জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 2-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

রংপুরের সাবেক এমপি ডিউকের বড় ভাই লিংকন চৌধুরী বগুড়ায় গ্রেপ্তার

সেলিম হোসেন 

রংপুরের সাবেক এমপি ডিউকের বড় ভাই লিংকন চৌধুরী বগুড়ায় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে।  

রংপুর-২ (বদরগঞ্জ–তারাগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও নিষিদ্ধ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আহসানুল হক চৌধুরী ডিউকের বড় ভাই লিংকন চৌধুরীকে গোপন অভিযানে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুর ৩টার দিকে বগুড়া মহাসড়কে দেবীগঞ্জগামী একটি বাস থেকে তাকে আটক করা হয়।

রংপুর রেল ডিআইজি মো. আমিনুল ইসলাম জানান, বিগত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বদরগঞ্জে হামলা, হত্যাচেষ্টা, নাশকতা ও সন্ত্রাস দমন আইনে দায়ের হওয়া একাধিক মামলার দীর্ঘদিনের পলাতক আসামি ছিলেন লিংকন। আগস্টের পর সরকারের বিরুদ্ধে নাশকতা ও ষড়যন্ত্রমূলক বিভিন্ন মামলাতেও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

ডিআইজি আরও জানান, বদরগঞ্জসহ রংপুর অঞ্চলে দীর্ঘদিন ধরে ঠিকাদারি ব্যবসা নিয়ন্ত্রণ করতেন লিংকন চৌধুরী। বৈষম্যবিরোধী ছাত্র  আন্দোলনে অর্থ যোগানদাতা সিন্ডিকেটের অন্যতম সক্রিয় সদস্য হিসেবেও তাকে শনাক্ত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আটকের পর বগুড়া থেকে তাকে রংপুরে নিয়ে যাওয়ার প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

বগুড়া সদর থানার ফুলবাড়ি ফাঁড়ির সহায়তায় এ অভিযান পরিচালিত হয়। বগুড়া সদর থানার সেকেন্ড অফিসার জিয়াউর রহমান জানান, “আটক লিংকন চৌধুরীকে শনিবার রাত ৯টার দিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রংপুর ডিবি পুলিশের একটি টিম গতকাল  থানায় এসে নিয়ে গেছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেমিট্যান্স প্রবাহের পরিমাণ বৃদ্ধির হার

1

নওগাঁয় ডিবির অভিযানে ৮ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

2

মানিকগঞ্জের ‘হাজারী গুড়’: নামকরণ, ঐতিহ্য ও বাজার—চাহিদা থাক

3

গজারিয়ায় দুই গ্যারেজ থেকে ১০ অটোর ৩৪ ব্যাটারি লুট, দিশেহারা

4

৪০ কেজি গাঁজা সহ গ্রেফতার ২

5

জেলা প্রশাসকের হাসপাতাল পরিদর্শন ও নতুন ইউনিট উদ্বোধন

6

ধর্মপাশায় প্রবাসী কল্যাণ সমিতির লটারি অনুষ্ঠিত

7

গণভোট ও ভোটার উদ্বুদ্ধকরণে ডিসি আফরোজা আখতার

8

চট্টগ্রাম সীতাকুণ্ড ভাটিয়ারী মো: জাফর-২৫ এক যুবক আ*ত্ন*হ*ত্য

9

পাবনার সাঁথিয়ায় অসহায় বৃদ্ধা আলেয়া খাতুন উপজেলা প্রশাসনের উ

10

কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতিতে গ্রাহকের ২ লক্ষাধ

11

বগুড়া–৭ আসনে জামায়াত প্রার্থীর পোস্টার পুড়িয়ে দেওয়ার অভিযোগ

12

বগুড়ায় স্বামী-স্ত্রী পরিচয়ে ইয়াবা পাচারকালে দু’জন গ্রেফতার

13

সুবর্ণচরে যুবদল নেতাকে বরণে মোটরসাইকেল শোভাযাত্রা

14

পলাশে কাপড়ের গোডাউনে আগুনে পুড়ে ছাই

15

স্থানীয় পর্যটন এলাকায় ছবি তোলার নামে অসংখ্য লাল শাপলা তুলে

16

খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

17

তামিমকে এখনো ‘ভারতের দালাল’ই বলছেন বিসিবি পরিচালক নাজমুল

18

নির্বাচনী প্রচারণা কাজে বাধা দেওয়ায় ফরিদপুর - ৪ এ সতন্ত্র প্

19

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দেশ বাসির কাছে দোয়া চেয়ে

20