জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

বছরের প্রথম দিনে কোমল মতি শিক্ষার্থীদের হাতে শতভাগ নতুন বই বিতরণ

লিয়াকত আলী লাভলু
 
উপজেলায় নতুন বছরের প্রথম দিনে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শতভাগ নতুন বই বিতরনের ধুম পড়তে দেখা গেছে। ওই দিন উপজেলার ৫৪টি প্রাথমিক বিদ্যালয়, ১৪টি মাধ্যমিক বিদ্যালয়, ১৮টি কেজি স্কুল ও একটি মাদ্রাসার প্রত্যেক শিক্ষার্থীর হাতে হাতে নতুন বই তুলে দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার জালাল উদ্দিন, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার আজিজুর রহমান, সহকারী শিক্ষা অফিসার মিজানুর রহমান চরভদ্রাসন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত হয়ে ক্ষিার্থীদের হাতে নতুন বই তুলে দেন। এ সময় বিদ্যালয় প্রধান শিক্ষিকা শামিমা ইয়াছমিন উপস্থিত ছিলেন। এছাড়া একই দিন দুপুর ১২ টায় উপজেলা সদরে বি.এস ডাঙ্গী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান উপস্থিত হয়ে আরেক দফায় বই বিতরন করেন। এ সময় বিদ্যালয় প্রধান শিক্ষিকা শিরিন সুলতানা, সহকারী শিক্ষক শাহজাহান সিরাজ, শাহজাহান মোল্যা ও নজরুল ইসলাম সহ অন্যান্য শিক্ষক কর্মচারী ও স্থানীয় গন্যমান্যরা উপস্থিত ছিলেন। জানা যায়, উপজেলার আরও ১৪টি মাধ্যমিক বিদ্যালয়, একটি মাদ্রাসা, ৫৪টি প্রাথমিক বিদ্যালয় ও ১৮টি কেজি স্কুলের শিক্ষকরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রছাত্রীদের মাঝে নতুন বই বিতরন করে চলেছেন। এ বছর উপজেলার প্রাথমিক পর্যায়ের শিশুদের হাতে প্রায় ১০ হাজার ৪২৭ সেট নতুন বই এবং মাধ্যমিকে 
প্রায় ৬ হাজার ৯১০ সেট বই শিক্ষার্থীদের মাঝে বিতরন করা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
 নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা উৎফুল্লতা প্রকাশ করেছে।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজয় দিবসে কসবা কেন্দ্রীয় স্মৃতিসৌধে বিএনপির পুষ্পস্তবক অর

1

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কুয়েট ভাইস-চ্

2

টাংগাইলের নাগরপুর সদর ইউনিয়ন জামায়াতের বার্ষিক যুব দায়িত্বশী

3

নাসিরনগরে জামিয়া মতিনিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার ১১তম সালান

4

যশোর-১ আসনে বিএনপির প্রার্থী বদলের জোর গুঞ্জন, তৃনমূলের নেতা

5

মাদারীপুরে ১০ দলীয় জোটের এমপি প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ

6

বিরামপুর সার্কেল অফিস ও থানাসমূহ পরিদর্শন করলেন পুলিশ সুপা

7

মনোহরদীতে শিক্ষকদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও চাঁদাবাজির ব

8

নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম সিজারিয়ান অপারেশন

9

জেলা বিএনপির আয়োজনে অধ্যাপক ইউনুসের ৩১তম মৃত্যুবার্ষিকীতে মা

10

নগরীতে যুবকের লাশ উদ্ধার

11

দুর্গাপুরে ওয়াজেদ আলী হত্যা মামলার ৪ অভিযুক্ত গ্রেপ্তার

12

দৌলতপুরে ভোটারদের সাথে এনসিপি’র মনোনয়ন প্রত্যাশী ওমর ফারুকের

13

দিনাজপুর ৫ আসনে তালা মার্কায় ভোট চেয়ে স্বতন্ত্র প্রার্থী এ

14

শিবগঞ্জে জামায়াত মনোনীত প্রার্থী ড. কেরামত আলীর মনোনয়ন ফরম জ

15

বড়গাছী সরকারি উচ্চ বিদ্যালয়ে হীরক জয়ন্তী উপলক্ষে মতবিনিময়

16

গজারিয়ায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

17

রায়গঞ্জ থানার সাবেক ওসি মাসুদ রানার বিরুদ্ধে ২৩ লাখ টাকার পা

18

কালিয়াকৈরে মহাসড়কের ফুটপাত হকারদের দখলে

19

মরহুম মির্জা রুহুল আমিনের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সে

20