জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

ঝিনাইদহে লাইসেন্সের দাবিতে খুচরা বিক্রেতা সাব ডিলারদের মানববন্ধন

রিয়ন হোসেন
ঝিনাইদহে খুচরা সার বিক্রেতাদের ট্রেড অর্গানাইজেশন (টিও) লাইসেন্স বাতিলের প্রতিবাদে মানববন্ধন পালিত হয়েছে। জেলার খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ মানববন্ধন পালিত হয়।

আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় অ্যাসোসিয়েশনের ব্যানারে জেলা শহরের ফ্যামিলি জোন মিলনায়তন থেকে র‌্যালি বের হয়।

র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। এসময় মানববন্ধনে অংশ নেন খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের নেতাকর্মীরা। সংগঠনটির জেলা আহ্বায়ক সাইদুর রহমান বাদশার সভাপতিত্ব করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব বাবুল আক্তার, রওশন মোল্লা প্রমুখ।

এসময় সংগঠনটির জেলা ও উপজেলার কমিটির সদস্য ও নেতাকর্মীরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, দেশের প্রতিটি প্রান্তিক এলাকায় কৃষকদের মাঝে সুলভ মূল্যে সার সরবরাহ করে আসছে খুচরা সার বিক্রেতা বা সাব ডিলাররা। কিন্তু সরকার খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বাতিলের ঘোষণা দিয়েছে। সরকারের এই উদ্যোগ কার্যকর হলে কৃষক ক্ষতিগ্রস্থ হবে। নির্দ্রিষ্ট ডিলারদের কাছে কৃষকরা জিম্মি হয়ে পড়বে। এসময় বক্তারা দ্রুত খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স ফিরিয়ে দেয়ার দাবি জানান।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপাসিয়ায় নবাগত জেলা প্রশাসক (ডিসি) র সাথে সরকারি কর্মকর্তাদ

1

প্রাথমিক বিদ্যালয়ে প্লেগ্রাউন্ড নির্মাণ কর্মসূচির উদ্বোধন অ

2

মহিলা দলের সভাপতি নাজমা বেগম এর উদ্যোগে ধানের শীষের পক্ষে নি

3

চরভদ্রাসনে এক ভূঞা ম্যাজিষ্ট্রেট গ্রেফতার

4

সিরাজগঞ্জ এর চলন বিলে ৮ ব্যবসায়ীর জরিমানা

5

শিবগঞ্জে দাড়িপাল্লার ভোট না করতে বিএনপির হুমকি

6

প্রিজন ভ্যানে পলককে উদ্দেশ্য করে ডিম ছুঁড়লেন ইনকিলাব মঞ্চের

7

খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় ফুলবাড়ীতে দোয়া মাহফিল ও কো

8

নান্দাইলে নবযোগদানকৃত ইউএনও ফাতেমা জান্নাতের পরিচিতি ও মতবিন

9

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মুক্তিযোদ্ধা দলের দোয়া মা

10

নিয়ামতপুরে জোরপূর্বক ধান কর্তনের অভিযোগে সংবাদ সম্মেলন

11

বাবুগঞ্জে ৫২নং রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শি

12

গজারিয়ায় দুই প্রবীণ সাংবাদিককে স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

13

আদমদীঘিতে অটোরিকশার পেছনে বাসের ধাক্কা, নিহত ২

14

কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষাবর্ষ

15

ধানের জমিতে জহুরুল নামে এক ব্যাক্তি খুন

16

রাজশাহীর হেরোইন বাহক হত্যা মামলায় পুলিশকে বাঁচাতে বিলম্বিত চ

17

পোরশায় ১৬বিজিবি নিতপুর বিশেষ টহল কর্তৃক

18

রাজবাড়ী রেড ক্রিসেন্ট সোসাইটি নির্বাচন

19

মাদারীপুরে কুপিয়ে জাহিদ নামের এক যুবক হত্যা

20