গোলাম জাকারিয়া
চাঁপাইনবাবগঞ্জে ঢালাইয়ের মিক্সার মেশিনবাহী ট্রলি উল্টে মোংলু 

আলী নামে এক শ্রমিক নিহত হয়েছেন। রোববার সকালে 
জেলার শিবগঞ্জ উপজেলার কারবালা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। 

শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মোংলু আলী শিবগঞ্জের মরদনা মহল্লার কসিমুদ্দিনের ছেলে। 

ওসি বলেন, সকালে একটি ট্রলির সঙ্গে মিক্সার মেশিন
 যুক্ত করে কাজে যাচ্চিলেন মোংলু আলীসহ আরও 
কয়েকজন শ্রমিক। কারাবালা মোড়ে ট্রলিটির সামনের 
অংশ ভেঙ্গে গিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান 
মোংলু। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা 
মোংলুর মরদেহ উদ্ধার করে। 

ওসি বলেন, কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ 
পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।