জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 20-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ঝালকাঠিতে শরীফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় গায়েবানা জানাজা

মোঃ মাহিন খান 

  ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদীর অকাল মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ ঝালকাঠিতে তাঁর রুহের মাগফিরাত কামনায় গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর ২০২৫) দুপুরে ঝালকাঠি জেলা শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বাদ জোহর সর্বস্তরের মানুষের উদ্যোগে এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় জেলার বিভিন্ন মসজিদ থেকে আগত পাঁচ থেকে ছয় শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। নামাজে ইমামতি করেন ঈদগাহ মসজিদের মুয়াজ্জিন হাফেজ আবদুল করিম।
গায়েবানা জানাজায় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি ঝালকাঠি জেলা প্রধান সমন্বয়কারী মাইনুল ইসলাম মান্না, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঝালকাঠি জেলা আহ্বায়ক আল তৌফিক লিখন, ঝালকাঠি-২ আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী মাহমুদুল ইসলাম সাগর, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঝালকাঠি জেলা সেক্রেটারি সিদ্দিকুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।
জানাজা শেষে উপস্থিত বক্তারা বলেন, শরীফ ওসমান বিন হাদীর মৃত্যু শুধু একটি পরিবারের ক্ষতি নয়, এটি জাতি ও সমাজের জন্য একটি বড় শূন্যতা। তাঁরা এই মৃত্যুর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
গায়েবানা জানাজায় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঈদগাহ ময়দান এক শোকাবহ পরিবেশে পরিণত হয়।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক আবদুল কাদিরের জানাজা ও দাফন সম্পন্ন

1

ভেড়ামারায় অষ্টম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ

2

নওগাঁ জেলা পুলিশের তৎপরতায় উদ্ধার হলো ১০৫টি হারানো মোবাইল

3

কয়রায় জোরপূর্বক জমি থেকে ধান কেটে নেওয়া এবং মারপিট করে আহত

4

কিশোরগঞ্জে টিটিসির প্রশিক্ষকের বিরুদ্ধে সরকারবিরোধী পোস্ট ও

5

আশাশুনির বুধহাটায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়ে

6

নওগাঁ শহরে লিটন ব্রিজের নিচে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

7

সিরাজগঞ্জ–১ আসনে সেলিম রেজাকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে

8

জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিলেন নাজিম উদ্দীন নাবিল

9

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘উইনটার কার্নিভাল অ্যান্ড পৌষ পার্ব

10

গোমস্তাপুর উপজেলার আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

11

যশোর-১ আসনে নুরুজ্জামান লিটনকে প্রার্থী চান বিএনপির মাঠ পর্য

12

নড়াইল-২ আসনে স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন, বিএনপির ৬ নেতা বহি

13

মা ইলিশ রক্ষার শেষ দিনে সাড়ে ৮ হাজার মিটার জালসহ ২৬ জেলে আটক

14

ধানের শীষ প্রতীকে আলহাজ্ব সাইফুর রহমান রানার সমর্থনে প্রতিনি

15

যথাযোগ্য মর্যাদায় মৌলভীবাজারে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছ

16

কালুখালীর মদাপুরে বেকু দিয়ে সমতল জমি কেটে মাটি বিক্রি, পরিবে

17

দিনাজপুর ৫ আসনে বিএনপি'র মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ স

18

শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

19

এবার আমি প্রার্থী, আগামীতে অন্য কেউ

20