জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 16-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মরা পশুর খাল থেকে বিষ প্রয়োগ করে মাছ ধরার অপরাধে ৫ জেলে আটক

শেখ তাইজুল ইসলাম মোংলা বাগেরহাট প্রতিনিধিঃ


চার দিনের ব্যবধানে পৃথক দুটি ঘটনায় সুন্দরবন পূর্ব বন বিভাগে বিষ দিয়ে মাছ ধরার সময় বিষসহ ৫ জেলেকে আটক করেছেন বনরক্ষীরা। আটক জেলেদের শনিবার দুপুরে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে। বনবিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) দ্বীপন চন্দ্র দাসের নির্দেশে মরাপশুর ফরেষ্ট টহল ফাঁড়ির বনরক্ষীরা শুক্রবার সন্ধ্যায় মরাপশুর টহল ফাঁড়ির বনাঞ্চলের ঠাকুরের খালে অভিযান চালায়।

এ সময় সুন্দরবনের খালে বিষ দিয়ে মাছ ধরারত অবস্থায় ৫ জেলেকে হাতেনাতে আটক করেন। তাদের সঙ্গে থাকা একটি ডিংগি নৌকা,একটি বেহুন্দি জাল, ৩ ককসিট বরফ, ৭ কেজি বিভিন্ন প্রজাতির মাছ, ও ২ বোতল কীটনাশক জব্দ করেন বনরক্ষীরা। আটককৃতরা জেলেরা হচ্ছেন, মোঃ রাসেল শেখ (২৮), মোঃ জামাল শেখ (৪৫), মোঃ রাজু সরদার (২৫), মোঃ রমজান সরদার (২৭) ও মোঃ ইমদাদ সরদার (৪০) এদের সবার বাড়ী মোংলা উপজেলার চিলা ইউনিয়নের গাববুনিয়া গ্রামে বলে বন কর্মকর্তা জানান। সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস বলেন, মরাপশুর এলাকার ঠাকুরের খালে আটক জেলেরা অবৈধভাবে সুন্দরবনের খালে বিষ দিয়ে মাছ ধরছিলো। তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার ৫ আসামীকে শনিবার দুপুরে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

অপরদিকে, গত ১০ নভেম্বর সন্ধ্যায় সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বগী ফরেষ্ট ষ্টেশনের তেরাবাকা খালে বিষ দিয়ে মাছ ধরার সময় বগী ফরেষ্ট ষ্টেশন কর্মকর্তা ফরেষ্টার দিলীপ মজুমদারের নেতৃত্বে বনরক্ষীরা অভিযান চালায়। এ সময় ডিংগি নৌকা থেকে লাফিয়ে পড়ে খাল সাতরে পালিয়ে যায় জনৈক জেলে। জব্দ করা হয় কীটনাশকসহ ডিংগি নৌকা। এ ঘটনায় আবু জাফর নামে এক ব্যক্তিকে আসামী করে বন আইনে একটি মামলা করা হয়েছে বলে ফরেষ্টার দিলীপ মজুমদার জানান।
সুন্দরবন পূর্ব বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ রেজাউল করীম চৌধুরী বলেন, সুন্দরবনে বিষ দস্যুদের দমনে বনরক্ষীরা নিরলস অভিযান পরিচালনা করছেন। সামাজিকভাবে বিষ দস্যুদের প্রতিরোধ ও সচেতনতা সৃষ্টি করা না গেলে বনরক্ষীদের একার পক্ষে সুন্দরবন বিষমুক্ত করা কঠিন কাজ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসিরনগরে শহীদ বুদ্ধিজীরি দিবস পালিত

1

কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতিতে গ্রাহকের ২ লক্ষাধ

2

সিরাজগঞ্জে মহাসড়ক অবরোধ করে ধর্ষককে আটকের দাবিতে বিক্ষোভ ও ম

3

অশ্রুসিক্ত ভালোবাসা

4

গজারিয়ায় যুবক হত্যার প্রতিবাদে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

5

চান্দিনায় এলডিপি ও ইসলামী আন্দোলন কর্মীদের পাল্টাপাল্টি হা'ম

6

খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, জানাজায় সাধারণ

7

ব্রাহ্মণবাড়িয়া ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব কবির আহমে

8

‎গাবতলী মডেল থানায় সহকারী সাব ইন্সপেক্টর আনোয়ার হোসেনকে পদ

9

বিএনপি উদ্যোগের মতো বিনিময় সভা র আয়োজন

10

ইসলামপুরের নাপিতের চর সড়কে ‘মরণফাঁদ’: গালপুরা ব্রিজে আবারও ট

11

বান্দরবানের লামায় ফুটবল খেলায় ব্যাজ পরানো কে কেন্দ্র করে চ

12

সরোয়ার আলমগীরের সমর্থনে নাগরিক কমিটি গঠিত

13

চাঁপাইনবাবগঞ্জে বিএনপি'র মনোনয়ন বঞ্চিত শাহীন শওকতের সমর্থকদ

14

মাগুরায় এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রশিক্ষন কর্মসূচি

15

ঢাকার আবর্জনা মানিকগঞ্জে: পরিবেশের নষ্ট, জনস্বাস্থ্যের হুমকি

16

কালের সাক্ষী মানিকগঞ্জের বেতিলা জমিদার বাড়ি: ইতিহাস যখন রহস্

17

কিশোরগঞ্জে নিজ এলাকায় এলেন চাকসুর জিএস সাঈদ বিন হাবিব

18

সাতক্ষীরার নলতায় নির্মাণ শ্রমিক ফেডারেশনের আংশিক কমিটি ঘোষণা

19

তাহিরপুর–সুনামগঞ্জ রুটে ফের অতিরিক্ত CNG ভাড়া আদায়, জনদুর্ভো

20