জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 11-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে নিজ এলাকায় এলেন চাকসুর জিএস সাঈদ বিন হাবিব

মো: মিজানুর রহমান শাহীন
আগামীর বাংলাদেশ হবে ভারতের আধিপত্য মোকাবেলার বাংলাদেশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিব নিজ জন্মস্থান কিশোরগঞ্জে  এসেছেন। তার আগমনে স্থানীয় তরুণ-যুবকদের মধ্যে দেখা যায় উৎসবমুখর পরিবেশ।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরবেলা তিনি কিশোরগঞ্জে পৌঁছালে,মোটর বাইক শোভাযাত্রা নিয়ে  ছাত্রসমাজ ও শুভানুধ্যায়ীরা তাকে গুরুদয়াল সরকারী কলেজের স্টেজে নিয়ে আসেন।তাকে ফুলেল শুভেচ্ছা জানান ও ক্রেষ্ট দিয়ে বরন করে নেন।
সাঈদকে সংবর্ধনা জানাতে কিশোরগঞ্জ জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক রমজান আলী এবং কিশোরগঞ্জের -১ আসনের জামায়াতে  ইসলামীর মনৌনিত  এমপি প্রাথী মোসাদ্দেক ভূইয়া সহ ছিলেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

চাকসুর জিএস সাঈদ বিন হাবিব বলেন,"আগামীর বাংলাদেশ হবে ভারতের আধিপত্যবাদ ও ভারতীয় আগ্রাসন মোকাবেলার বাংলাদেশ"। আগামী জাতীয় সংসদের যে নির্বাচন হচ্ছে আমরা আশা করি,বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের ন্যায়  কিশোরগঞ্জ সহ সমগ্র বাংলাদেশে দাঁড়িপাল্লার জয় হবে ইনশাল্লাহ।

তার সফরকে কেন্দ্র করে এলাকায় শিক্ষার্থীদের মাঝে উচ্ছ্বাস ও গর্বের অনুভূতি বিরাজ করছে। স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, সাঈদ বিন হাবিব ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে আরও দায়িত্বশীল ভূমিকা রাখবেন।

সাঈদ বিন হাবিবের বাবা কিশোরগঞ্জ জামায়াতে ইসলামীর  উপজেলার আমীর মাওলানা নজরুল ইসলাম বলেন,সাঈদের জন্য দোয়া চাই।সাঈদ যেন ন্যায়-নীতি ও মূল্যবোধের মধ্যে থেকে মানুষের পরোপকারে নিয়োজিত থাকতে পারেন। 

 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলপদ্মের ঘ্রাণে বিষ

1

‎ফরিদপুরে স্কুলছাত্রী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন

2

বানিয়াচংয়ের গোড়াখালী এসই এস ডিপি মডেল উচ্চ বিদ্যালয়ে নতুন বই

3

কিশোরগঞ্জ- ৫ (বাজিতপুর-নিকলী) আসনের ভোটোর সমীকরন:জনপ্রিয়তায়

4

স্বৈরাচারের কাছে মাথা নত করেননি বেগম জিয়া: খন্দকার মুক্তাদির

5

ধরা-ছোঁয়ার বাইরে বান্দরবানের ফ্যাসিস্ট সাম্রাজ্য

6

কাজিপুরে সেলিম রেজার সমর্থনে ঐতিহাসিক গণমিছিল

7

সিরাজগন্জ -১ আসনে মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে সরব প্রতিযোগিতা শ

8

তারাগঞ্জে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার

9

কক্সবাজারে জায়গা জমির জেদ ধরে মা বাবার উপর হামলা

10

জামালগঞ্জে জুলাইযোদ্ধা শহীদ সোহাগের লাশ উত্তোলন

11

ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা নিয়ে যা জানা যাচ্ছে

12

ব্রাহ্মণবাড়ীয়ায় জুলাই যুদ্ধে অংশ নেয়া শতাধিক শিক্ষার্থী ছাত্

13

কোম্পানীগঞ্জে পর্যটকের সুবিধায় ১০নং ঘাঁট বাজার স্থানান্তরে জ

14

ইসলামী আন্দোলন পটুয়াখালী-০১ প্রার্থী সরে পটুয়াখালী-০৪ আসনে ন

15

এই কি করছস সাদ্দামের লগে কি করছস ডিসি-এসপিকে হুমকি

16

কয়েক দিনের ব্যবধানে শার্শায় আবারও ভ্যান ছিনতাই

17

সরাইলে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

18

কমলগঞ্জে যুবকের রহস্যজনত মৃত্যু

19

বগুড়ার শেরপুরে সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি

20