আসনে বিএনপি প্রার্থী ড. ফরহাদের মনোনয়নপত্র দাখিল, বিজয়ের আশাবাদ


কাজী আতিকুর রহমান

নড়াইল-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র দাখিলের শেষদিনে সোমবার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ আবদুল ছালামের কাছে মনোনয়নপত্র দাখিল করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন-জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট ইকবাল হোসেন সিকদার, সাবেক সহসভাপতি আসাদুজ্জামান, জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান ও শরীফ মুনীর হোসেন।


এছাড়া রিটার্নিং কর্মকর্তার কার্যালয় চত্বরে আরো উপস্থিত ছিলেন-জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, নড়াইল পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল মোস্ত, নড়াইল পৌর বিএনপির সাংগঠনিক আরমান আলী খান, নড়াইল পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল খবির রেজা, জেলা কৃষকদলের সাবেক আহবায়ক নবির হোসেন, বিএনপি নেতা দেলোয়ার হোসেন, লোহাগড়া পৌর বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক মুসা মোল্যা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুজ্জামান মিলন, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বিশ্বাস, সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনি, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা বেগম, হবখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রিয়াজুল ইসলাম টিংকু,  বিএনপি নেতা প্রকৌশলী জিয়াউর রহমান লোটাসসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মনোনয়নপত্র দাখিলের পর বিএনপি প্রার্থী ড. এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ বলেন, অবহেলিত নড়াইলের উন্নয়নে বিশ্ববিদ্যালয় , মেডিকেল কলেজ প্রতিষ্ঠা, ছয়লেন সড়ক, নদী ভাঙন প্রতিরোধ, জেলা ও উপজেলা হাসপাতালে স্বাস্থ্যসেবার উন্নয়নসহ বাসযোগ্য নড়াইল গড়তে উদোগী হবো। ১২ ফেব্রæয়ারির নির্বাচনে সবাই ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন বলে আশাবাদ ব্যক্ত করছি।

এদিকে, জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, নড়াইলের দু’টি সংসদীয় আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, গণঅধিকার পরিষদ, জাতীয় পার্টি এবং স্বতন্ত্রসহ মোট ২৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে নড়াইল-১ আসনে ১৫টি এবং নড়াইল-২ আসনে নয়টি মনোনয়ন জমা পড়েছে।  


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচিত হলে প্রথম দিনই ভোলা–বরিশাল সেতুর দাবিতে সংসদ গরম ক

1

অতীতে কারা দায়মুক্তি দিয়েছিলেন? জুলাই যোদ্ধাদের কী হবে

2

চট্টগ্রাম বন্দরের উদ্ভুত পরিস্থিতিতে চট্টগ্রাম মহানগরী জামায়

3

চান্দিনায় পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্ম

4

আলীকদমে ম্রোদের ওপর হামলাকারী ’বাইট্টা জাফর’ সেনাবাহিনীর অভি

5

কাপাসিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিক

6

নিয়ামতপুর মডেল সপ্রাবিতে বার্ষিক পরীক্ষা-২০২৫ এর ফল প্রকাশ

7

গজারিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত: শাহ শের আলী গ্

8

রাবিপ্রবিতে প্রথমবারের মতন আয়োজিত হলো জাতীয় ট্যুরিজম কনফারেন

9

মেহেরপুরের যুগিন্দায় মহুয়া ও রিপনের জমকালো শুভ পরিণয়: আনন্দঘ

10

শহীদ জিয়া স্মৃতি সংসদ সালথা উপজেলা আহ্বায়ক কমিটি অনুমোদন

11

রোয়াংছড়িতে নবগঠিত এনসিপি কমিটি সাংগঠনিক পরিচিত সভা

12

বারহাট্টায় ডেবিল হান্টে উপজেলা যুবলীগের সভাপতিসহ আটক তিন

13

জামায়াতে ইসলামী আধুনিক ও নৈতিক শিক্ষার সমন্বয়ে বৈষম্যহীন বাং

14

ডাঃ মোহসিন উদ্দিন ফকিরের পলিথিন কেলেঙ্কারি ফাঁস

15

বিএনপির বিদ্রোহী প্রার্থী সৈকত ভোটের মাঠে থাকায় ধানের শীষের

16

পোরশায় এক নারীসহ ওয়ারেন্টের সাত আসামী আটক

17

নিষিদ্ধ দল বিতর্কেও শেষ পর্যন্ত বৈধ

18

বিষফোঁড়া ইসরায়েলকে নির্মূল করতে হবে: জমিয়তে উলামায়ে ইসলাম

19

দিনাজপুর সদর আসনে বেগম খালেদা জিয়াকে প্রার্থী ঘোষণার দাবিতে

20