জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

দূর্গাহাটা বালিকা উচ্চ বিদ্যালয়ে সুধি সমাবেশ অনুষ্ঠিত


আবু সায়েম
 বাংলাদেশী আদিবাসীদের জমিজায়গা নেই”—এই করুণ বাস্তবতাকে সুরেলা কণ্ঠে গানের মাধ্যমে তুলে ধরে অতিথি বরণ করলো নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের ঐতিহাসিক বেলগাপুর এলাকার চন্ডিপুর গ্রামের সাঁওতাল জনগোষ্ঠী।

সম্প্রতি গ্রামটি পরিদর্শনে আসেন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা আন্ধেরী হিলফি বন, জার্মানি-এর সম্মানিত কান্ট্রি ডিরেক্টর। এ সময় সাঁওতাল সম্প্রদায়ের নারী ও কিশোরীরা তাদের জীবনের কষ্ট, বঞ্চনা ও সংগ্রামের কথা আবেগঘন গানের মাধ্যমে তুলে ধরেন। গান ও সংস্কৃতির মাধ্যমে অতিথিকে বরণ করার এই আয়োজন উপস্থিত সকলের হৃদয় ছুঁয়ে যায়।

পরিদর্শনকালে আন্ধেরী হিলফি কর্তৃপক্ষ সাঁওতাল জনগোষ্ঠীর নিজস্ব ভাষা, সংস্কৃতি ও কৃষ্টিকালচার যেন হারিয়ে না যায়—সে বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। বিশেষ করে এই জনগোষ্ঠীর শিশু ও কিশোর-কিশোরীদের ভবিষ্যৎ উন্নয়নে আর কী কী কার্যকর উদ্যোগ নেওয়া যায়, তা নিয়ে সংস্থাটি নতুন করে ভাবনা শুরু করেছে বলে জানান কান্ট্রি ডিরেক্টর।

তিনি বলেন,

> “কিশোরীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় মনোযোগী হতে হবে। কারণ খেলাধুলা মানুষের মননশীলতা ও মানসিক দৃঢ়তা গড়ে তোলে। জীবনে সাফল্য অর্জন করতে হলে শিক্ষার পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নেই।”

এ সময় তিনি তথ্যপ্রযুক্তিনির্ভর মোবাইল গেমে আসক্ত না হয়ে মাঠভিত্তিক খেলাধুলায় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন,

> “মাঠের খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়, মেধার ক্রমবিকাশে সহায়তা করে। অপরদিকে অতিরিক্ত মোবাইল গেম সময়, অর্থ ও জীবন—সবকিছুকেই ঝুঁকির মধ্যে ফেলে দেয়।”

কান্ট্রি ডিরেক্টর কিশোর-কিশোরীদের উদ্দেশে বাস্তবভিত্তিক জীবনচর্চার আহ্বান জানিয়ে বলেন, ভালো কাজ ও ভালো আচরণই মানুষের পরিচয় তৈরি করে। ভালো খবর সবাই শুনতে চায়, তাই ভালো মানুষের সঙ্গেই চলতে হবে এবং ভালো কাজের পথেই এগোতে হবে।

পরিশেষে তিনি বলেন,

> “ভাগ্য কখনো আপনাআপনি আসে না। ভাগ্যকে অধিকার করে নিতে হয়। আর এই অধিকার অর্জন নির্ভর করে মানুষের ইচ্ছাশক্তির ওপর। তাই বলা হয়—ইচ্ছাশক্তিই সবচেয়ে বড় শক্তি।”

এই আয়োজন ও বক্তব্য সাঁওতাল জনগোষ্ঠীর মাঝে নতুন প্রত্যাশা ও অনুপ্রেরণা সৃষ্টি করেছে বলে মনে করছেন স্থানীয়রা। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে বি এম কলেজে ছাএদের সাথে বাস শ্রমিকদের সংঘর্ষ আহত ৪০

1

শিবগঞ্জ ইউএনও র বিভিন্ন প্রতিষ্ঠানে নগদ অর্থ সহায়তা প্রদান

2

কুড়িগ্রামে পানিতে ডুবে মামা-ভাগ্নে দুই শিশুর মর্মান্তিক মৃত্

3

স্বপ্নপূরণ ফাউন্ডেশনের আশ্রয়ন প্রকল্প থেকে চৌদ্দগ্রামে অসহ

4

নিজের বিরুদ্ধে দুর্নীতি চাঁদাবাজি টেন্ডারবাজির অভিযোগ উঠলে ন

5

‎অসহায় মহিলার আর্তনাদ, মহিলা মেম্বারের বিরুদ্ধে অভিযোগ

6

নোয়াখালীতে দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যানকে অপসারণ

7

বরিশালে র‍্যাবের অভিযানে স্বর্ণ লুটের মূলহোতা গ্রেপ্তার

8

ত্যাগী যুবদল নেতা এস.এম. সিরাজুল ইসলামের প্রতি দলীয় মূল্যায়ন

9

মুকসুদপুরে জামায়াতের আমির ডা: শফিকুর রহমানের আগমনে পথসভায়

10

যশোরে শীতের তীব্রতা চরমে, সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৮ ডিগ্

11

দাওগাও ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

12

সিলেট নগরে কলেজপড়ুয়া মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

13

কাস্টমস কর্মকর্তা সনজু মিয়ার ঘুষ বাণিজ্য ও হয়রানি

14

লালমাইয়ে সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থীর মতবিনিময়

15

গাজীপুরের কালিয়াকৈরে টিনসেট বাসায় ভয়াবহ অগ্নিকাণ্ড

16

কোনো ভয়ভীতির কাছে মাথা নত করবো না: হাসনাত আবদুল্লাহ

17

শাজাহানপুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার

18

কলমাকান্দায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে যুবদলের

19

মাদারীপুরের-বীরমোহন উচ্চ বিদ্যালয়ে,মাদকবিরোধী কর্মশালা অনুষ্

20