মোঃ কারিবুল ইসলাম।।
কুষ্টিয়ার মিরপুর উপজেলার গোবিন্দগুনিয়া সুইচ খাল থেকে ৬ নম্বর ব্রিজ পর্যন্ত জিকে খালে পরিচালিত মোবাইল কোর্টে ১৯টি অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে। জব্দকৃত জালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৬০ হাজার টাকা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সহায়তা করেন মৎস্য বিভাগ ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
অভিযানে অবৈধভাবে বসানো চায়না দুয়ারী জাল শনাক্ত করে তাৎক্ষণিকভাবে তা জব্দ ও ধ্বংস করা হয়। পরিবেশ ও মৎস্য সম্পদের সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইউএনও।
উল্লেখ্য, চায়না দুয়ারী জাল নিষিদ্ধ হলেও কিছু অসাধু ব্যক্তি এই জাল ব্যবহার করে মাছ শিকার করায় মৎস্য সম্পদ হুমকির মুখে পড়ে। জনস্বার্থে এই ধরনের অভিযান পরিচালনার জন্য স্থানীয় জনগণ প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন।
মন্তব্য করুন