জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে যুবলীগের সভাপতি ও কৃষক লীগের সদস্য সচিব গ্রেপ্তার

সাইফুর রহমান পারভেজ 
গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার সন্দিগ্ধ আসামি দৌলতদিয়া ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাজেদ মণ্ডল ও দৌলতদিয়া ইউনিয়ন কৃষক লীগের সদস্য সচিব মমিনুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১১ আগস্ট) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, দৌলতদিয়া ইউনিয়নের মজিদ শেখের পাড়ার কাজেম মণ্ডলের ছেলে মাজেদ মণ্ডল। সে দৌলতদিয়া ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এবং হোসেন মণ্ডলপাড়ার মোশাররফ হোসেনের ছেলে মমিনুল ইসলাম। সে দৌলতদিয়া ইউনিয়ন কৃষক লীগের সদস্য সচিব।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়ক মো. শরিফুল ইসলাম বাদী হয়ে গত বছরের ১০ ডিসেম্বর গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেন। মামলায় ৫৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০০-৪০০ জনকে আসামি করা হয়। ওই মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে সোমবার রাত পৌনে ১০টার দিকে দৌলতদিয়া যৌনপল্লীর ১ নম্বর গলির মাথা থেকে মাজেদ মণ্ডলকে এবং একই রাত সাড়ে ১০টার দিকে হোসেন মণ্ডলপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে মমিনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একটি গোষ্ঠী নির্বাচনকে বাধাগ্রস্থ করতে ষড়যন্ত্র করছে- তারেক

1

নড়াইলের কালিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা বহিষ্কা

2

পুলিশ লাইন্সে নবনির্মাণাধীন ফোর্স ব্যারাক পরিদর্শন করলেন পুল

3

৫৯ নাটোর-নলডাঙ্গা-২ বিএনপি এড:এম: রুহুল কুদ্দুস তালুকদার দুল

4

গত একমাসে রংপুর রিজিয়নে সাড়ে ৭ কোটি টাকার চোরাচালান পণ্য জব্

5

ভারতে মুসলিম নিধনের ষড়যন্ত্রের অংশ হিসেবে একের পর এক আইন বাস

6

৫০ লক্ষ টাকার মাছ মেরে ফেলছে দুর্বৃত্তরা

7

জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারীকে কেন্দ্রীয় কমিটির কারণ দর

8

অবহেলিত প্রতাপনগরে হাসপাতাল,ব্রিজ-বেড়িবাঁধ নির্মাণের প্রতিশ্

9

বগুড়াবাসীর আশার আলো নিয়ে আসছেন নবাগত জেলা প্রশাসক তৌফিকুর রহ

10

নরসিংদী-২ আসনে ড. মঈন খানের মনোনয়নপত্র জমা

11

সান্তাহারে ছাত্র-জনতা হাতে ধরা খেলো ৪ কেজি গাঁজাসহ দুই মাদক

12

নির্বাচনী অলিম্পিকসের হাস্যরসের মহড়া

13

নাগরপুরে ট্রাক ও দেশীয় অস্ত্র সহ আন্তঃজেলা ডাকাতদলের ২ ডাকাত

14

ইরান কখনো ইউরেনিয়ামের মজুদ নিঃশেষ করবে না

15

শ্যামনগরে যৌথবাহিনীর অভিযান: অস্ত্রসহ সন্ত্রাসী আটক

16

ঘাটাইলে ‘মিথ্যা মামলায়’ হয়রানির প্রতিবাদে মানববন্ধন

17

নোয়াখালীর সুবর্ণচর উপজেলা প্রশাসনের উদ্যোগে কম্বল বিতরণ

18

মানিকগঞ্জে নিখোঁজ কিশোর উদ্ধার

19

ভয় দেখাতেই মাঠে নেমেছি

20