জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ভাঙ্গুড়ায় কিশোর-কিশোরীদের অংশগ্রহণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

মো.মেহেদী হাসান 
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি 


পাবনার ভাঙ্গুড়ায় প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্ট পিসিডির বাস্তবায়নে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফের সহযোগিতায় সমৃদ্ধি কর্মসূচির আওতায় কিশোর-কিশোরীদের অংশগ্রহণে উন্নয়ন মেলা, বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) ভাঙ্গুড়া উপজেলার বোয়াইলমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে অংশগ্রহণকারীরা বিভিন্ন ক্যাটাগরির প্রতিযোগিতায় অংশ নিয়ে তাদের দক্ষতা প্রদর্শন করে। দিনব্যাপী নানা আয়োজনে অনুষ্ঠানের শেষপর্বে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। উপজেলার শ্রেষ্ঠ ক্রীড়া সাংবাদিক হিসেবে পুরস্কার গ্রহণ করেন দৈনিক রুপালী বাংলাদেশ পত্রিকার ভাঙ্গুড়া উপজেলা প্রতিনিধি ও ভাঙ্গুড়া প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক শেখ সাখাওয়াত হোসেন।

এসময় বোয়াইলমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকলেছুর রহমান মিল্টন, সহকারী শিক্ষক জাকির হোসেন, শরৎনগর ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ক্রীড়া শিক্ষক আব্দুল হামিদ, প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (পিসিডি) ভাঙ্গুড়া উপজেলা সমন্বয়কারী মো. রফিকুল আলম, চাটমোহর উপজেলার গুনাইগাছা পিসিডির শাখা ব্যবস্থাপক নাসিমুজ্জামান নাসিম, পিসিডির স্বাস্থ কর্মকর্তা রফিকুল ইসলাম, সহকারী সমন্বয়কারী মসিউর রহমান, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, প্রবীণ এবং যুব সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোহনগঞ্জ–খুরশিমুল সড়কের ছোট পাইকুড়া গ্রামে ভাঙা ব্রিজ, চরম দ

1

মাদারীপুরে সন্দেহভাজন যুবক আটক

2

রাজাপুরে খেলতে গিয়ে বিদ্যুৎবিহীন সোলারের তারে গলায় ফাঁস আটকে

3

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় উজানচর দোয়ার মাহফিল

4

সুন্দরবন থেকে আট জেলে আটক

5

নিরাপদ পানিকে নাগরিকের মৌলিক অধিকার ঘোষণা হাইকোর্টের

6

পার্বতীপুরে কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরতে আউটরিচ ক্যাম্প

7

কিশোরগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিশের মনোনীত প্রার্থীর মতবিনিময়

8

মোংলার চিলায় ধানের শীষের নির্বাচনী জনসভায় জনতার ঢল ধানের শ

9

বেগম জিয়ার মৃত্যুতে টনকী বাজারের প্রতিটি দোকানে কালো পতাকা

10

ঝালকাঠিতে পারিবারিক জমি দখল ও গাছ কাটার অভিযোগে সংবাদ সম্মেল

11

মাইলস্টোনে নয়, সচিবালয়ে বিমান পড়া দরকার ছিলো: উপদেষ্টা ফাওজু

12

দেশে বন্ধ হচ্ছে ক্লিনফিডবিহীন স্যাটেলাইট পে-চ্যানেল প্রদর্শন

13

কয়রায় ভাগবা গ্রামের মিথ্যা এসিড নিক্ষেপ মামলা প্রত্যাহার দাব

14

সিলেটের নতুন এসপি: আমাদের বড় দুটি চ্যালেঞ্জ সাইবার অপরাধ ও ক

15

প্রশাসনকে ‘বুড়ো আঙুল’ সোনাদিয়ায় অবৈধ কটেজে জমকালো আয়োজনে থা

16

ফুলবাড়ীতে জমাজমি বিরোধে প্রতিপক্ষের হামলায় চারজন আহত

17

তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেন অনিয়মের আঁতুড়ঘর

18

পটুয়াখালীর গলাচিপায় ভূমি দস্যু, দালাল চক্রের বিরুদ্ধে মানববন

19

চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের উপর হামলার প্র

20