জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

পাঁচবিবি সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে আবারো উত্তেজনা

সাইদার ইসলাম

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উচনা সীমান্তের ঘোনাপাড়া এলাকায় আবারও আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া দেয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিজিবির বাঁধার মুখে কাজ বন্ধ রাখার পরে (২৮ ডিসেম্বর) ভোর থেকে ঐ এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। বিজিবি সদস্যরা টহল জোরদার করে পজিশন নিয়েছে। এর আগেও পর পর দুই বার  সীমান্তের ঐ জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছিল বিএসএফ সদস্যরা।
শনিবার (২৭ ডিসেম্বর) ভোরে পাঁচবিবি উপজেলার হাটখোলা  বিওপির আওতাধীন পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্তে ২৮১ নম্বর মেইন সীমান্ত পিলারের সাব-পিলার ৪৭, ৪৮ ও ৪৯ এলাকায় এই বেড়া দেয়ার চেষ্টা চলছিল। 
বিষয়টি স্থানীয়রা টের পেয়ে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ কয়া ক্যাম্পের বিজিবি সদস্যদের জানালে বিজিবি ঘটনাস্থলে গিয়ে বিএসএফ কে বাধা দেন। এতে বিএসএফ সদস্যরা কাজ বন্ধ করে সরে যান। পরে এ ঘটনা নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। আজ সকাল থেকে আবারো বিএসএফ এর উস্কানিতে সেখানে উত্তেজনা বিরাজ করছে। তবে বিজিবির পক্ষ থেকে বিএসএফ এর সাথে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানাগেছে। 
সীমান্তের গ্রামবাসীর মধ্যে আতংক রয়েছে। বর্তমানে ঐ এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে বলে জানাগেছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিক্ষোভে ‘হাজারো হত্যার’ পেছনে যুক্তরাষ্ট্র জড়িত : খামেনি

1

পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবি

2

শার্শায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা

3

সম্ভাব্য প্রার্থীর তালিকায় বাদ পড়লেন তৃণমূল থেকে উঠে আসা আলো

4

গোপালগঞ্জে মামলাবাজি ও হয়রানির অভিযোগে এনসিপি যুবশক্তি

5

পার্বতীপুরে মুক্তিযোদ্ধা স্মৃতি বুদ্ধি প্রতিবন্ধী মডেল বিদ্য

6

আওয়ামী লীগের নেতাদের নিজ দলে অভয় দিয়ে প্রবেশ করাচ্ছেন পাবনা

7

কালিয়াকৈর টিন সেট কলোনিতে ভয়াবহ আগুন

8

যশােরের যশ খেজুরের রস-এর ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে

9

লোহাগড়ায় শিক্ষাবিদ নূর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্টের ৪১তম

10

ধামরাইয়ে পরিবেশক মতবিনিময় সভা

11

তারেক রহমানের সাথে যশোর ৫ আসনের ধানের শীষের প্রার্থী রশিদ আহ

12

নিয়ামতপুর এ নির্বাচনী পরিবেশ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ

13

৪ নং শেখপুরা ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া-মাহফিল অনুষ্ঠিত

14

মিরসরাইয়ে মানারুল কোরআন একাডেমির গ্র্যাজুয়েশন সিরিমনি

15

নোবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে শোকবইয়ে স্মৃতিলেখনী কর্মসূচি শুর

16

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আনোয়ার হোসেন মঞ্জু পিরোজপুর প্রতি

17

একটি গোষ্ঠী নির্বাচনকে বাধাগ্রস্থ করতে ষড়যন্ত্র করছে- তারেক

18

রাজবাড়ী আদালত প্রাঙ্গণে স্লোগান, ৫ জন আটক

19

শক্তিশালী নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্

20