জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে উদযাপিত হচ্ছে খ্রিস্টান ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বড়দিন

 

 

 পলাশ হাওলাদার

 পটুয়াখালীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে খ্রিস্টান ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বড়দিন। বৃহস্পতিবার সকাল নয়টায় সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়নের খ্রিস্টান পল্লী, দুমকি উপজেলার খ্রিস্টান পল্লী এবং কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের খ্রিস্টান পল্লীর গির্জাগুলোতে বিশেষ প্রার্থনার মাধ্যমে

 দিনের কর্মসূচির সূচনা হয়। এ সময় যীশু খ্রিস্টের জন্ম ও তাঁর ত্যাগের তাৎপর্য তুলে ধরে বাইবেল পাঠ ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়। প্রার্থনায় অংশ নিয়ে ভক্তরা নিজেদের পাপ মোচন ও বিশ্বমানবতার কল্যাণ কামনা করেন।
এর আগে বুধবার সন্ধ্যা থেকেই খ্রিস্টান পল্লীগুলো আলোকসজ্জা ও কীর্তনে সেজে ওঠে। আনন্দঘন পরিবেশে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ধর্মপ্রাণ মানুষজন। বড়দিন উপলক্ষে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে গির্জা ও আশপাশের এলাকায় ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় তৎপর রয়েছে পুলিশ সদস্যরা। সামগ্রিকভাবে উৎসবটি ঘিরে পটুয়াখালীতে বিরাজ করছে আনন্দ ও সম্প্রীতির আবহ। 


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘উইনটার কার্নিভাল অ্যান্ড পৌষ পার্ব

1

মাগুরার ভায়নার মোড়ে যশোর এক্সপ্রেস কাউন্টার ভাংচুর ও ছিনতা

2

দিপু দাসকে পোড়ানোর আগে গাছে ঝোলানো সেই অনিককে গ্রেপ্তার করেছ

3

সুন্দরবনের বোন রক্ষীদের বিশেষ অভিযান

4

নোয়াখালীর সুবর্ণচর উপজেলা প্রশাসনের উদ্যোগে কম্বল বিতরণ

5

চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসককে পদায়নের ২৯ দিন পরেই প্রত্যা

6

টাংগাইলের নগরপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে ইউএনও'র মতবিনি

7

ধোবাউড়ায় নির্বাচনী অফিস সংক্রান্ত বিরোধে ছুরিকাঘাতে নিহত ১,

8

দিনাজপুর জেলার পুলিশ সুপার মহোদয়ের বদলিজনিত বিদায় সংবর্ধনা

9

বিরলে উপজেলা বিএনপি’র আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কা

10

শাপলা কলি প্রতীকে ভোট চান সুলতান মুহাম্মদ জাকারিয়া-সেনবাগে জ

11

গৌরনদীতে ভাঙারির দোকানে সরকারি পাঠ্যপুস্তক জব্দ, তদন্তের নির

12

সীমান্ত এলাকার উন্নয়নে নিজেকে বিলিয়ে দিতে চাই

13

ছাতকে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে জামায়াতের প্রচার মিছিল ও সম

14

জামায়াতের অবস্থান কর্মসূচি

15

ঝিনাইদহে নভেম্বরে গণভোটসহ ৫ দফা দাবি আদায়ে জামায়াতের বিক্ষোভ

16

অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন এর উদ্যোগে ফ্রি মেডিকেল

17

কালিয়াকৈরে মহাসড়কের ফুটপাত হকারদের দখলে

18

গাইবান্ধায় ক্ষুদ্র কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার বীজ ও সার বিত

19

কাপাসিয়ায় জঙ্গলে ঝুলন্ত হিরনের মরদহ ঘিরে রহস্য "আত্মহত্যা

20