জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 30-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বকশীগঞ্জ উপজেলায় উদ্ধার হলো ৫০- এর দশকের ঐতিহাসিক সরকারি গাড়ি

নজরুল ইসলাম 

 বকশীগঞ্জে উদ্ধার হলো ৫০-এর দশকের ঐতিহাসিক সরকারি গাড়ি 

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবন বাংলোতে বহুদিন ধরে অবহেলায় পড়ে থাকা ৫০-এর দশকের (প্রায় ৭০ বছর আগের) একটি মিতসুবিশি সরকারি গাড়ি অবশেষে নতুন করে পরিচয় ফিরে পেল। ধুলাবালি ও সময়ের ক্ষয়ে প্রায় অচেনা হয়ে যাওয়া গাড়িটিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেনের ব্যক্তিগত আগ্রহে ঘষেমেজে পুনরায় চেনার মতো অবস্থায় আনা হয়েছে।

গাড়িটির নম্বর প্লেট বহু আগেই প্রায় মুছে গিয়েছিল। ফলে এটি শনাক্ত করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। কয়েক দফা পর্যবেক্ষণ, তুলনা ও অনুমানের মাধ্যমে অবশেষে গাড়িটির আসল নম্বর উদ্ধার করতে সক্ষম হয় উপজেলা প্রশাসন। জানা গেছে, একসময় এই গাড়িটিই ছিল বকশীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তাদের অফিসিয়াল যানবাহন।

স্থানীয়রা বলেন, বকশীগঞ্জে অনেক ইউএনও এসেছে, কিন্তু শাহ জহুরুল হোসেনের মতো বিচক্ষণ ও সংবেদনশীল কর্মকর্তা আমরা কখনো দেখিনি। পুরোনো একটি ভাঙাচোরা গাড়িও তাঁর চোখ এড়িয়ে যায়নি। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন জানান,
গাড়িটা আমার বাংলোর ভেতরেই ছিল। কত কর্মকর্তা এই গাড়িতে চড়ে কাজ করেছেন ভাবতেই অন্যরকম এক অনুভূতি হয়। অথচ যত্নের অভাবে এমন ঐতিহাসিক জিনিস নষ্ট হয়ে যাচ্ছিল। জিনিসটা আমাকে গভীরভাবে ভাবিয়েছে। 

গাড়িটি পরিচয় ফিরে পাওয়ার পর স্থানীয়দের মধ্যে নতুন কৌতূহল তৈরি হয়েছে। অনেকে এটিকে সংরক্ষণ করে উপজেলা প্রশাসনের একটি ঐতিহাসিক নিদর্শন হিসেবে রাখার দাবি তুলেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শমশেরনগর ডাকঘর অবহেলার আরেক নমুনা

1

নিয়ামতপুরে উপজেলা বিএনপির বিপ্লব ও সংহতি দিবস পালিত

2

নৈতিক শিক্ষাই পারে মানুষকে সত্যিকার মানুষ হিসেবে গড়ে তুলতে

3

খেজুরের রস পান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই তরুণ নিহত

4

কুয়াশার চাদরে দিশেহারা যমুনা

5

বান্দরবানের লামায় শহীদ ওসমান হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ

6

গজারিয়ায় ইয়াং স্টার ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট সম্পন্

7

রমজানে পণ্যের দাম পর্যালোচনায় সভা ডেকেছে সরকার

8

মায়ের কোলে কারাগারে গেল তিন মাসের শিশু মুসকান

9

আজকের প্রতিপক্ষরাই অতীতে আপস করেছে

10

বিএমপির উদ্যোগে সাভারে কম্বল বিতরণ অনুষ্ঠান

11

জনগণের অধিকার ফিরিয়ে আনতে বিএনপি সবসময় মাঠে থাকবে

12

সাংবাদিক তুহিন হত্যায় মুখে কালো কাপড় বেঁধে পাংশায় শোক র‌্যাল

13

কাপাসিয়ায় সালাউদ্দিন আইউবীর নির্বাচনী পথ সভা ও দাঁড়িপাল্লার

14

গড়েয়ায় আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

15

দলে ফিরতে বিএনপিকে ৪ ডিসেম্বর পর্যন্ত সময় দিলেন খোকা

16

প্রবাসী জীবন কাটিয়ে ভাই বোনদের মানুষ করা লিয়াকত, মানবতার ভ

17

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র জ

18

পার্বতীপুরে চ্যানেল এস এর প্রথম বর্ষপূর্তি উদযাপন

19

শিবচরে প্রকাশ্যে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা

20