জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 26-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

কমান্ডর চট্টগ্রাম নৌ অঞ্চল রিয়ার এডমিরাল এম মঈনুল হাসান পরিদর্শন

 মোঃ হেলাল উদ্দীন 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত শহর মহেশখালীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সতর্কতামূলক তৎপরতা জোরদার করেছে যৌথ বাহিনী।নির্বাচনী সময়ে শান্তি, শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নৌবাহিনী কন্টিনজেন্টের নিয়মিত ফুট পেট্রোলিং ও নিবিড় নজরদারি কার্যক্রম পরিচালিত হচ্ছে।

২৫ জানুয়ারি (রবিবার) বিকেলে হোয়ানক টাইমবাজার, বড় মহেশখালী নতুন বাজার, পৌরসভার গোরকঘাটা বাজারসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এই টহল কার্যক্রম অনুষ্ঠিত হয়। টহল কার্যক্রমে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আবু জাফর মজুমদার। এই কার্যক্রম চলাকালে নৌবাহিনীর সদস্যরা পথচারী, সাধারণ নাগরিক এবং ব্যবসায়ী সম্প্রদায়ের সাথে মতবিনিময় করেন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। 

সূত্রমতে, নির্বাচনে সন্ত্রাস, নাশকতা ও যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে নৌবাহিনীর পক্ষ থেকে সতর্কতামূলক প্রচারণা চালানো হচ্ছে। বিশেষ করে জনসমাগম স্থল এবং সম্ভাব্য সংঘাতপূর্ণ এলাকাগুলোতে বাড়তি নজরদারি নিশ্চিত করা হয়েছে।

মহেশখালী নৌবাহিনী কন্টিনজেন্ট স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে নিবিড় সমন্বয় বজায় রেখে কাজ করছে, যা একটি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মহেশখালী নৌবাহিনী কন্টিনজেন্ট সূত্রে জানানো হয়েছে, উপকূলীয় ও সীমান্ত এই শহরে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবিলায় তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সাধারণ জনগণের জন্য একটি নিরাপদ ও ভীতিহীন নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে নৌবাহিনীর এই টহল ও নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে।

কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল রিয়ার এডমিরাল এম মঈনুল হাসান, বিএসপি, বিসিজিএম, এনডিসি, এনসিসি, পিএসসি  মহেশখালী উপজেলা পরিদর্শনের জন্য মহেশখালী নৌবাহিনী কন্টিনজেন্ট এ  আগমন করেন।

সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আবু জাফর মজুমদার জানান, নির্বাচনকে সামনে রেখে এ ধরনের যৌথ টহল ও নজরদারি কার্যক্রম আগামীতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে, যাতে ভোটাররা নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দিনাজপুর জেলা বিএনপির দোয়

1

নাসিরনগরে যৌথবাহিনীর অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

2

ঝালকাঠির নবগ্রাম বাজারে বসতঘরে আগুিকান্ডে দগ্ধ শিশু

3

টবগী ৪ নং ওয়ার্ডে মহিলা দলের পরামর্শ সভা

4

চাঁপাইনবাবগঞ্জে ইউপি চেয়ারম্যান শহিদুল ছাদ থেকে পড়ে নিহত হ

5

গোপন সংবাদে কারখানায় অভিযান পরিচালনা করেন মহেশখালী ভৃমি

6

নতুন সাজে অপু, ভক্ত বললেন ‘তুর্কি নায়িকার মতো লাগছে’

7

কুয়েটে ‘শাহ্ সিমেন্ট-কুয়েট ইন্টার ডিপার্টমেন্ট ফুটসাল টুর্না

8

কুমিল্লার চান্দিনায় এলডিপি ও হাতাপাখার কর্মী সমর্থকদের মধ্যে

9

সাটুরিয়ায় যুবলীগ নেতা গ্রেফতার

10

Re: মানিকগঞ্জ–৩ আসনে ১০ দলীয় জোট প্রার্থী পরিবর্তনের জোর দাব

11

দীপু দাস ও শিশু আয়েশাকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় ম

12

গলাটিপে বৃদ্ধ দম্পতিকে হত্যা করে সর্বস্ব নিয়েগেল মৌসুমী শ্রম

13

মুন্সীগঞ্জ-৩ আসনের প্রার্থী, ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন ক

14

হোমনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও

15

কালিয়াকৈরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে মতবি

16

গণভোট ও জাতীয় নির্বাচন সামনে রেখে ময়মনসিংহে ভোটের গাড়ির বর্ণ

17

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আনোয়ার হোসেন মঞ্জু পিরোজপুর প্রতি

18

গোবিন্দগঞ্জে গণপিটু*নিতে ৩ গরুচোর নি'*হত

19

আজ বুধবার কালিতলা বিগ বাজার এলাকায় নামবিহীন

20