জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কুষ্টিয়া ১ আসনে মনোনয়ন ঘোষণার পরে বাড়িতে ককটেল নিক্ষেপ ও অফিস ভাঙচুর

মোহন আলী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র দলীয়  মনোনয়ন ঘোষণা হওয়া পরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েলের সমর্থক উপজেলা যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান  মাছুম প্রফেসর এর হোসেনাবাদ হিসনা পাড়ার বাসভবনে সামনে  সোমবার (৩ নভেম্বর)  রাত অনুমানিক ৭ টার পরে  ৫ টি ককটেল ফাটিয়েছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তরা মাছুম প্রফেসরের নাম করে গালাগালি দিতে চলে যায়।  এছাড়াও শরীফ উদ্দিন জুয়েলের সমর্থকদের  গোয়ালগ্রাম  ও   শেহালা  বাজারের পার্টি অফিস ভাঙচুর ও উপজেলা চত্বরে থাকা সকল ফেস্টুন ভেঙে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়ার অভিযোগ উঠেছে। 

এ বিষয়ে উপজেলা যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান মাছুম বলেন, আমি ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক ও কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের মনোনয়ন প্রত্যাশী  শরিফ উদ্দিন জুয়েলের সমর্থক। স্বৈরাচার সরকারের পতনের পর থেকে বিএনপির ভারপ্রাপ্ত  চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা  বাস্তবায়নের লক্ষ্যে নেতা কর্মীদের নিয়ে দৌলতপুরের প্রতিটা পাড়া মহল্লায়  কাজ করে যাচ্ছি। আজ সন্ধ্যার সময় বিএনপি'র কেন্দ্রীয় পার্টি অফিস থেকে দলীয় মনোনয়ন ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মনোনয়ন ঘোষণা হওয়ার  পর  আমার বাসভবনে হামলা ও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। আমি এই ঘটনার তদন্ত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে সঠিক বিচার দাবি করছি। 

এ বিষয়ে ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক  শরীফ উদ্দিন জুয়েল বলেন, আমি দীর্ঘদিন যাবত বিএনপির ভারপ্রাপ্ত  চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমার নিজ জন্মভূমি কুষ্টিয়া দৌলতপুরে নেতা কর্মীদের সাথে নিয়ে কাজ করে যাচ্ছি। আমি কুষ্টিয়া -১ দৌলতপুর আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী। গতকাল সোমবার (৩ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন ঘোষণা হওয়ার পর । আমার কর্মী সমর্থকদের বাড়িতে ককটেল নিক্ষেপ, অফিস ভাঙচুর ও আমার ফেস্টুন পোস্টার ছিড়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে এ ঘটনার সুষ্ঠ তদন্ত করে বিএনপি'র ভারপ্রাপ্ত  চেয়ারম্যান  তারেক রহমানের কাছে  সঠিক বিচার দাবি করছি।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনা-১ আসনে ৩ জনের মনোনয়ন অবৈধ, ৪ জনের বৈধ ঘোষণা

1

বাগেরহাটে নৌবাহিনীর অভিযানে, ইয়াবা, গাজা মদসহ ৩ মাদকসেবীকে আ

2

বিড়ি খাওয়া বক্তব্যে জামায়াতের ভোট বেড়েছে দুই কোটি টাকার মার্

3

নতুন জালিয়ারপাড়ায় ৫ বছরের শিশু ধর্ষণচেষ্টার প্রতিবাদে মান

4

জামায়াতে ইসলামী কর্তৃক '২৮ শে অক্টোবর পল্টন ট্রাজেডি দিবস 'উ

5

সরোয়ার আলমগীরের সমর্থনে নাগরিক কমিটি গঠিত

6

পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠান

7

প্রিপেইড মিটার লাগাতে জনতার রোষানলে পালালো নেসকো'র কর্মচারী

8

সবাইকে কাঁদিয়ে, না ফেরার দেশে নাসিম আকন

9

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

10

টাংগাইলের নাগরপুরে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত

11

ময়মনসিংহে গণভোট প্রচারণায় ভোটের গাড়ির উদ্বোধন করলেন বাণিজ্য

12

জাপানের পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প সুনামি সতর্কতা নেই

13

ইসলামপুরের নাপিতের চর সড়কে ‘মরণফাঁদ’: গালপুরা ব্রিজে আবারও ট

14

ভাঙ্গুড়ায় চাঁদাবাজির অভিযোগে যৌথ বাহিনীর অভিযানে আটক সহোদর

15

ভেড়া পালন করে স্বাবলম্বী বেকার যুবক, মা, বাবা পেয়েছেন পুরস

16

জয়পুরহাট-০২ আসনে বিএনপির ছয় মনোনয়ন প্রত্যাশীর মাঝে জামায়াত এ

17

ছাতকে লুটপাট ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে ৬ গ্রাম বাসীর

18

শৈলকুপায় অতর্কিত হামলার প্রতিবাদ ও হামলাকারীদের শাস্তির দাবী

19

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সুনামগঞ্জে ছাত্রশিবিরের বি

20