জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 26-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

সবাইকে কাঁদিয়ে, না ফেরার দেশে নাসিম আকন

মোঃইকবাল হোসাইন 

ঝালকাঠির রাজাপুরে বাসের ধাক্কায় মোটর সাইকেল আরেহি উপজেলা বিএনপির সাধারন সম্পাদক নাসিম উদ্দিন আকন নিহত হয়েছে। শনিবার পৌনে ১২ টার দিকে রাজাপুর-ভান্ডারিয়া মহাসড়কের নলবুনিয়া এলাকার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবুল খায়ের রাসেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বাসের ধাক্কায় আহত হয়ে আশঙ্কাজনক অব্থায় রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত এ্যাম্বুলেন্সে তাকে বরিশাল শেবাচিমে পাঠানো হয়ে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। জরুরি বিভাগের চিকিৎসকের সাথে কথা বলে বিষয়টি তিনি নিশ্চিত হয়েছেন। রাজাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবু সায়েম আকন মোটর সাইকেল চালক আহত শহিদুল ইসলামের বরাদ দিয়ে জানান, নলবুনিয়া এলাকার একটি ঠিকাদারী কাজ পরিদর্শন শেষে মোটর সাইকেল চালক শহিদুলের মোটর সাইকেলে রাজাপুরে ফিরছিলেন। এসময় পাথরঘাটাগামী হামিম পরিবহনের একটি বাস মোটর সাইকেলের পেছনের অংশে ধাক্কা দেয়। এতে মোটর সাইকেলের আরোহী নাসিম আকন ছিটকে পাশের একটি গাছের গোড়ায় ধাক্কা খেয়ে ডোবায় পরে যায়। তাকে কর্দমাক্ত অব্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। রাজাপুর থানার পরিদর্শক তদন্ত আবুল মালেক জানান, সংযোগ সড়ক থেকে নাসিম আকনকে বহনকারী মোটর সাইকেলটি মেইল সড়কে ওঠার সময় ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতগতিতে পাথরঘাটাগামী হামিম পরিবহনের একটি বাস মোটর সাইকেলের পেছনের অংশে ধাক্কা দেয়। এসে মোটর সাইকেল ও নাসিম আকন ছিটকে পাশের একটি গাছের গোড়ায় মাথায় ধাক্কা খেয়ে পাশের ডোবায় পরে যায়। ঘটনার পর থেকে পুলিশ ঘটনা¯’লে রয়েছে জানিয়ে তিনি জানান, গাড়ি ও চালককে আইনের  আওতায় আনার চেষ্টা চলছে। এদিকে তার মৃত্যুর খবরে  সাংবাদিক মহল ক্ও বিভিন্ন সংগঠন ও মহলসহ পুরো জেলা জুড়ে শোক বিরাজ করছে। খবর শুনে কান্নায় ভেঙে পড়েন নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ। শোকে মুহ্যমান কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জানান, তাকে হারিয়ে ভাষা হারিয়ে ফেলেছি। তিনি ছিল উপজেলা বিএনপি তথা সাধারন মানুষের ভরসা¯’ল। দলের অপূরনীয় ক্ষতি হয়ে গেল। আল্লাহ তাকে বেহেস্ত নসীব করুক।শোকবাতা জানান জনাব মাহাবুবুল হক নান্নু জেলা বিএনপির অন্যতম সদস্য সরদার এনামুল হক এলিন,সদরউপজেলার সাধারণ সম্পাদক খোকন মল্লিক,সদর উপজেলার যুবদলের আহবায়ক রুবেল ফকির জলার নেতৃত্ব বিন্দু।  আগামিকাল রোববার সকাল ১০ টায় রাজাপুর পাইলট স্কুল মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জ ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এসএম জিলানী মনোনয়

1

সিরাজগঞ্জ জেলা জমঈয়তে আহলে হাদীসের কাউন্সিল অনুষ্ঠিত

2

তারেক রহমানের আগমন উপলক্ষে রাজশাহীতে মঞ্চ প্রস্তুত, নিরাপত্ত

3

সেলিম ভূঁইয়ার বিরুদ্ধে ঝাড়ু মিছিল

4

সোনারায় ইউপি'র সাবেক চেয়ারম্যান তারাজুল এর কবর জিয়ারত করল

5

দিরাই থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক'কে বিদায় সংবর্ধনা প্

6

পানছড়িতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সরিষা বীজ ও সার বিতরণ

7

নওগাঁ -১ আসনে চতুর্মুখী লড়াইয়ের আভাস; ভোটের মাঠে কে এগিয়ে

8

মোংলার চাঁদপাই রেঞ্জের সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটি গঠিত হয

9

তারেক রহমানের চট্টগ্রাম আগমন উপলক্ষে আনোয়ারা উপজেলা বিএনপির

10

টবগী ইউনিয়নে মহিলা দলের নির্বাচন প্রচারণা

11

ছাত্র যুব সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত চিরিরবন্দর কনভেনশন অ্যান্ড কম

12

ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সংঘর্ষ

13

ভূমিদস্যু মঞ্জুরের অত্যাচারে অতিষ্ঠ নিরীহ পরিবার

14

কাশীপুর ইউনিয়ন তাঁতীদলের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

15

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে অঙ্গরাজ্যের আইন কার্যকর বন্ধে ট্রাম

16

ফুলবাড়ী ২৯ বিজিবি কর্তৃক গত বছর(২০২৫) ৩৬ আসামীসহ ০৬ কোটি ০৬

17

আরকান রোডে সড়ক নিরাপত্তা হুমকিতে, লবণ ও বালুবাহী ট্রাকের বির

18

দিনাজপুরে ব্যাটারি চালিত তিন চাকার যানবাহন নিয়ন্ত্রণে করণীয়

19

আশুগঞ্জ থানা পুলিশ কর্তৃক চোরাচালানকৃত মালামাল উদ্ধার

20