মোঃশহিদুল ইসলাম
বিশেষ প্রতিনিধি (রাজশাহী)
রাজশাহীতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী ওমর ফারুক শান্ত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রধান আসামি খুনি নয়ন ও রুবেলকে রাজপাড়া থানা পুলিশ আজ ভোররাতে গোদাগাড়ী থেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এর আগে ১০ ডিসেম্বর রাজশাহী নগরীর আলিগন্জ পূর্ব পাড়ায় সন্ধার সময় প্রকাশ্যে খুন করেন পার্শ্ববর্তী এলাকা বসুয়ার মন্টু মিয়ার ছেলে রিপন ও নয়ন তার এক বন্ধু রুবেল মিলে এই নৃশংস যোগ্য পরিচালনা করেন শান্ত হত্যার পরে বিশেষ অভিযানে নয়নের বড় ভাই রিপনকে ১১ ডিসেম্বর গ্রেফতার করেন বলে জানান । রাজশাহী মেট্রোপলিটন রাজপাড়া থানা পুলিশ বলেন।২১ ডিসেম্বর ভোররাতে আরো একটা বিশেষ অভিযানে তাদের দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে বলে নিশ্চিত করেন।