আব্দুল মতিন মুন্সি
প্রকাশঃ 29-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

বোয়ালমারীতে ব্রিজের পাড় ধসে জনদুর্ভোগে এলাকাবাসী, দ্রুত সংস্কারের দাবি

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা পৌর সদরের গুনবহা ও আঁধারকোঠা এলাকার সংযোগকারী ব্রিজের পাড় ধসে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। 
সম্প্রতিকালের টানা বৃষ্টিপাতের ফলে ব্রিজটির এক পাশের মাটি সরে গিয়ে বড় ধরনের ফাঁটল ও ধসের সৃষ্টি হয়েছে, যা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।
রবিবার (২৯ জুন) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে, ব্রিজ সংলগ্ন সড়কের পাড় ধসে পড়ে মাটি সরে গেছে এবং এতে যানবাহনের চলাচলের পথ সংকীর্ণ হয়ে পড়েছে। ফলে ইজিবাইক, ভ্যান, রিকশা, মোটরসাইকেল ও ছোট পিকআপসহ সব ধরনের যান চলাচলে বিঘ্ন ঘটছে। এমনকি পথচারীরাও ঝুঁকি নিয়ে চলাচল করছেন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা ব্রিজটির পাড়ের সংস্কার চেয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে আসছেন। পৌর কর্তৃপক্ষ একবার মেরামত কাজ শুরু করলেও তা আর এগোয়নি, ফলে সমস্যা দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠছে।
গুনবহা গ্রামের স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী মো. টুলু বিশ্বাস বলেন, “বৃষ্টির কারণে ব্রিজের পাড় ধসে গেছে। এতে এলাকাবাসীর চলাচলে বিঘ্ন ঘটছে। কিছুদিন আগে একজন মোটরসাইকেল থেকে পড়ে গুরুতর আহত হন।”
একই এলাকার বাসিন্দা আব্দুল গফফার বিশ্বাস বলেন, “আমার দুটি নছিমন রয়েছে। ব্রিজের পাড় ভেঙে যাওয়ায় এগুলো নিয়মিত চলাচল করতে পারছে না। এতে করে ব্যবসা ও যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। ফলে আর্থিক সংকট সৃষ্টি হয়েছে। দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাই।”
স্থানীয় বাসিন্দা তারিকুল ইসলাম বলেন, “এই রাস্তাটি স্কুল-কলেজের শিক্ষার্থীসহ অসংখ্য মানুষ ব্যবহার করে। ভাঙা অংশ দিয়ে এখন চলাফেরা করাও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। দ্রুত সংস্কার না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।”
এ বিষয়ে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী বলেন, “আমরা বিষয়টি সম্পর্কে অবগত। ইতোমধ্যে পিলার নির্মাণের কাজ শুরু হয়েছে এবং সেগুলো শুকাতে দেওয়া হয়েছে। অচিরেই পূর্ণাঙ্গ সংস্কার কাজ শুরু হবে।”


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের চরাঞ্চল: শীতার্ত মানুষের পাশে জেলা চর উন্নয়ন কমি

1

জয়পুরহাটের আক্কেলপুরে বাবাকে মাঠে ভাত দিয়ে ঘরে ফেরা হলোনা ছে

2

মিতংগ্যা মার্মা কর্তৃক পাড়াবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রত

3

বগুড়ার নন্দীগ্রামে এক বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ ধর্ষক আটক

4

শিবনাথ শাহা ব্রিজটি মরণ ফাঁদে পরিনত

5

মহান বিজয় দিবস উপলক্ষে আনোয়ারায় বিএনপির বিজয় র‍্যালী ও কেন্দ

6

ত্রিশালে প্রতিপক্ষের হামলায় আহত-১

7

বেজোড়া যুব সংঘ সভাপতির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন

8

জনবান্ধব সেবায় তাড়াইল থানা

9

মাদ্রাসা থেকে পালাতে গিয়ে ছাদ থেকে পড়ে ছাত্রের মৃত্যু

10

শামীম ওসমান-অয়ন ওসমানের বিরুদ্ধে ট্রাইবুনালে অভিযোগ দাখিল প্

11

মরার প্রস্তুতি নিয়ে ভোট কেন্দ্রে যাবেন-ডিসি জাহাঙ্গীর আলম

12

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ

13

ভেড়ামারায় নবম শ্রেণীর ছাত্রী তাবাসসুমের রহস্যজনক মৃ,ত্যু

14

উখিয়া উপজেলা প্রশাসনে ৪টি গুরত্বপূর্ণ পদ নারী কর্মকর্তার দায়

15

কিশোরগঞ্জের অখণ্ডতা রক্ষায় বিক্ষোভ সমাবেশ

16

দোহারে নামে মিল থাকায় যুবক কারাগারে

17

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১১ লক্ষ টাকার মদ ও দুটি গরু জব্দ করে

18

যশোর-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির প্রার্থী নুরুজ্জামা

19

ঝালকাঠিতে ইসলামী আন্দোলনের প্রার্থী ইব্রাহিম আল হাদীর গণসংযো

20