জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে বগুড়ায় পুলিশ সদস্য আহত

 শ্রী পবিত্র কুমার দাস

বগুড়ায় চিহ্নিত মাদক ব্যবসায়িকে আটক করতে গিয়ে এক পুলিশ সদস্য ছুরিকাঘাতের শিকার হয়েছেন।
রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে শহরের রহমাননগর এলাকায় এ ঘটনা ঘটে। 
আহত পুলিশ সদস্য হলেন, বগুড়া সদর থানার অন্তর্ভুক্ত বনানী পুলিশ ফাঁড়ীর এটিএসআই বাবর আলী।
অভিযুক্ত মাদক ব্যবসায়ী হলেন, শহরের রহমান নগর এলাকার সালামের ছেলে রিয়াদ (২৫)।
এসব তথ্য নিশ্চিত করেছেন বনানী পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফরহাদ মন্ডল।
জেলা পুলিশের এই কর্মকর্তা জানান, স্থানীয় বাসিন্দাদের তথ্য মতে রোববার সন্ধ্যা ৭ টার দিকে একজন কনস্টেবল কে সাথে নিয়ে শহরে রহমান নগর এলাকার রিয়াদ নামের এক মাদক ব্যবসায়িকে আটক করতে যায় বনানী ফাঁড়ী পুলিশের এটিএসআই বাবর আলী। এ সময় মাদক ব্যবসায়ী রিয়াদকে পুলিশ আটক করলে তার কাছে থাকা বার্মিজ চাকু দিয়ে 
বাবর আলীর শরীরে একাধিক আঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করান। তার শরীরের একাধিক জায়গায় ছুরিকাঘাত করেছে আসামি।
ফরহাদ মন্ডল আরো জানান, রিয়াদের বিরুদ্ধে নানান অভিযোগ রয়েছে এলাকায়। 
এর আগে রিয়াদকে আধুনিক বার্মিজ চাকু এবং চাইনিজ একটি কুড়াল সহ আটক করে চালান দিয়েছিল পুলিশ। পরে জামিনে বের হয়ে এসে আবারো এলাকায় মাদকের নিয়ন্ত্রণ নিচ্ছিলো।তিনি জানান, অভিযুক্ত রিয়াদকে গ্রেফতার করতে পুলিশের একাধিক টিম কাজ করছে।


 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেলিম ভূঁইয়ার বিরুদ্ধে ঝাড়ু মিছিল

1

গাজীপুরে কাল তারেক রহমানের আসছেন

2

ইসকন নিষিদ্ধের দাবীতে কুমিল্লার চান্দিয়ায় বিক্ষোভ মিছিল

3

মুরাদনগরে ধামঘর ইউনিয়ন ৪নং ওয়র্ডে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

4

ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যৌথবাহিনীর অভিযানে ছাত্

5

ত্যাগী যুবদল নেতা এস.এম. সিরাজুল ইসলামের প্রতি দলীয় মূল্যায়ন

6

ধনুটে আওয়ামী লীগের ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতা মামলা

7

নাসিরনগরে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী প্রার্থীর মতবিনিম

8

সুয়ালক দারুস সুন্নাহ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় ফলাফল প্র

9

বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন, চৌদ্দগ্

10

১৩ দফা দাবি নিয়ে চট্টগ্রামে ঐতিহাসিক লালদীঘি ময়দানে বৃহত্তর

11

টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের ১ নেতার দল থেকে পদত্যাগ

12

ঝিনাইদহের মহেশপুরে নির্বাচনের প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ

13

ধানের শীষের ব্যানার দিয়ে দাড়িপাল্লার প্রচারণা ব্যানার ঢেকে

14

কয়রায় চার দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

15

হালদায় জাল ও বড়শি জব্দ

16

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল

17

ন‌ওগাঁর নিয়ামতপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণকা

18

দশম গ্রেড চেয়ে মেডিকেল টেকনোলজিস্টদের কর্মবিরতি

19

নতুন ওসির সাথে এনসিপির সুলতান মোহাম্মদ জাকারিয়ার সৌজন্য সাক্

20