Mst: Meherun Nesa
প্রকাশঃ 29-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামী মিছিল ও সমাবেশের মাধ্যমে উত্তেজনা সৃষ্টি করছে। এসব বিচ্ছিন্ন ঘটনার উদ্দেশ্য নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে চকরিয়া উপজেলার উত্তর হারবাং বত্তাতলী স্টেশনে ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে তা দেখার দায়িত্ব সরকার, নির্বাচন কমিশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। প্রতিবাদ অবশ্যই করা যাবে, তবে প্রতিবাদের ভাষা হতে হবে শালীন ও শান্তিপূর্ণ। কোনো অবস্থাতেই বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না।’ তিনি আরও বলেন, ‘কেউ যদি এসব ঘটনাকে রাজনৈতিকভাবে ব্যবহার করে মাঠ গরম করতে চায়, তাহলে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, বাংলাদেশের জনগণ গণতান্ত্রিক উত্তরণের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। এই প্রক্রিয়াকে যারা বাধাগ্রস্ত করবে, জনগণ তাদের অবশ্যই প্রত্যাখ্যান করবে।’ ধর্মের অপব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, ‘আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে ফয়সালা করবেন কে কোথায় যাবে। এই ফয়সালা কোনো রাজনৈতিক দল করতে পারে না। শুধু দলের নামের শেষে ‘ইসলাম’ থাকলেই কেউ ইসলামের প্রতিনিধি হয়ে যায় না। এ ধরনের প্রতারণা দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না।’ বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘রাজনীতি মানে দেশের মানুষের জন্য কী করা হবে, সেই পরিকল্পনা ও ইশতেহার জনগণের সামনে তুলে ধরা। জনগণ পছন্দ করলে ভোট দেবে, এটাই গণতান্ত্রিক চর্চা। তাই ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত নয়।’ উত্তর হারবাং ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল উল্লাহ নুরুর সভাপতিত্বে নির্বাচনী পথসভায় আরও বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, বিএনপি নেতা শফিউল আলম প্রমুখ। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচতলা ভবনে ভয়াবহ ডাকাতির সময় মহিলা জঘম

1

নিয়ামতপুরে সুবিধাবঞ্চিত নারীদের বিনামূল্যে স্বাস্থ্য ও পুষ্

2

গজারিয়ায় দুই প্রান্তে দোয়া ও শীতবস্ত্র বিতরণে মানবিক সংহতি

3

শীতের আর্তনাদ

4

ভেড়ামারায় মুখ পুড়িয়ে ও পুরুষাঙ্গ কেটে অজ্ঞাত ব্যক্তিকে হত্যা

5

পাঁচবিবিতে গলায় কাপড়ের ফাঁস দিয়ে নিহত এক

6

নিজের বিরুদ্ধে দুর্নীতি চাঁদাবাজি টেন্ডারবাজির অভিযোগ উঠলে ন

7

কাালিয়াকৈর (গাজীপুর-১) আসনে বিএনপির ৭ মনোনয়ন প্রত্যাশীদের ব্

8

আজ ৬ ডিসেম্বর ছাতক শহর মুক্ত দিবস

9

বাঁধ নির্মাণে অনিয়ম মনপুরায় মানববন্ধন

10

সিলেটের পর এবার চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনেও প্রার্থী পরিবর

11

সনাতন ধর্মাবলম্বীদের মতবিনিময় সভা

12

হোসেনপুরে পুলিশের কাছ থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল বিএন

13

মান্দায় ধানের শীষে ভোট চাইলেন ডাক্তার টিপু

14

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিল জাম

15

মনোহরদীতে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

16

আজ ঘোড়াশাল ট্র্যাজেডি দিবস

17

পার্বতীপুরে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত

18

হোসেনপুরে নার্সারিতে মহররম আলীর ভাগ্য বদল

19

ধামরাইয়ে জমে উঠেছে পৌষ মেলা, হাজারো মানুষের ঢল

20