জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 22-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোজাহিদ স্বপন

 মো.মেহেদী হাসান 
 
পাবনার ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহবায়ক নূর মুজাহিদ স্বপন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি ভাঙ্গুড়া নাজিম উদ্দিন মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা নিয়ে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।বুধবার (২১জানুয়ারি )  উপজেলা ছাত্রদলের সদস্য সচিব লিখন সরকার জানান,  রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন নূর মোজাহিদ স্বপন। এছাড়া আরো জানা যায় উপজেলা বিএনপির আহবায়ক নূর মুজাহিদ স্বপন সাহেবের স্ত্রী দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে  লড়ে যাচ্ছেন ।তিনি বর্তমানে ঢাকা এভার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। সেই সূত্রে জানা যায় স্বপন সাহেব অনেকটাই মানসিকভাবে ভেঙে পড়েছে ঠিক ঠাক ভাবে নিজের যত্ন না।  গতকাল হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে যায় ডাক্তার জানিয়েছে তার শরীরে ১০৪ ডিগ্রির উপরে জ্বর।হাসপাতালে ভর্তি হওয়ার পরপরই চিকিৎসকরা তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করেন। ডাক্তার জানান, স্বপন বর্তমানে আগের চেয়ে অনেকটা সুস্থ অনুভব করছেন। তবে চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন এবং সম্পূর্ণ সুস্থ হওয়ার আগে বিশ্রামের পরামর্শ দিয়েছেন।এদিকে, বিএনপি নেতা স্বপনের অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে নেতাকর্মীরা হাসপাতালে ভিড় করতে থাকেন। কিন্তু চিকিৎসকরা ও তার পরিবার অনুরোধ করেছেন, যাতে হাসপাতালে অতিরিক্ত ভিড় না হয়। তারা ভাঙ্গুড়া বাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
 রাজনৈতিক অঙ্গনের অন্যতম গুরুত্বপূর্ণ এই নেতার দ্রুত সুস্থতা কামনা করেছেন দলের সিনিয়র নেতারা। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিশ্রাম শেষে তিনি আবারও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে আদালতে হাজির হতে বিজ্ঞপ

1

মালয়েশিয়ার আয়রনম্যান ৭০.৩ ল্যাংকাউই সম্পূর্ণ করেছে ঝিনাইগ

2

মধুখালীতে সনাতনী ধর্মাবলম্বীদের গঙ্গাস্নান

3

ঈশ্বরগঞ্জে দা স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বৃত্তি পরী

4

কায়কোবাদের নির্বাচনী গণসংযোগে জনতার ঢল

5

চকরিয়ায় গ্রামীণ ব্যাংক কেন্দ্র প্রধান কর্মশালা ২০২৫ অনুষ্

6

নিয়ামতপুরে সুবিধাবঞ্চিত নারীদের বিনামূল্যে স্বাস্থ্য ও পুষ্

7

বড় জয়ে লিভারপুলের শিরোপা উদ্‌যাপনের অপেক্ষা বাড়াল আর্সেনাল

8

নোয়াখালী থেকে পাচারের সময় ৩০০ বস্তা ইউরিয়া সার আটক

9

ভিপি নুরের আসনে বড় চ্যালেন্ঞ্জ

10

জনতার বন্ধু ফাউন্ডেশনের নবীন বরণ ও কমিটি পরিচিতি সভা

11

বান্দরবানের আলীকদম সেনা জোন কর্তৃক অসচ্ছলদের অনুদান প্রদান

12

বড়লেখায় বিজিবির অভিযানে ৩টি ভারতীয় মহিষ আটক

13

তারেক রহমানের আগমন উপলক্ষে রাজশাহীতে মঞ্চ প্রস্তুত, নিরাপত্ত

14

নোয়াখালীর সুবর্ণচর উপজেলা প্রশাসনের উদ্যোগে কম্বল বিতরণ

15

মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার বাহাউদ্দিন সেখের বিরুদ্ধে মিথ্য

16

ভাঙ্গুড়ায় রাতের আঁধারে সড়কে জোড়াতালি

17

ভোট আপনার, সিদ্ধান্তও আপনার: ডা. জাহিদ‌

18

ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুলের পক্ষে ছোট ভাই মির্জা ফয়সল আম

19

উত্তোলনের রেকর্ড বিক্রিতেধস সংকটে পার্বতীপুরের মধ্যপাড়া শিল

20