জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 17-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কৃষকের অ্যাপ নিবন্ধন কর্মশালা-২০২৫ ঈশ্বরগঞ্জে অনুষ্ঠিত

জুনাঈদ আল হাবিব 


“ধান বিক্রি মোবাইল অ্যাপে, লাভ থাকবে কৃষকের হাতে”—এই স্লোগানকে সামনে রেখে কৃষকদের ধানসহ বিভিন্ন খাদ্যশস্য ডিজিটাল পদ্ধতিতে বাজারজাতকরণ সহজ করতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কৃষকের অ্যাপ নিবন্ধন কর্মশালা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত এই কর্মশালায় অর্ধ-শতাধিক কৃষক অংশগ্রহণ করেন। কর্মশালায় কৃষকদের অ্যাপের মাধ্যমে ধান বিক্রি, ডিজিটাল বিপণন, ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং কৃষি-সেবার ডিজিটাল রূপান্তর সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন : রিপা রানী চৌহান , কৃষি অফিসার ঈশ্বরগঞ্জ উপজেলা , 
সভাপতিত্ব করেন : নুসরাত বিনতে আনিস 
 খাদ্য নিয়ন্ত্রক ঈশ্বরগঞ্জ উপজেলা
বিশেষ অতিথি: আতিকুর রহমান
সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা
ঈশ্বরগঞ্জ এল এস ডি (প্রথম শ্রেণি) ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

আলোচকরা বলেন, কৃষকের অ্যাপের মাধ্যমে কৃষকরা সরাসরি সরকারের কাছে ধানসহ বিভিন্ন খাদ্যশস্য বিক্রি করতে পারবেন, যা মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে কৃষকের প্রকৃত লাভ নিশ্চিত করবে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী কৃষকরাও অ্যাপ ব্যবহারের পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ গ্রহণ করেন এবং ডিজিটাল কৃষি সেবাকে এগিয়ে নিতে সরকারের এই উদ্যোগকে স্বাগত জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়াপ্রবাসীদের মন জয় করে ফিরছেন রিশাদ

1

রায়গঞ্জে খিদমাতুল উম্মাহ ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

2

নির্যাতনের শিকার শিশুর খোঁজ নিলেন তারেক রহমান

3

কুয়েটে ‘বই উৎসব-২০২৫’ এর শুভ উদ্বোধন

4

জল্পনা-কল্পনার অবসান

5

তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের নির্বাচনি প্রস্তুতি সভা অনুষ্ঠ

6

গফরগাঁওয়ে রেললাইন উপড়ে ফেলায় অগ্নিবীণা এক্সপ্রেস লাইনচ্যুত

7

নোয়াখালীতে থানার পাশে সুপার মার্কেট থেকে চুরি, ৯ ভরি স্বর্ণা

8

রায়গঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীদের ইকরা নূরানী শিক্ষা বৃত্তি পর

9

মাদকের বিরুদ্ধে দোয়ারাবাজার থানা পুলিশের আরো একটি সফল অভিযান

10

কোম্পানীগঞ্জে পর্যটকের সুবিধায় ১০নং ঘাঁট বাজার স্থানান্তরে জ

11

দিনাজপুরে দুই দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের উদ্বোধন

12

গজারিয়ায় কোস্টগার্ডের অভিযানে ৩ হাজার কেজি জাটকা ইলিশ জব্দ

13

বেনাপোল স্থলবন্দরে ভারত থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক আমদানি-বন

14

মোবাইল জুয়ার নেশায় সর্বনাশ

15

ঘাটাইলে ট্রাক- সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত, আহত ৩

16

তালায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

17

মীরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে যৌথ অভিযান

18

গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে ঝিনাইদহে জেলা ইমাম সম্মে

19

সুপরিকল্পিতভাবে তালা বাসিকে জলবদ্ধতা থেকে রক্ষা করব: শুভাশুন

20